Advertisement

Gajakesari Rajyog 2026: ১৮ অক্টোবর বিরল গজকেশরী রাজযোগ, টাকার টেনশন শেষ ৪ রাশির, কাজে উন্নতি

গজকেশরী যোগ তৈরি হচ্ছে। তাতে শুভ সময় কাটাবে ৪ রাশি। টাকা নিয়ে সমস্যা থাকবে না। কাজের জায়গাতেও উন্নতি পাকা। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।

গজকেশরী রাজযোগ ২০২৬গজকেশরী রাজযোগ ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Oct 2026,
  • अपडेटेड 9:39 AM IST
  • গজকেশরী যোগ তৈরি হচ্ছে
  • শুভ সময় কাটাবে ৪ রাশি
  • টাকা নিয়ে সমস্যা থাকবে না

দুর্গাপুজোয় বিরল গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে। জ্যোতিষ গণনা অনুযায়ী, ১৮ অক্টোবর, দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র মিলে অত্যন্ত শুভ গজকেশরী রাজযোগ তৈরি করবে। এই যোগ ২১ অক্টোবর পর্যন্ত স্থায়ী থাকবে। আর এই বিরল যোগে দ্বিগুণ লাভ পাবে ৪ রাশি। ভাগ্য খুলবে। কেরিয়ারে উন্নতি হবে। ব্যবসা বড় হবে। সেই সঙ্গে অর্থের অভাব মিটে যাবে। সমাজে সম্মান বাড়বে। 

তাই ঝটপট এমনই ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। সেই লিস্টে নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই। 

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা গজকেশরী রাজযোগে বিরাট উন্নতি করবেন। চাকরিতে পদোন্নতি পাকা। সেই সঙ্গে অফিসে দায়িত্ব বাড়বে। কাজের প্রশংসা হবে। আর্থিক স্থিতি ফিরবে। টাকা ঢুকবে ব্যাঙ্কে। সেই সঙ্গে নতুন গাড়ি বা বাড়ি কেনার যোগও রয়েছে। তাই অহেতুক দুশ্চিন্তা করে বিপি বা সুগার বাড়াবেন না। বরং পুজোতেই সেরা সময় কাটানোর জন্য তৈরি হন। 

সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত ভাল সময় কাটাবেন। কাজের জায়গায় সুনাম বাড়বে। সকলেই বাহবা দেবেন। চাইবেন পরামর্শ। এই যোগে টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্কে অনেক অর্থ আসবে। হঠাৎ করে টাকার সন্ধান পেতে পারেন। ইনকামের নতুন পথ খুলে যাবে। শুধু তাই নয় ব্যবসায় বড় ডিল করে ফেলবেন। যার ফলে লাভের পরিমাণ বাড়বে। এই সময় বিদেশে যাওয়ার যোগও রয়েছে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন।

তুলা রাশি
গজকেশরী রাজযোগে অর্থ সঙ্কট শেষ হবে। এবার থেকে গোল্ডেন টাইম শুরু। এই যোগে অফিসে দারুণ সময় কাটবে। বস কাছের মানুষ হয়ে উঠবেন। নতুন চাকরি পেতে পারেন। আসতে পারে বিরাট অফার। ব্যবসাতেও এবার সুসময় স্টার্ট হবে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও বিরল গজকেশরী যোগে শুভ সময় কাটাতে পারবেন। চাকরি নিয়ে টেনশন শেষ। দুশ্চিন্তা মিটবে। পারফর্ম্যান্স বাড়বে। এছাড়া নতুন করে জীবনে এগিয়ে যাবেন। প্রেমের খোঁজ মিলতে পারে। এই সময় টাকার অভাব কেটে যাবে। লোন মিটবে। যার ফলে সুখে দিন কাটাবেন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement