
গুরু এবং চন্দ্রের যুতিতে গজকেশরী রাজযোগ তৈরি হয়। আর আজ ১৯ মে, ২০২৬, ফের এই যোগ তৈরি হচ্ছে। আসলে আজ, মঙ্গলবার চন্দ্রমা মিথুন রাশিতে এসেছে। ও দিকে গুরু গ্রহ আগে থেকেই মিথুন রাশিতে রয়েছে। এর ফলে আজ এই দুই গ্রহের যুতির জন্য গজকেশরী যোগ সক্রিয় হবে। আর এই যোগ কিছু রাশির জন্য বয়ে নিয়ে আনবে গোল্ডেন টাইম।
জ্যোতিষ মতে, এই যোগে হুট করে আর্থিক লাভ হয়। এনে দেয় সফলতা। পাশাপাশি মান এবং সম্মান বৃদ্ধি করে। হয়ে যায় আটকে থাকা কাজ। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই যোগের জন্য কোন ৫ রাশির ভাল সময় কাটবে।
মেষ রাশি
এই রাশির জাতকদের জন্যও গজকেশরী রাজযোগ দারুণ সময় নিয়ে আসবে। আপনাদের লিডারশিপ দেওয়ার ক্ষমতা এবার বসের চোখে আসবে। নতুন দায়িত্ব পেতে পারেন। পাশাপাশি এই সময় বাড়তে পারে মান-সম্মান। এছাড়া বস আপনার প্রশংসা করবেন। এই সময় ধনলাভ হতে পারে। কিন্তু ভুলেও ফালতু খরচ করবেন না। উগ্র আচরণ থেকে বিরত থাকুন। তাহলেই সাফল্য মিলবে।
বৃষ রাশি
কেরিয়ারে সফল হবে এই রাশির জাতক এবং জাতিকারা। এই সময় ধন লাভ হবে। পাশাপাশি পরিবারে সুখের আবহাওয়া বিরাজ করবে। শুধু তাই নয়, এই সময় জীবনে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিরত মানুষজন প্রোমোশন পেতে পারেন। অফিসের কোনও ঝামেলা এবার মিটে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই।
মিথুন রাশি
গজকেশরী যোগ তৈরি হচ্ছে মিথুন রাশিতে। তাই এই রাশির জাতক এবং জাতিকারা সবথেকে বেশি লাভ পাবেন। আপনাদের জীবনে বিরাট ইতিবাচক বদল আসবে। শুধু তাই নয়, কেরিয়ারে হবে উন্নতি। পড়ুয়ারা জীবনে এগিয়ে যাবেন। বড় পরীক্ষা ক্র্যাক হতে পারে। এই সময় আর্থিক স্থিতি মজবুত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি
টাকার সমস্যা শেষ হয়ে যাবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের। আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। প্রোমোশন পাওয়ার যোগও রয়েছে। চাকরির জন্য বাইরে কোথাও যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। এই সময় পরিবারে ভাল সময় আসবে। সব জটিলতা এড়িয়ে যেতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
মীন রাশি
এই যোগে মীন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে সুখ এবং সুবিধা বাড়বে। আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। কেরিয়ারে ইতিবাচক বদল আসবে। কিছু মানুষ চাকরি বদলাতে পারেন। আর কিছু মানুষ বর্তমান চাকরিতেই প্রোমোশন পাবেন। পড়ুয়ারাও এই সময়টা দারুণ কাটাবেন। বড় সফলতা ধরা দেবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।