
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের গোচর এবং তাদের সংযোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর ৪ অক্টোবর এমনই একটি বিশেষ সংযোগ তৈরি হচ্ছে। ওই দিন চন্দ্র প্রবেশ করছেন কর্কট রাশিতে। আর সেখানে আগে থেকে উপস্থিত রয়েছেন দেবগুরু বৃহস্পতি। যার ফলে চন্দ্র এবং গুরুর যুতি তৈরি হচ্ছে। আর জ্যোতিষ মতে, কর্কট রাশিতে গুরু ও চন্দ্র এক জায়গায় আসার ফলে অত্যন্ত দুর্লভ এবং মহাশক্তিশালী গজকেশরী রাজযোগ তৈরি হতে চলেছে। এই বিশেষ যোগে বিরাট উন্নতি হবে ৪ রাশির। সুখ-সমৃদ্ধি আসবে জীবনে। হুট করে টাকা পাবেন। আয় বাড়বে। কেরিয়ারে বিরাট উন্নতির যোগও রয়েছে। সমাজে সম্মান বাড়বে।
তাই আর সময় নষ্ট না করে সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন, যেগুলি গজকেশরী যোগে ভাল সময় কাটাতে পারবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই।
মেষ রাশি
গজকেশরী রাজযোগে ভাগ্যের তালা খুলে যাবে মেষ রাশির। এই যোগে চাকরিতে বিরাট পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন প্রোজেক্ট লিড করতে পারেন। সেই সঙ্গে বেতন বাড়ার সম্ভাবনাও প্রবল। এই সময় পুরনো ব্যবসাতেও উন্নতি হবে। বাড়বে ইনকাম। সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। হাতে আসবে অনেক টাকা। তাই চিন্তা নেই।
মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও গজকেশরী রাজযোগ ভাল সময় নিয়ে আসবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। আবার পুরনো বিজনেসেও বিরাট লাভের মুখ দেখবেন। এই সময় চাকরিতে উন্নতি রয়েছে পাকা। বড় পদ পেতে পারেন। এছাড়া টাকার অভাব মিটে যাবে। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। সেই সঙ্গে জীবনে ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন।
কর্কট রাশি
অত্যন্ত শুভ গজকেশরী যোগে জীবনে উন্নতি পাকা কর্কট রাশির। এই রাজযোগে টাকা নিয়ে চিন্তা দূর হবে। জীবনে সুখ-সুবিধা পাবেন। শুধু তাই নয়, চাকরিতে প্রোমোশন হতে পারে। বড় পদে বসবেন। নিজের মতো করে টিম গড়ার সুযোগ মিলবে। শুধু তাই নয়, ব্যবসাও বড় হবে। আয় বাড়বে। এছাড়া মান সম্মানও বৃদ্ধি পেতে পারে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
কুম্ভ রাশি
আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে গজকেশরী রাজযোগ। পুরনো ঝামেলা থেকে মুক্তি পাবেন। লোন মিটে যাবে। এই সময় সঠিক দিকে থাকবে মন। পরীক্ষায় ভাল ফল হবে। এই যোগে চাকরি ও ব্যবসাতে এগিয়ে যাবেন। দুই ক্ষেত্রেই বাম্পার উন্নতি হবে। সুতরাং অহেতুক স্ট্রেস নেবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।