Advertisement

Gajkesari Yog 2026: ২১ এপ্রিল গজকেশরী যোগ, ৩ রাশির ব্যবসায় বিরাট লাভ, পকেট ভরবে টাকায়

গজকেশরী যোগে বিরাট লাভ হবে ৩ রাশির। পকেট ভরবে টাকায়। ব্যবসায় বিরাট লাভ হবে। বিদেশ ঘোরার সুযোগ আসবে। কোন কোন রাশি হবে লাভবান?

গজকেশরী যোগ ২০২৬ গজকেশরী যোগ ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 3:58 PM IST
  • গজকেশরী যোগে বিরাট লাভ হবে ৩ রাশির
  • ব্যবসায় বিরাট লাভ হবে
  • কোন কোন রাশি হবে লাভবান?

জ্যোতিষশাস্ত্রে এমন অনেক শুভ যোগের বর্ণনা রয়েছে যা ব্যক্তির জীবনে উন্নতি, সম্মান এবং স্বাচ্ছন্দ্য নিয়ে আসে। এমনই একটি বিশেষ যোগ হল গজকেশরী রাজযোগ। যা চন্দ্র এবং বৃহস্পতির সংযোগে গঠিত হয়। এই শুভ যোগটি এপ্রিল মাসে গঠিত হতে চলেছে। ২১ এপ্রিল চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে। যেখানে বৃহস্পতি ইতিমধ্যেই উপস্থিত থাকবে। এই ২টি গ্রহের সংযোগে গজকেশরী রাজযোগ সৃষ্টি হবে। যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, চন্দ্র হল মন, আবেগ এবং সুখের গ্রহ আর বৃহস্পকতি হল জ্ঞান, সম্পদ এবং সৌভাগ্যের গ্রহ। যখন এই ২টি গ্রহ একত্রিত হয়, তখন অনেক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা যায়। এই সংযোগটি সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে, তবে এই সময়টি মিথুন, সিংহ এবং কন্যা রাশির জন্য বেশি উপকারী হতে পারে। 

গজকেশরী রাজযোগ কীভাবে গঠিত হয়?
জ্যোতিষশাস্ত্র অনুসারে, গজকেশরী রাজযোগ তখন গঠিত হয় যখন বৃহস্পতি এবং তন্দ্র একই রাশিতে অথবা একে অপরের কেন্দ্রস্থানে অবস্থান করে। এই যোগটি জন্মকুণ্ডলীতে শুভ ফল নিয়ে আসে এবং ব্যক্তিকে সাফল্য অর্জনে সহায়তা করে বলে মনে করা হয়। 

মিথুন রাশি: মিথুন রাশির জন্য এই সংমিশ্রণটি কর্মজীবনে উন্নতি আনতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক সুযোগ আসতে পারে। তাই বাজেটের কথা মাথায় রাখতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস পরিহার করুন। 

সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য এই যোগ আয় এবং লাভের দিক থেকে উপকারী প্রমাণিত হতে পারে। এই সময়ে কঠোর পরিশ্রমের কদর হবে এবং কর্মক্ষেত্রে স্বীকৃতি বাড়তে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগ থেকে লাভবান হতে এবং নতুন সুযোগ খুঁজে পেতে পারেন। পরিবারে সুসংবাদ আসতে পারে। তবে তাড়াহুড়ো বা অহঙ্কার পরিহার করুন। কারণ এটি ক্ষতির কারণ হতে পারে। 

কন্যা রাশি: এই সময়টি কন্যারাশির জাতকদের জন্য সৌভাগ্যের হতে পারে। অসমাপ্ত কাজ সম্পন্ন হতে পারে এবং কর্মজীবনে স্থিতিশীলতা অর্জিত হতে পারে। নতুন চাকরি বা ব্যবসার সুযোগ আসতে পারে। এই সময়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। তবে কাজের চাপ বাড়তে পারে তাই নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement