Advertisement

Lucky 4 রাশিতে রাজযোগ, গণেশ চতুর্থী থেকে ভাগ্যৈশ্বর্য, পড়ুন Ganesh Chaturthi Rajyog Horoscope

পঞ্জিকা অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর তৈরি হবে নবপঞ্চম রাজযোগ। লাভবান হবেন একাধিক রাশির জাতক ও জাতিকারা। দেখে নিন সেই লাকি রাশি আপনার কিনা।

গণেশ চতুর্থীর রাশিফলগণেশ চতুর্থীর রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Sep 2026,
  • अपडेटेड 6:20 PM IST
  • গণেশ চতুর্থী থেকে লাকি ৪ রাশি।
  • রাজযোগে কামাবেন প্রচুর।

গণেশ চতুর্থীতে তৈরি হতে চলেছে একাধিক শুভ যোগ। ১৪ সেপ্টেম্বর গণেশ উৎসবের দিন মালব্য রাজযোগ, ভদ্র রাজযোগ, হংস রাজযোগ ও রবি যোগের পাশাপাশি বুধ ও অরুণের সংযোগে তৈরি হবে নবপঞ্চম রাজযোগও। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই দিন বুধ ও অরুণ পরস্পরের সঙ্গে ১২০ ডিগ্রি অবস্থানে থাকবে। এর ফলে তৈরি হবে নবপঞ্চম রাজযোগ। জীবনে আবে সুখ ও সমৃদ্ধি। পঞ্জিকা বলছে, ১৪ সেপ্টেম্বর সকাল ৮টা ৭ মিনিটে বুধ ও অরুণ পরস্পরের থেকে ১২০ ডিগ্রি দূরত্বে অবস্থান করবে। সেই সময়েই নবপঞ্চম রাজযোগ তৈরি হবে। গণেশ চতুর্থীর দিন বুধ নিজের রাশি কন্যায় এবং অরুণ বক্রী অবস্থায় বৃষ রাশিতে অবস্থান করবে।

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই রাজযোগ লাভজনক হতে পারে। এই সময়ে ভাগ্যের সহায়তা মিলতে পারে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা। আর্থিক পরিস্থিতিও শক্তিশালী হতে পারে। ব্যবসায়ীদের লাভের সুযোগ। কোনও বড় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। ব্যবসায় লাভ। সমাজে মান-সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটতে পারে। পরিবার বা বন্ধুদের সঙ্গে ভ্রমণের সুযোগ। আয়ের নতুন পথও খুলে যেতে পারে। ভবিষ্যতের সঞ্চয়ের সুযোগ।

বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও গণেশ চতুর্থীর দিনটি শুভ হতে পারে। ভাগ্যের পূর্ণ সহায়তা মিলতে। চাকরিজীবীরা তাঁদের পরিশ্রম ও কাজের স্বীকৃতি পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনও বড় দায়িত্ব পাবেন। যাঁরা কর্মসংস্থানের খোঁজে রয়েছেন, তাঁদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লক্ষ্যপূরণে সাফল্য মিলতে পারে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধিরও সম্ভাবনা।

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বুধ-অরুণের সংযোগে তৈরি নবপঞ্চম রাজযোগ নানা দিক থেকেই বিশেষ হতে পারে।  জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভাগ্যের সহায়তা। তবে শুধু ভাগ্যের উপর ভরসা করলে চলবে না। সাফল্য পেতে পরিশ্রম বজায় রাখা জরুরি। পরিশ্রমের সঙ্গে ভাগ্যের সহায়তা মিললে একাধিক ক্ষেত্রে সাফল্যের সুযোগ।

Advertisement

মকর রাশি: এই জাতক ও জাতিকাদের জন্য নবপঞ্চম রাজযোগ অত্যন্ত শুভ হতে পারে। রাজযোগ মকর রাশির জন্য বাড়তি সুবিধা নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণের বোঝা থেকে মুক্তির পথও খুলতে পারে। আয়ের একাধিক নতুন উৎস তৈরি হওয়ার যোগ। দীর্ঘ দিন ধরে চলতে থাকা জীবনের নানা বাধা, চ্যালেঞ্জ ও লড়াইয়ের অবসান ঘটতে পারে। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটানোর সুযোগ।
 

Read more!
Advertisement
Advertisement