Advertisement

Ajker Gemini Rashifal: আজকের দিন মিথুন রাশি- ২ ফেব্রুয়ারি, ২০২৪- আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে

আজ আর্থিক লেনদেনের বিষয়ে আবেগের উপর নিয়ন্ত্রণ আনুন। ব্যক্তিগত বিষয়ে মন দিন। পরিশ্রম যা করেছেন, এবার ফল পেতে শুরু করবেন। আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে।

GeminiGemini
অরুনেশ কুমার শর্মা
  • কলকাতা ,
  • 02 Feb 2024,
  • अपडेटेड 5:42 AM IST
  • মিথুন রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে?
  • পড়ে নিন মিথুন রাশির দৈনিক রাশিফল।

মিথুন-- বন্ধুদের সঙ্গে আজ ভাল সময় কাটতে পারে। এমন কোনও পরামর্শ পেতে পারেন, যা ভবিষ্যতে ভাল ফল দেবে। চাকরি ও ব্যবসা, দুই ক্ষেত্রেই শুভ সময় চলছে। দীর্ঘদিন আটকে থাকা কোনও কাজে গতি আসবে। কেরিয়ারে প্রভাবশালী কোনও ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন। চিন্তাভাবনা বড় করুন। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যান। আত্মবিশ্বাস বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটা ভাল।

অর্থ ও পেশা-- আজ আর্থিক লেনদেনের বিষয়ে আবেগের উপর নিয়ন্ত্রণ আনুন। ব্যক্তিগত বিষয়ে মন দিন। পরিশ্রম যা করেছেন, এবার ফল পেতে শুরু করবেন। আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে শুভ সময় শুরু হল। লেনদেনের বিষয়ে স্পষ্ট থাকুন। ব্যবসায় ভাল যোগ রয়েছে।

প্রেম ও পরিবার-- প্রেমে অনুকূল। প্রপোজ করতেই পারেন আজ। নতুন কারও সঙ্গে দেখা হতে পারে। মনের কথা শুনুন আজ। বাড়িতে প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটবে।  

স্বাস্থ্য-- আজ স্বাস্থ্য ভালই থাকবে। খাওয়াদাওয়ার উপরে একটু নজর দিন। মনোবল ভাল থাকবে। 

শুভ রং-- আকাশী

শুভ সংখ্যা-- ২,৩,৫ ও ৮

আজকের প্রতিকার-- জীবনে আর্থিক অনটন লেগে রয়েছে? তা হলে শুক্রবার নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন। তার পর এই মন্ত্রটি জপ করবেন-- ওম হৃীং ক্রীং ক্লীং শ্রী লক্ষ্মী মম গৃহে ধন পূরয়ে, ধন পূরয়ে, চিন্তায়ং-দূরয়ে স্বাহাঃ।। উল্লেখ্য এই মন্ত্র জপ করলে আর্থিক সমস্যা দূর হবে, ব্যক্তি ঋণের জাল থেকে মুক্তি পাবে।

জ্যোতিষী পন্ডিত অরুনেশ কুমার শর্মা তিন দশক ধরে জ্যোতিষচর্চা করছেন। বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, সমুদ্রবিদ্যার সঙ্গে যুক্ত। হস্তরেখা, হাতের লেখা এবং স্বাক্ষর অধ্যয়নে দক্ষ। যোগিনী ধ্যানকর্তা এবং কার্ড রিডার। তিনি জ্যোতিষশাস্ত্রের জাতীয়-আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন এবং সপ্তস্বরে জ্যোতিষশাস্ত্রের প্রতিকার নিয়ে গবেষণা করেছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় লেখালেখি করেন। জাতীয় পর্যায়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও তিনি টিভির জন্য 'সিতারোঁ কি চাল' অনুষ্ঠান করেছেন।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement