Advertisement

Ajker Gemini Rashifal: আজকের দিন মিথুন রাশি- ৫ জুন, ২০২৬ - পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত

প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া ভাল হবে। দীর্ঘ দিনের অশান্তি মিটে যাবে। স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি আস্থা বাড়বে। মা-বাবার সঙ্গে ভাল সময় কাটবে। পারিবারিক কোনও খুশির খবরও পেতে পারেন আজ।

মিথুন মিথুন
অরুনেশ কুমার শর্মা
  • কলকাতা ,
  • 05 Jun 2026,
  • अपडेटेड 5:32 AM IST
  • মিথুন রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে?
  • পড়ে নিন মিথুন রাশির দৈনিক রাশিফল।

মিথুন রাশি- কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু থেকে সাবধান। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। অম্বল-জাতীয় সমস্যা বাড়তে পারে। পিতার জন্য ভাল কিছু ব্যবস্থা। নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। স্ত্রীর খারাপ ব্যবহারে মনঃকষ্ট।   

অর্থ ও পেশা--  বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক যোগ রয়েছে। পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্যের যোগ। আজ লেনদেনের জন্যও দিনটি ভাল। ব্যবসায় আশাতীত লাভ হতে পারে। চাকরির চেষ্টা যাঁরা করছেন, ইন্টারভিউ কল পেতে পারেন আজ। নিসঙ্কোচে এগিয়ে যান। উচ্চপদস্থ কর্তাদের প্রশংসা পাবেন। ব্যবসা বাড়বে।

প্রেম ও পরিবার-- প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া ভাল হবে। দীর্ঘ দিনের অশান্তি মিটে যাবে। স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি আস্থা বাড়বে। মা-বাবার সঙ্গে ভাল সময় কাটবে। পারিবারিক কোনও খুশির খবরও পেতে পারেন আজ।

স্বাস্থ্য-- আজ মনোবল তুঙ্গে থাকবে। স্বাস্থ্যের দিক মোটের উপর ভাল। বাতের ব্যথা আজ কম থাকতে পারে। 

শুভ সংখ্যা-- ৩,৫ ও ৬

শুভ রং-- সবুজ

আজকের প্রতিকার-- হিন্দু ধর্মে শুক্রবার দিনটি দেবী লক্ষ্মী এবং শুক্র গ্রহের আরাধনার জন্য বিশেষ বলে মনে করা হয়। জীবনের আর্থিক সংকট কাটাতে, সুখ-সমৃদ্ধি বৃদ্ধি এবং সৌভাগ্য আকর্ষণের জন্য আপনি শুক্রবার এই মন্ত্র জপ করতে পারেন। দেবী লক্ষ্মীর বীজ মন্ত্র। আর্থিক অনটন দূর করতে ও ধন-সম্পদ লাভের জন্য জপ করুন:"ওঁ শ্রীং হ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্মী নমঃ।"

জ্যোতিষী পন্ডিত অরুনেশ কুমার শর্মা তিন দশক ধরে জ্যোতিষচর্চা করছেন। বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, সমুদ্রবিদ্যার সঙ্গে যুক্ত। হস্তরেখা, হাতের লেখা এবং স্বাক্ষর অধ্যয়নে দক্ষ। যোগিনী ধ্যানকর্তা এবং কার্ড রিডার। তিনি জ্যোতিষশাস্ত্রের জাতীয়-আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন এবং সপ্তস্বরে জ্যোতিষশাস্ত্রের প্রতিকার নিয়ে গবেষণা করেছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় লেখালেখি করেন। জাতীয় পর্যায়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও তিনি টিভির জন্য 'সিতারোঁ কি চাল' অনুষ্ঠান করেছেন।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement