
গ্রহের গতিবিধির নিরিখে আগামী মাসটি অত্যন্ত স্পেশাল হতে চলেছে। বিশেষ করে ৬টি রাশির জন্য দারুণ সময় আসতে চলেছে। আসলে মার্চের শুরুতে পরপর গ্রহের গোচর ঘটতে চলেছে। এই গোচরগুলি একাধিক রাশির জীবনে সুসময় বয়ে আনতে পারে।
কোন কোন গোচর হচ্ছে?
প্রথমে ২ মার্চ শুক্র মীন রাশিতে গমন করবে। এরপর ৩ মার্চ প্লুটো শ্রবণ নক্ষত্রে গমন করবে। তারপর আবার ৩ মার্চ মঙ্গল শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। ৪ মার্চ শুক্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে। আর সবশেষে ৫ মার্চ সূর্য পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই পরপর গ্রহের গোচর পাঁচটি রাশির জন্য খুবই শুভ হবে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতকরা এই গোচর থেকে উপকৃত হবেন।
মেষ রাশি – পরপর গ্রহের গোচর মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। হঠাৎ আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা অর্থ ফেরত আসবে। ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন মাইলফলক অর্জন হবে। পাশাপাশি এই রাশির মর্যাদা এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে দ্রুত লাভও হবে। গ্রহের গোচরের ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের পারিবারিক পরিবেশ সুখ ও শান্তি ভরে উঠবে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে।
মিথুন রাশি- পরপর গ্রহের গোচরের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারে কিছু বড় পরিবর্তন আসতে পারে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময়টা নতুন কোনও কিছু শুরু করার জন্যও একেবারে আদর্শ। পাশাপাশি এই সময় আর্থিক অবস্থা শক্তিশালী হবে ও সামাজিক অবস্থান বৃদ্ধি পাবে।
সিংহ - এই সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল থাকবে বলে আশা করা হচ্ছে। ভাগ্য এই সময় আপনার পক্ষে থাকবে। চাকরিজীবীদের উন্নতির রাস্তা খোলা থাকছে। পদোন্নতির যোগও রয়েছে পুরো দস্তুর। এছাড়া, আর্থিক ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি পেতে পারে।
তুলা রাশি - এই সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির জন্য অনুকূল। বিনিয়োগ পরিকল্পনা ভালো রিটার্ন দেবে। সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে। এই সময় তুলা রাশির ক্যারিয়ার স্থিতিশীল হবে। পড়ুয়াদের জন্যও এটা ভালো সময়। প্রতিযোগিতামূলক নানা পরীক্ষায় সফলতার যোগ রয়েছে।
ধনু - ধনু রাশির জাতক-জাতিকাদের অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসাও খুব ভালো ভাবে চলবে। পুরনো ঝগড়ার নিষ্পত্তি ঘটতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। এছাড়াও যারা পার্টনারশিপে আছেন তারা আরও বেশি লাভের মুখ দেখতে পাবেন। বিনিয়োগ ও সম্পত্তির বিষয়গুলি লাভজনক হবে।
মকর - মকর রাশির জন্য এটা ক্যারিয়ারের উন্নতির সময়। একইসঙ্গে আয় বৃদ্ধির লক্ষণও রয়েছে। জমি বা গাড়ির মালিক হওয়ার যোগ প্রবল। পাশাপাশি এই সময় সামাজিক অবস্থান বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে ভারসাম্য থাকবে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে। আর্থিক কোনও সিদ্ধান্ত ভবিষ্যতকে উজ্জ্বল করতে পারে।