Advertisement

দীপাবলির আগেই 4 রাশির জ্যাকপট, ধনবর্ষার যোগ, পড়ুন Diwali Lucky Zodiacs

অক্টোবরে সূর্য, বুধ, শুক্র এবং বৃহস্পতির অবস্থানের পাশাপাশি শনির গতিবিধির উপরেও নজর থাকবে। জ্যোতিষশাস্ত্রে রাহু-কেতুর গোচরকেও গুরুত্বপূর্ণ। গ্রহগুলির অবস্থানের ভিত্তিতে একাধিক রাশির জন্য আর্থিক লাভ, কর্মজীবন এবং ব্যবসায় শুভ ফলের যোগ।

দীপাবলির লাকি রাশিদীপাবলির লাকি রাশি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Sep 2026,
  • अपडेटेड 10:22 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রহকে জীবনের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত করা হয়।
  • গ্রহের হেরফেরে লাভবান হবেন ৪ রাশির জাতক।

চলতি বছর ৮ নভেম্বর, রবিবার উদযাপিত হবে দীপাবলির উৎসব। তার আগে অক্টোবর মাসটি জ্যোতিষের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ে একাধিক গ্রহের গতিপথে পরিবর্তন ঘটবে। সূর্য, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনির অবস্থানের পাশাপাশি রাহু-কেতুর প্রভাব পড়বে ৪টি রাশির উপরে। অর্থ, চাকরি এবং ব্যবসার দিক থেকে সময়টা হবে অনুকূল। অক্টোবর মাসে গ্রহগুলির অবস্থানের পরিবর্তনে ধনলাভ ও কেরিয়ারে সাফল্যের যোগ।

বৃষ রাশি: বৃষ রাশির অধিপতি শুক্র। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে বস্তুগত সুখ, সম্পত্তি এবং আর্থিক সমৃদ্ধির সঙ্গে যুক্ত করে দেখা হয়। অক্টোবর মাসে শুক্রের অবস্থান এই রাশির জাতকদের জন্য শুভ হবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন। আয় বাড়ানোর সুযোগ। আসবে নতুন কাজ। ব্যবসায়ীরা পুরনো যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকলে প্রয়োজনীয় প্রস্তুতির দিকে নজর দিতে হবে। পরিবারের প্রয়োজন মেটাতে খরচ বাড়তে পারে। তাই আয়ের পাশাপাশি সঞ্চয়ের ভারসাম্য বজায় রাখা জরুরি হবে। বড় কোনও বিনিয়োগের আগে নিজের আর্থিক পরিস্থিতি ভাল ভাবে বিবেচনা করুন।

সিংহ রাশি: এই রাশির জাতকদের জন্য অক্টোবরের শেষ ভাগ গুরুত্বপূর্ণ হতে পারে। ৩১ অক্টোবর বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবেন। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান এবং সমৃদ্ধির কারক বলে মনে করা হয়। বৃহস্পতির রাশি পরিবর্তন কর্মজীবন এবং ব্যক্তিগত উন্নতির সঙ্গে যুক্ত। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা নতুন কোনও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সুযোগ হতে আসবে। আর্থিক বিষয়ে আরও ভাল পরিকল্পনা করার সময়। আয় বাড়ার সম্ভাবনার পাশাপাশি খরচের উপরেও নজর রাখা জরুরি হবে। 

কন্যা রাশি: কন্যা রাশির অধিপতি বুধ। বুধ ব্যবসা, যোগাযোগ, বুদ্ধির সঙ্গে সম্পর্কিত গ্রহ। অক্টোবর মাসে ব্যবসায় উন্নতি করবেন আপনি। ব্যবসা বাড়বে। চাকরিতেও লাভের যোগ। কোনও পুরনো যোগাযোগের সূত্র ধরে কাজের নতুন সুযোগও মিলতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। নতুন কোনও পরিকল্পনা করলে তার খরচ এবং সম্ভাব্য লাভ অবশ্যই হিসাব করে দেখুন। পরিশ্রমের পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নেওয়াও গুরুত্বপূর্ণ হবে।

Advertisement

মকর রাশি: মকর রাশির অধিপতি শনি। জ্যোতিষশাস্ত্রে শনিকে পরিশ্রম, কর্ম এবং শৃঙ্খলার কারক গ্রহ। এই রাশির জাতকদের জন্য অক্টোবর মাসটি কাজকর্ম এবং আর্থিক পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ। চাকরিজীবীদের নিজেদের দায়িত্বের দিকে বিশেষ নজর দিতে হবে। ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে কাজে উন্নতি করার সুযোগ। ব্যবসায়ীদের কোনও পুরনো প্রকল্প বা যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা।
আর্থিক পরিস্থিতি শক্তিশালী করতে সঞ্চয় এবং বাজেটের দিকে নজর দেওয়া জরুরি। দীপাবলির আগে কেনাকাটা-সহ অন্যান্য খরচ বেড়ে যেতে পারে। তাই প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচের মধ্যে পার্থক্য বুঝে এগোনোই ভাল।

Read more!
Advertisement
Advertisement