Advertisement

Guru Aditya Rajyog 2026: ১৬ জুলাই সূর্য ও বৃহস্পতির গুরু আদিত্য রাজযোগ, ৫ রাশির চাকরিতে উন্নতি, বাড়বে আত্মবিশ্বাস

গুরু আদিত্য় রাজযোগ তৈরি হচ্ছে। যার জন্য ৫ রাশির চাকরিতে উন্নতি হবে। কেরিয়ারে এগিয়ে যাবেন। পাশাপাশি বাড়বে আত্মবিশ্বাস।

গুরু আদিত্য রাজযোগগুরু আদিত্য রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2026,
  • अपडेटेड 2:34 PM IST
  • গুরু আদিত্য় রাজযোগ তৈরি হচ্ছে
  • ৫ রাশির চাকরিতে উন্নতি হবে
  • কেরিয়ারে এগিয়ে যাবেন

গ্রহের রাজা সূর্য। এটি যশ, সফলতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও আত্মবিশ্বাসের কারক। আর জ্যোতিষ অনুসারে ১৬ জুলাই ২০২৬, সকাল ১১টা ২৬ মিনিটে সূর্য গোচর করে কর্কট রাশিতে যাচ্ছে। সেখানে জ্ঞান, সুখ ও সৌভাগ্যের কারক বৃহস্পতি আগে থেকেই বসে রয়েছে। যার ফলে গুরু আদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। এই যোগ সক্রিয় থাকবে ১৭ অগাস্ট পর্যন্ত। যার ফলে দারুণ সময় কাটাবে ৫ রাশির। এই সব রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। কেরিয়ারে উন্নতি নিশ্চিত। পাশাপাশি লিডারশিপ স্কিল তৈরি হবে। বড় পদে যাওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে টাকার অভাব মিটে যাবে। 

তাই ঝটপট এমনই ৫ রাশি সম্পর্কে জেনে নিন। 

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও ভাল সময় কাটাবেন। গুরু আদিত্য রাজযোগে অফিসে বিরাট উন্নতি হবে। প্রোমোশন হতে পারে। মিলতে পারে লিডারশিপ রোল। এছাড়া মাইনে বাড়ার সম্ভাবনাও রয়েছে। 

এই সময় পরিবারে শান্তি আসবে। বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। পাশাপাশি আর্থিক স্থিতি ফিরবে। 

কর্কট রাশি 
সূর্য ও গুরুর গোচরের হাল ফিরে যাবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। যার ফলে কেরিয়ারে বিরাট উন্নতি হবে। এই সময় অফিসের কাজে বিদেশ যেতে পারেন। পাশাপাশি মাইনেও বাড়তে পারে। নয়া ডিল সাইন করতে পারেন অফিসের হয়ে। এছাড়া টাকার অভাব শেষ হয়ে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে শুরু করবে। সুতরাং চিন্তার কিছু নেই। 

কন্য রাশি
এই রাশির জন্য যোগটা দারুণ কাটবে। এই যোগে অফিসে প্রোমোশন হতে পারে। বসের প্রিয় মানুষ হয়ে উঠবেন। তিনি বিশ্বাস করতে পারেন। যার জন্য বাড়তে পারে দায়িত্ব। যাঁরা চাকরি বদলাতে চাইছেন, তাঁদের জন্য সময়টা দারুণ। এছাড়া টাকার সমস্যা এবার মিটে যাবে। বাড়িতে শান্তি ফিরবে। 

তুলা রাশি
গুরু আদিত্য রাজযোগের জন্য তুলা রাশির জাতক এবং জাতিকারাও গোল্ডেন টাইম কাটাবেন। এবার বাড়বে আত্মবিশ্বাস। যার জন্য লিডারশিপ রোলে যেতে পারেন। এছাড়া বস এই সময় মাইনে বাড়িয়ে দিতে পারেন। নতুন চাকরিতে ভাল প্যাকেজ পেতে পারেন। তাই টাকার চিন্তা এবার মাথা থেকে দূর করুন।

Advertisement

বৃশ্চিক রাশি
এই যোগে ভাগ্যের সঙ্গ পাবেন। পাশাপাশি কেরিয়ারে উন্নতি হবে। ট্রান্সফার আটকে যাবে। তবে বিদেশে যাওয়ার যোগও রয়েছে।

যাঁরা ব্যবসা করছেন, তাঁদের সামনেও বিরাট সুযোগ আসবে। মুনাফা এক ধাক্কায় অনেকটাই বাড়বে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement