Advertisement

Guru Aditya Rajyog: ১৬ জুলাই গুরু আদিত্য রাজযোগ, চাকরিতে উন্নতি ৫ রাশির, মিলবে বড় সাফল্য

গুরু আদিত্য রাজযোগ তৈরি হচ্ছে ১৬ জুলাই। চাকরিতে বিরাট প্রমোশন হবে ৫ রাশির। সাফল্য ধরা দেবে। আরও জানতে পড়ুন।

গুরু আদিত্য রাজযোগগুরু আদিত্য রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 5:59 PM IST
  • গুরু আদিত্য রাজযোগ তৈরি হচ্ছে ১৬ জুলাই
  • চাকরিতে বিরাট প্রমোশন হবে ৫ রাশির
  • সাফল্য ধরা দেবে

গ্রহের রাজা সূর্য যশ, সফলতা, নেতৃত্ব ক্ষমতা ও আত্মবিশ্বাসের কারক। আর জ্যোতিষের হিসেব জানাচ্ছে, ১৬ জুলাই ২০২৬ ১১টা ৪৪ মিনিটে সূর্য গোচর করে কর্কট রাশিতে প্রবেশ করছে। আর সেই গ্রহে আগে থেকেই উপস্থিত রয়েছে জ্ঞান ও সুখের প্রতীক গুরু। এর ফলে কর্কট রাশিতে সূর্য নিজের মিত্র গ্রহ গুরুর সঙ্গে যুতি তৈরি করছে। এই যুতির নাম হল গুরু আদিত্য রাজযোগ। এই যোগ বিরাট সফলতা এনে দেবে। নতুন চাকরি হতে পারে। মিলতে পারে প্রোমোশন। 

কর্কট রাশিতে এই যোগ ১৭ অগাস্ট পর্যন্ত সক্রিয় থাকবে। তাই এই সময় কোন কোন রাশির উন্নতি হবে জেনে নিন। 

মেষ রাশি
এই বিশেষ যোগের ফলে কেরিয়ারে বিরাট উন্নতি হবে। নতুন চাকরি পেতে পারেন। পাশাপাশি এই সময় শুভ যাত্রা হতে পারে। সেই সঙ্গে ব্যবসায় নয়া অর্ডার মিলতে পারে। এছাড়া এই যোগে আর্থিক স্থিতি বদলে যাওয়ার সম্ভাবনাও প্রবল। তবে বেশি লাভ পেতে চাইলে রোজ সকালে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন। 

কর্কট রাশি
সূর্য গোচরে কর্কট রাশির লাভ হবে। যার ফলে কেরিয়ারে বিরাট উন্নতির যোগ রয়েছে। এই সময় প্রোমোশন হবে। জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে। পাশাপাশি টাকার নয়া সোর্স তৈরি হবে। সেই সঙ্গে বাড়বে আত্মবিশ্বাস। পরিবারে সেরা সময় আসবে। শান্তি বজায় থাকবে। এই সময় বেশি লাভ পেতে সূর্য মন্ত্র যপ করুন। 

কন্য রাশি
এই রাশির জন্য়ও সময়টা সেরার সেরা। গুরু আদিত্য রাজযোগে চাকরি পেতে পারেন। পুরনো কাজে বিরাট উন্নতির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি এই সময় ব্যবসা বাড়বে। ঘর এবং পরিবারে সুসময় আসবে। সকলে মিলেমিশে থাকতে পারবেন। তবে বেশি লাভ পেতে চাইলে সামর্থ অনুযায়ী গরিব মানুষকে গুড়, গম এবং ঘি দান করুন। 

তুলা রাশি
গুরু আদিত্য রাজযোগ অ্যাক্টিভ হবে। যার জন্য তুলা রাশির জাতক এবং জাতিকারা দারুণ সময় কাটাতে পারবেন। আত্মবিশ্বাস একবারে বেশির দিকে থাকবে। পাশাপাশি পার্সোনালিটি তৈরি হবে। আপনাদের কাজের প্রশংসা হবে। নতুন বড় কোনও জায়গায় চাকরি হতে পারে। এই সময় মানসম্মানও বাড়বে। এই যোগ চলাকালীন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। ভাল ফল পাবেন। 

Advertisement

বৃশ্চিক রাশি
এই রাশির জন্যও যোগটা সেরা। এই সময় কেরিয়ারে এগিয়ে যাবেন। নতুন অফার মিলতে পারে। ট্রান্সফার হতে পারে। বিদেশে যেতে হতে পারে। ব্যবসাতেও বিরাট লাভ হবে। প্রচুর টাকা মিলবে। তবে বেশি লাভ পেতে চাইলে বড়দের আশীর্বাদ নিতে ভুলবেন না যেন।


বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement