Advertisement

Guru Lucky Zodiacs From 10 August: প্রবল ধনযোগ, দেবগুরুর উদয়ে কপাল খুলছে 4 রাশির

আগামী ১০ অগাস্ট উদিত হবেন দেবগুরু বৃহস্পতি। এই যোগে শুভ প্রভাব পড়বে ৪ রাশির জাতক ও জাতিকার জীবনে। ধনলাভের যোগ তৈরি হতে চলেছে। আসবে সুখ, সম্পদ ও বৈভব।

দেবগুরুর উদয়ে লাকি ৪ রাশি।দেবগুরুর উদয়ে লাকি ৪ রাশি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Aug 2026,
  • अपडेटेड 1:17 PM IST
  • আগামী ১০ অগাস্ট উদিত হচ্ছেন দেবগুরু।
  • ৪ রাশির জাতক পাবেন ভাগ্যের সঙ্গ।

খুব শীঘ্রই কর্কট রাশিতে উদিত হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু অস্তমিত হলে কমে শুভ প্রভাব। গুরু উদিত হলে খুলে যায় সৌভাগ্যের দরজা। বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে বৃহস্পতি। আগামী ১০ অগাস্ট অস্তমিত অবস্থা থেকে উদিত হবেন। গুরুর এই উদয় ৪ রাশির জীবনে শুভ প্রভাব ফেলতে চলেছে। তৈরি হতে চলেছে আচমকা ধনলাভের যোগ। অর্থ, সুখ-সম্পদ, বৈভব ও ঐশ্বর্য বৃদ্ধির সম্ভাবনা। 

এর সঙ্গেই মিথুন রাশিতে মঙ্গল ও চন্দ্রের মিলনে তৈরি হচ্ছে শক্তিশালী লক্ষ্মী যোগ। এর ফলে ওই ৪ রাশির কপাল খুলে যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক, দেবগুরুর উদয়ে কোন কোন রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হবেন

বৃষ রাশি- বৃহস্পতির উদয়ে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। এতদিন যে সব কাজ আটকে ছিল, তা হঠাৎই গতি পাবে। চাকরিজীবীদের পদোন্নতি। কাজের নতুন সুযোগ মিলতে পারে। ব্যবসায় উন্নতি। আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক ভাল হবে। অর্থ সংক্রান্ত যে কোনও পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা প্রবল। আপনি পরিশ্রমের ফল পাবেন।

সিংহ রাশি- গুরুর উদয়ের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সিংহ রাশির জাতক-জাতিকারা। উন্নতি ও সাফল্যের প্রবল যোগ। চাকরিজীবীরা নতুন কাজের ক্ষেত্র থেকে আকর্ষণীয় অফার পেতে পারেন। জমি, বাড়ি বা নতুন গাড়ি কেনার স্বপ্নপূরণ হতে পারে। দীর্ঘদিনের বকেয়া কাজ এবার দ্রুত শেষ হবে। আগের তুলনায় আর্থিক অবস্থার বহু গুণ উন্নতি হবে।

তুলা রাশি- এই রাশির জন্য আগামী সময় অত্যন্ত শুভ ও ইতিবাচক হতে চলেছে। চাকরি ও ব্যবসায় উন্নতির নতুন দরজা খুলে যাবে। ব্যবসায় বড় ধরনের মুনাফার যোগ। যে কাজগুলি মাঝপথে আটকে ছিল, সেগুলি এবার শেষ করতে পারবেন। নতুন কিছু করার সুযোগ মিলবে। আয়ের নতুন পথ তৈরি হতে পারে। ভাগ্য পুরোপুরি আপনার সহায় থাকবে। দেবগুরুর কৃপায় কোনও সুখবর পেতে পারেন।

Advertisement

কুম্ভ রাশি- বৃহস্পতির উদয় এই রাশির ভাগ্যকে আরও শক্তিশালী করে তুলবে। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। যে কাজে এতদিন বাধা ও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, তা থেকে মুক্তি পাবেন। পরিবারে দীর্ঘদিন ধরে চলা অশান্তি ও টানাটানির অবসান ঘটবে। পুরনো কোনও বিবাদ মিটে যাওয়ায় বড়সড় স্বস্তি পাবেন।

Read more!
Advertisement
Advertisement