Advertisement

Guru Chandra Gajkesari Rajyog 2026: ১১ অগাস্ট গুরু ও চন্দ্রের গজকেশরী রাজযোগ, সুখের দিন শুরু ৪ রাশির, জীবনে শান্তি

তৈরি হচ্ছে গুরু ও চন্দ্রের গজকেশরী রাজযোগ। সুখে দিন কাটাবে ৪ রাশি। সেই সঙ্গে জীবনে শান্তি আসবে। টাকার অভাব মিটবে।

গুরু চন্দ্রের গজকেশরী রাজযোগগুরু চন্দ্রের গজকেশরী রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2026,
  • अपडेटेड 5:19 PM IST
  • তৈরি হচ্ছে গুরু ও চন্দ্রের গজকেশরী রাজযোগ
  • সুখে দিন কাটাবে ৪ রাশি
  • সেই সঙ্গে জীবনে শান্তি আসবে

গুরু বৃহস্পতি হল জ্ঞান এবং ভাগ্যের কারক। আর চন্দ্র হল মন এবং মাতার কারক। ১১ অগাস্ট ২০২৬ কর্কট রাশিতে গুরু ও চন্দ্রের যুতির জন্য গজকেশরী রাজযোগ তৈরি হতে চলেছে। যার ফলে ৪ রাশির জীবন বদলে যাবে। জীবনে ধরা দেবে সুখ। সেই সঙ্গে মানসিক শান্তিও মিলবে। টাকার অভাব থাকবে না। নতুন চাকরি পাওয়ারও সম্ভাবনা প্রবল।

তাই ঝটপট এমন ৪ রাশি সম্পর্কে জেনে নিন, যেগুলি গজকেশরী যোগে এগিয়ে যেতে পারবে। সেই তালিকায় নিজের রাশির নাম রয়েছে কি না দেখুন। 

কর্কট রাশি
গুরু এবং চন্দ্রের গজকেশরী যোগে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। এই সময় চাকরিরতদের প্রোমোশন হতে পারে। সেই সঙ্গে আয়ের নতুন পথ খুলে যাবে। টাকার অভাব মিটবে। জীবনে আসবে সুখ। সেই সঙ্গে মানসিক শান্তি থাকবে। এই সময় শুভ সংবাদ পেতে পারেন। পাশাপাশি পরিবারের সহযোগিতা পাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

কন্যা রাশি
গজকেশরী রাজযোগ কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্যও লাভদায়ক হবে। এই সময় জীবনে সুখ আসবে। সম্পত্তি বাড়বে। চাকরি পাওয়ার নতুন সুযোগ তৈরি হবে। এছাড়া এই সময় অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। মালামাল হয়ে যাবেন। পুরনো ইচ্ছে সব পূরণ হতে পারে। এই সময় জাতকেরা সমাজে সম্মানও পাবেন। তাই অহেতুক মাথায় স্ট্রেস নেবেন না। 

ধনু রাশি
এই রাজযোগ আপনাদের জন্যও শুভ সময় নিয়ে আসবে। এই যোগে হবে পদোন্নতি। বসের কাছের মানুষ হয়ে উঠবেন। সেই সঙ্গে পেতে পারেন ইনক্রিমেন্ট। বোনাস পাওয়ার সম্ভাবনাও প্রবল। এছাড়া এই সময় নতুন রণনীতি নিয়ে কাজ করতে পারবেন। যার ফলে সফলতা হাতে ধরা দেবে। এখানেই শেষ নয়, এই সময় সুখের অভাব হবে না জীবনে। এছাড়া মাথা ঠান্ডা রাখতে পারবেন।

মীন রাশি
গজকেশরী রাজযোগ বিশেষ লাভ এনে দেবে মীন রাশির জীবনে। এই সময় নতুন চাকরি হতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে সম্মান। পরিবারে লোকজন সমীহ করতে পারেন। আর্থিক স্থিতি বদলে যেতে পারে। অনেক দিন পর ধরা দিতে পারে সুখ। সেই সঙ্গে মানসিক শান্তি পেতে পারেন। কেটে যেতে পারে স্ট্রেস। উচ্চশিক্ষায় সুখবর আসার সম্ভাবনাও প্রবল। তাই অহেতুক মাথা খারাপ করবেন না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement