Advertisement

Gajkesari Rajyog: ৩০ নভেম্বর গঠিত হবে গজকেশরী যোগ, ৩ রাশির আর্থিক সৌভাগ্য বৃদ্ধি ও কেরিয়ারে উন্নতি

এই রাজযোগের গঠন নির্দিষ্ট রাশির জাতক-জাতিকাদের সুখ, সমৃদ্ধি, সম্মান, বুদ্ধিমত্তা এবং আর্থিক অবস্থার পরিবর্তন আনতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, চন্দ্র প্রতি আড়াই দিনে তার রাশি পরিবর্তন করে এবং কোনও না কোনও গ্রহের সঙ্গে মিলিত হয়ে শুভ বা অশুভ যোগ সৃষ্টি করে।

গজকেশরী রাজযোগগজকেশরী রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 6:01 PM IST
  • জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, গজকেশরী রাজযোগকে অন্যতম প্রভাবশালী এবং শুভ যোগ হিসাবে বিবেচনা করা হয়।

জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, গজকেশরী রাজযোগকে অন্যতম প্রভাবশালী এবং শুভ যোগ হিসাবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, বৃহস্পতি এবং চন্দ্র যখন কেন্দ্রীয় অবস্থানে থাকে বা একে-অপরের সঙ্গে যুক্ত থাকে, তখন গজকেশরী রাজযোগ গঠিত হয়। এই রাজযোগের গঠন নির্দিষ্ট রাশির জাতক-জাতিকাদের সুখ, সমৃদ্ধি, সম্মান, বুদ্ধিমত্তা এবং আর্থিক অবস্থার পরিবর্তন আনতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, চন্দ্র প্রতি আড়াই দিনে তার রাশি পরিবর্তন করে এবং কোনও না কোনও গ্রহের সঙ্গে মিলিত হয়ে শুভ বা অশুভ যোগ সৃষ্টি করে। একইভাবে, ৩০ নভেম্বর চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করবে, যেখানে পূর্ব থেকেই উপস্থিত বৃহস্পতি ও কেতুর সঙ্গে মিলিত হবে। যার ফলে গজকেশরী যোগ সৃষ্টি হবে। এই যোগে লাভবান হবেন ৩ রাশি। 

সিংহ রাশি
গজকেশরী রাজযোগ সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনতে পারে। তাদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধি পেতে পারে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি খুঁজছেন, তারা উপকৃত হতে পারেন। আপনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হতে পারে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন। এর ফলে পদোন্নতি ও বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন গ্রাহক বা অর্ডার পেতে পারেন। যা থেকে উল্লেখযোগ্য লাভ হতে পারে। এই সময়টি আর্থিকভাবে অনুকূল হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে। আপনি জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের গজকেশরী রাজযোগ উপকারী হতে পারে। অসমাপ্ত কাজ সম্পন্ন হতে পারে এবং ভাগ্য তাদের সহায় হতে পারে। আপনার সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। যারা চাকরি খুঁজছেন তারা লাভবান হতে পারেন। আপনি আপনার কাঙ্খিত প্রকল্পটি পেতে পারেন। আপনার কঠোর পরিশ্রমের কদরও হতে পারে। ব্যবসায়ীরাও এই সময়ে উল্লেখযোগ্য লাভ অর্জন করতে পারেন। একটি বড় চুক্তি সাক্ষরিত হতে পারে। আর্থিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। আয়ের অনকে নতুন উৎস তৈরি হতে পারে। এছাড়াও, আপনি ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে সক্ষম হতে পারেন। প্রেম জীবন ভাল হবে। সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। পরিবারের সঙ্গে সুখের সময় কাটবে। 

Advertisement

ধনু রাশি
গজকেশরী রাজযোগ ধনু রাশির জাতকদের জন্য শুভ সুযোগ নিয়ে আসবে।এই রাশির জাতক-জাতিকারা অনেক ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। আটকে থাকা কাজ ফের শুরু হবে। ব্যবসায়ীরা এই সময়ে নতুন যোগাযোগ স্থাপন করতে পারেন। ব্যবসা প্রসার করার এটাই সময়। বৈদেশিক বাণিজ্যে লাভ হতে পারে। আপনার নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। নতুন দায়িত্ব অর্পণ করা হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা এই সময় উপকৃত হবেন। পড়াশোনায় মনোযোগ বাড়বে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। পরিবারের সঙ্গে তীর্থে যেতে পারেন। 

Read more!
Advertisement
Advertisement