Advertisement

Guru Gochar 2026: ৩১ অক্টোবর গুরু গোচর, টাকার অভাব শেষ ৪ রাশির, চাকরিতে বড় সাফল্য

৩১ অক্টোবর ২০২৬ গুরু বৃহস্পতি গোচর করবেন। তাতে বিরাট উন্নতি হবে ৪ রাশির। টাকার অভাব শেষ হবে। চাকরিতে সাফল্য পিছু নেবে। নতুন চাকরিও হতে পারে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।

গুরু গোচর ২০২৬গুরু গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Oct 2026,
  • अपडेटेड 9:15 AM IST
  • ৩১ অক্টোবর ২০২৬ গুরু বৃহস্পতি গোচর করবেন
  • তাতে বিরাট উন্নতি হবে ৪ রাশির
  • চাকরিতে সাফল্য পিছু নেবে

জ্যোতিষ অনুযায়ী, ৩১ অক্টোবর দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ওই দিন একটি মহাশক্তিশালী গোচর হতে চলেছে। ওই দিন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে গোচর করবেন। যার ফলে ভাগ্যের চাকা ঘুরে যাবে ৪ রাশির। আসলে জ্ঞান, শিক্ষা, সৌভাগ্য ও সমৃদ্ধির কারক হলেন গুরু বৃহস্পতি। আর তার রাশি পরিবর্তনে ৪ রাশির জীবনে বড় টার্নিং পয়েন্ট আসবে। অর্থভাগ্য চমকাবে। টাকার বৃষ্টি হবে। সেই সঙ্গে চাকরিতে বিরাট উন্নতির যোগ রয়েছে। জীবনে একবারে গোল্ডেন টাইম শুরু হবে। 

তাই ঝটপট জেনে নিন গুরু গোচরে ঠিক কোন ৪ রাশির শুভ সময় অ্যাক্টিভ হবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই। 

মেষ রাশি
গুরু বৃহস্পতির গোচরে খুব ভাল সময় আসবে মেষ রাশির জীবনে। একবারে গোল্ডেন টাইম শুরু হবে। এই সময় শিক্ষায় এগিয়ে যাবেন। বিদেশে পড়তে যেতে পারেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হবে। চাকরিতে বিরাট জায়গায় পৌঁছে যাবেন। ভবিষ্যতের রাস্তা সহজ হবে। এই যোগে টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্কে ঢুকবে বড় অ্যামাউন্ট। বিরাট কোনও ইচ্ছে এতদিনে পূরণ হতে পারে। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতক ও জাতিকারা অত্যন্ত ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। গুরু গোচরে আপনাদের আয় বাড়বে। প্রচুর অর্থ পাবেন। নিজের কাজের জায়গায় সুনাম তৈরি হবে। প্ল্যানিং করতে পারবেন। এই সময় প্রোমোশন হতে পারে। আর্থিক দিকে নজর রাখবেন। সঠিক পরিকল্পনা করলে উন্নতি নিশ্চিত। কেউ আটকাতে পারবে না।

সিংহ রাশি
গুরু গোচরে গোল্ডেন টাইমে এন্ট্রি করবে সিংহ রাশির জাতক এবং জাতিকারা। এই সময় ঝামেলা থেকে নিস্তার পাবেন। সব ধরনের জটিলতা দূর হবে। এছাড়া বৃহস্পতির গোচরে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। শেখার আগ্রহ বাড়বে। চাকরিতে বড় উন্নতি পাকা। টাকার সমস্যা থাকবে না।

তুলা রাশি
বৃহস্পতির এই গোচরে অত্যন্ত শুভ সময় কাটাতে পারবেন তুলা রাশির জাতক এবং জাতিকারা। আয়ের নতুন রাস্তা সামনে আসবে। ইচ্ছেপূরণ হবে। এই সময় ব্যবসাতে লাভ বৃদ্ধি পাবে। টাকার অভাব শেষ হবে। এছাড়া চাকরিতে বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। বিদেশে যেতে পারেন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।

 

Read more!
Advertisement
Advertisement