Advertisement

Guru Gochar 2026: আগামী ৩৩ দিন ৬ রাশির উপর বৃহস্পতির কৃপা, গুরু গোচরে অর্থলাভ ও জীবনে উন্নতি

গুরু গোচরে আগামী ৩৩ দিন দারুণ সময় কাটাবে ৬ রাশি। টাকার অভাব মিটে যাবে। আয় বাড়বে। সেই সঙ্গে জীবনের সব ক্ষেত্রেই হবে উন্নতি। তাই ঝটপট সেই ৬ রাশি সম্পর্কে জেনে নিন।

গুরু গোচর ২০২৬গুরু গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2026,
  • अपडेटेड 9:16 AM IST
  • গুরু গোচরে আগামী ৩৩ দিন দারুণ সময় কাটাবে ৬ রাশি
  • টাকার অভাব মিটে যাবে
  • সেই সঙ্গে জীবনের সব ক্ষেত্রেই হবে উন্নতি

বৈদিক জ্যোতিষে গুরু বৃহস্পতি অত্যন্ত প্রভাবশালী হিসেবে বিবেচিত হন। ইনি জ্ঞান, সৌভাগ্য, ধর্ম, সমৃদ্ধি এবং সম্পদের কারক। তাই যখনই গুরু বৃহস্পতি গতি বা অবস্থান বদল করেন, তখন ১২ রাশির জীবনেই গভীর প্রভাব পড়ে। আর জ্যোতিষ হিসেব অনুযায়ী, বর্তমানে চন্দ্রের রাশিতে অবস্থান করছেন গুরু বৃহস্পতি। এটি আগামী ৩৩ দিনের জন্য এখানেই অবস্থান করবেন। যার ফলে ৬ রাশির ভাগ্য খুলে যাবে। কাজের জায়গায় উন্নতি হবে। সেই সঙ্গে পরিবারে আসবে সুখের সময়। টাকার অভাব মিটবে। আয় বাড়বে। জীবনে উন্নতি পাকা।

তাই ঝটপট জেনে নিন ঠিক কোন ৬ রাশির জন্য আগামী ৩৩ দিন অত্যন্ত সুসময় বয়ে নিয়ে আসবে গুরু গোচর। 

বৃষ রাশি
আগামী ৩৩ দিন অত্যন্ত ভাল কাটবে বৃষ রাশি। জীবনে উন্নতি পাকা। এই সময় টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্কে ঢুকবে টাকা। কোথাও আটকে থাকা অর্থ পেয়ে যাবেন। কেরিয়ারে বিরাট উন্নতি হবে। চাকরিতে ঝামেলা অশান্তি থেকে মুক্তি পাবেন। পরিবারে ভাল সময় আসবে। 

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও শুভ সময় আসছে। মিটে যাবে পরিবারের সঙ্গে দূরত্ব। সম্পর্ক ভাল হবে। সেই সঙ্গে কাজের জায়গায় বিরাট উন্নতি করবেন। ব্যবসাতেও হবে মুনাফা। এছাড়া টাকার অভাব মিটে যাবে। বাম্পার ইনকাম করতে পারবেন। 

কন্যা রাশি
গুরু গোচরে কর্মজীবনে এগিয়ে যাবেন কন্যা রাশির জাতক এবং জাতিকারা। অনেক জটিলতা দূর হয়ে যাবে। ঝামেলা থেকে মুক্তি পাবেন। এই সময় পরীক্ষায় ভাল ফল হবে। নতুন চাকরি হতে পারে। এই সময় ব্যবসাতেও লাভের মুখ দেখবেন। 

বৃশ্চিক রাশি
গুরু গোচরে আগামী ৩৩ দিন সুবর্ণ সুযোগ আসবে এই রাশির কাছে। এতদিন আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। টাকা পাবেন। অর্থের সমস্যা মিটে যাবে। আয় বাড়বে। স্বাস্থ্যের হাল ফিরবে। মিটে যাবে জটিলতা। পরিবার ভাল সময় আসবে। তাই দুশ্চিন্তার কিছু নেই। 

ধনু রাশি 
এই রাশির জাতক এবং জাতিকারাও গুরু গোচরে শুভ সময় কাটাবেন। ব্যবসায় নতুন সুযোগ সামনে আসবে। ভাগ্যের জোরে জীবনে বিরাট উন্নতি হবে। এই সময় মানসিক শান্তি থাকবে। চাকরিতে বিরাট লাফ দেবেন। পদোন্নতি হতে পারে। ব্যবসাও বড় হবে। তাই দুশ্চিন্তা করবেন না। 

Advertisement

মীন রাশি
আগামী ৩৩ দিনের সময়টা আশীর্বাদের চেয়ে কম নয় মীন রাশির জন্য। গুরু গোচরে কাজের জায়গা এবং ব্যবসায় ধারাবাহিক সাফল্য আসবে। পরিবারে বিরাজ করবে সুসময়। সেই সঙ্গে জীবনে আনন্দে ভরে যাবে। মিটে যাবে অনেক জটিলতা। টাকার অভাব মিটবে। পরিবারে ভাল সময় কাটবে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement