Advertisement

Guru Gochar 2026: ৩১ অক্টোবর মঘা নক্ষত্রে গুরু গোচর, ৪ রাশি পাবে সুখবর, চাকরি ও ব্যবসায় উন্নতি

মঘা নক্ষত্রে গুরু গোচর করতে চলেছে। এই গোচর হবে ৩১ অক্টোবর ২০২৬। যার ফলে দারুণ সময় কাটাবে ৪ রাশি। তাদের টাকার অভাব দূর হবে। মিলবে সুখবর। এছাড়া চাকরি ও ব্যবসাতেও সুসময় শুরু হবে।

গুরু গোচর ২০২৬গুরু গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2026,
  • अपडेटेड 9:47 AM IST
  • মঘা নক্ষত্রে গুরু গোচর করতে চলেছে
  • এই গোচর হবে ৩১ অক্টোবর ২০২৬
  • দারুণ সময় কাটাবে ৪ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গুরু বৃহস্পতি হল জ্ঞান, শিক্ষা, ধন, সন্তান, ভাগ্য এবং বিস্তারের কারক। তাই গুরু চাল বদল করলে সব রাশির উপর তার ভিন্ন ভিন্ন প্রভাব পড়ে। আর সবথেকে বড় কথা হল, গুরু আবার নিজের নক্ষত্র বদলাতে চলছে। ৩১ অক্টোবর ২০২৫ গুরু মঘা নক্ষত্রে গোচর করছে। মঘা নক্ষত্রের অধিপতি হল কেতু। তাই গুরু এবং কেতুর যুগলবন্দিতে কেরিয়ার, ধন ও সামাজিক প্রতিষ্ঠার উপর বিশেষ প্রভাব পড়তে পারে। প্রসঙ্গত, এই গোচর অ্যাক্টিভ থাকবে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত। এই সময় ৪ রাশির চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতি হবে। সেই সঙ্গে আর্থিক স্থিতি বদলে যাবে। মিলবে সুখবর। 

তাই ঝটপট সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন, যেগুলি গুরুর গোচরে সেরা সময় কাটাবে। 

সিংহ রাশি
মঘা নক্ষত্রে গুরু গোচর করছে। এই কারণে দারুণ সময় কাটবে সিংহ রাশির জাতক এবং জাতিকারা। সুখবর পাবেন। এই সময় আত্মবিশ্বাস বাড়বে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। আয় এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। এই গোচরে কেরিয়ারে হবে উন্নতি। সেই সঙ্গে ব্যবসাও বড় হবে। তবে এই সময় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন। তাহলেই সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন। 

বৃশ্চিক রাশি
গুরুর এই নক্ষত্র গোচর দারুণ সময় নিয়ে আসবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জীবনে। সুখবর আসা শুধু সময়ের অপেক্ষা। অফিসে নতুন কাজ পাবেন। নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই গোচরে দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায় বড় প্রোজেক্ট পেতে পারেন। সেই সঙ্গে লাভ বাড়বে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

ধনু রাশি
গুরুর মঘা নক্ষত্রে গোচরে অত্যন্ত শুভ সময় আসবে ধনু রাশির জীবনে। মিটে যাবে বড়সড় সব জটিলতা। ভাল খবর মিলবে। চাকরিতে প্রোমোশনের যোগ অ্যাক্টিভ হবে। বস সাহায্য করতে পারেন। এই সময় চাকরি বদলেও নিতে পারেন। যাঁরা ব্যবসা করছেন, তাঁরা নতুন ক্লায়েন্ট পাবেন। হু হু করে বাড়বে অর্থ। তাই অহেতুক টেনশন নেবেন না।

Advertisement

মীন রাশি
এই রাশির জন্যও গুরুর নক্ষত্র পরিবর্তন আর্থিক সমস্যা মিটিয়ে দেবে। হাতে আসবে অনেক টাকা। সম্পত্তি বাড়তে পারে। নতুন বাড়ি বা জমি কিনতে পারেন। এই সময় কেরিয়ারে সুবর্ণ সুযোগ আসবে। নয়া চাকরি পাওয়ার একটা যোগ রয়েছে। বিশেষত, মিডিয়া, ক্রিয়েটিভ কাজে উন্নতি হবে। সেই সঙ্গে ব্যবসাতেও এগিয়ে যাবেন। তাই চিন্তার কিছু নেই। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 


 

 

Read more!
Advertisement
Advertisement