
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গুরু বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এই গ্রহটি জ্ঞান, সম্পদ, সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। আর ৩১ অক্টোবর গুরু বৃহস্পতি গোচর করছে মঘা নক্ষত্রে। আর গুরুর মঘা নক্ষত্রে এন্ট্রি অত্যন্ত লাভজনক হবে ৪ রাশির জন্য। এই সব রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সঙ্গ পাবেন। চাকরি ও ব্যবসায় সাফল্য আসবে। টাকার অভাব মিটবে। আয় এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। গোল্ডেন টাইম শুরু হবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং মাসের শেষে গুরু গোচরে কারা ভাল সময় কাটাবেন, সেটা জেনে নিন।
সিংহ রাশি
এই রাশির জন্য গুরুর গোচর অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আপনাদের উন্নতি এখন শুধুই সময়ের অপেক্ষা। এই যোগে টাকা নিয়ে চিন্তা শেষ হবে। এক ধাক্কায় আয় বাড়বে অনেকটাই। জীবনে শান্তি আসবে। ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন।
চাকরিতে শুরু সুসময়। সহকর্মীরা সাহায্য করবেন। ব্যবসাতেও বিপুল লাভের সুযোগ। এই সময় পাওনা টাকাও ফেরত পেতে পারেন।
মেষ রাশি
মেষ রাশির জাতক ও জাতিকাদের কেরিয়ারে বিরাট উন্নতির যোগ রয়েছে গুরুর গোচরে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। বাম্পার ইনকাম হবে। লোন থেকে মুক্তি পাবেন। প্রভাবশালী মানুষদের সঙ্গে এবার কথাবার্তা শুরু হবে। যার জেরে সমাজে সম্মান বাড়বে। ভাগ্যের জোরে এবার চাকরিতে এগিয়ে যাবেন। তাই চিন্তার কিছুই নেই।
বৃশ্চিক রাশি
নক্ষত্র গোচর করছে গুরু। যার জন্য গোল্ডেন টাইম কাটাবে বৃশ্চিক রাশি। এই সময় উন্নতি হবে জীবনে। ভাগ্যের জোরে একের পর এক সুযোগ আসবে। সমাজে বিরাট উচ্চতায় পৌঁছে যাবেন। অন্যেরা সম্মান করবেন। এই সময় আয় বাড়বে। আর্থিক জটিলতা থেকে মুক্তি পাবেন। চাকরি যাঁরা করছেন, তাঁদের জন্য সুসময় আসছে। নয়া অফার লেটার পেতে পারেন।
কুম্ভ রাশি
গুরু বৃহস্পতির গোচরে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারাও শুভ সময় কাটাতে পারবেন। যে কোনও ধরনের জটিলতা থেকে পাবেন মুক্তি। এই সময় ভাগ্য সহায় থাকবে। যার জোরে অনেক উন্নতি হবে। এই সময় টাকা কামানোর নতুন সুযোগ তৈরি হবে। নয়া ব্যবসা শুরু করতে পারবেন। এছাড়া চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। নতুন কিছু শিখতে পারেন। তাই অহেতুক টেনশন করবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।