
জ্যোতিষশাস্ত্রে গ্রহের চলনকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। আগামী ২ জুন সেই নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ ওই দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি ওই রাশিতেই অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে, কর্কট রাশিকে বৃহস্পতির উচ্চস্থ রাশি বলে মনে করা হয়। সিংহ রাশির জন্য, এই গোচরটি দ্বাদশ ঘরে ঘটবে। জ্যোতিষী প্রবীণ মিশ্রের মতে , সিংহ রাশির জাতক-জাতিকারা এই গোচরের প্রভাব স্পষ্ট ভাবে অনুভব করতে পারবেন। কোন কোন বিষয়ে প্রভাব পড়বে জেনে নেওয়া যাক।
কর্মজীবনে প্রভাব
সিংহ রাশির জাতক-জাতিকারা নতুন কাজের সুযোগ পেতে পারেন। যদি নিজের শহরের বাইরে কোনও চাকরির জন্য আবেদন করে থাকেন, তবে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তারাও ভালো সুযোগ পেতে পারেন। যারা আমদানি-রফতানি বা বৈদেশিক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের জন্য এই সময়টি লাভজনক হতে পারে। তবে, কর্মক্ষেত্রে অসতর্কতা ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। তাই, অফিসে হোক বা ব্যবসায়, প্রতিটি দায়িত্বকে গুরুত্ব সহকারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যে প্রভাব:
বৃহস্পতি সিংহ রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে, তাই জাতক-জাতিকাদের নিজের স্বাস্থ্যের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সমস্যা বাড়িয়ে তুলতে পারে। যদি ইতিমধ্যেই কোনও ওষুধ নিয়মিত খেয়ে থাকেন, তবে সেগুলি সময়মতো খাওয়া জরুরি। সামান্য অবহেলাও স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। এই সময়ে ব্যালেন্স রুটিন বজায় রাখা এবং নিজের শরীরকে অবহেলা না করাই সবচেয়ে ভালো।
আর্থিক দিকে প্রভাব:
বিদেশে কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে এই সময় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, অপ্রয়োজনীয় অসাবধানতা বা ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে। তাই, বিনিয়োগ ও কর্মক্ষেত্রে সতর্ক হয়ে অগ্রসর হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ব্যক্তিগত জীবন:
এই সময়ে সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য যে কোনও ধরনের সংঘাত বাড়তে না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মতবিরোধ, ঝগড়া এবং অপ্রয়োজনীয় তর্ক মানসিক চাপ বাড়াতে পারে। তাই, নম্র আচরণ এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা উপকারী হবে। শত্রুতা বাড়তে না দিয়ে, আপনার উচিত শান্তভাবে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা।
সমস্যার সমাধান করবেন কীভাবে?
বৃহস্পতির শুভ প্রভাব পেতে সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রতিদিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করা উচিত। ভগবান বিষ্ণুর আরতি করুন এবং "ওম নমো ভগবতে বাসুদেবায়" মন্ত্রটি ১০৮ বার জপ করুন। প্রতি বৃহস্পতিবার কোনও অভাবী ব্যক্তিকে খাদ্যদান করা শুভ বলে মনে করা হয়। এটি বৃহস্পতির পজিটিভ প্রভাব বৃদ্ধি করতে পারে।