
২ জুন ২০২৬ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন। আর এই মহাগোচরকে বছরের সবথেকে বড় গোচরগুলির মধ্যে একটি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে কিছু মানুষের জীবন বদলে যাবে।
আসলে জ্যোতিষ মতে, দেবগুরু বৃহস্পতিকে সবথেকে শুভ এবং প্রভাবশালী গ্রহের মধ্যে একটি বলে মনে করা হয়। এই গ্রহ ধন, জ্ঞান, বিবাহ, সন্তান, সফলতা, সুখ-সমৃদ্ধির কারক। আর যখনই গুরু গোচর করে, তখন জীবনে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বদল আসে। আর ২ জুন, ২০২৬ গুরু মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কটে আসছে। এছাড়া গুরু পুষ্য নক্ষত্রেও প্রবেশ করবে। যার ফলে এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যোগে ৫ রাশির উন্নতি হবে। কেরিয়ার, টাকা ও সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন। তাই জেনে নিন সেই ৫ রাশি সম্পর্কে।
বৃষ রাশি
গুরুর গোচর বৃষ রাশির জীবনে বাম্পার লাভ এনে দেবে। বিশেষত, কেরিয়ারে হবে উন্নতি। টাকার সমস্যাও শেষ হয়ে যাবে। ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিরাট ফল পাবেন। পাশাপাশি স্বাস্থ্যের হালও ফিরবে। পরিবারে ঝামেলা মিটে যাবে।
কর্কট রাশি
এই রাশিতে এন্ট্রি নিচ্ছে গুরু। তাই এই রাশির জাতক এবং জাতিকারা এগিয়ে যাবেন। আপনাদের অত্মবিশ্বাস বাড়বে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। অনেক ভাল কাজ করতে পারবেন। এই সময় বাড়বে সম্মান। মানসিক শান্তিও বৃদ্ধি পাবে। পড়ুয়ারাও এই সময় ভাল ফল করবেন।
কন্যা রাশি
গুরুর গোচর এই রাশির ইনকাম বাড়াবে। অর্থ উপার্জনের নতুন স্রোত তৈরি হবে। বিনিয়োগে মিলবে দারুণ রিটার্ন। কেরিয়ারে উন্নতি হবে। ব্যবসাতেও বড় লাভের মুখ দেখবেন। বাড়বে সেল। ব্যক্তিগত জীবন ঠিকঠাক এগিয়ে যাবে।
ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। গুরুর গোচরে কেরিয়ারে আসবে উন্নতির যোগ। এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। ইনক্রিমেন্ট পেতে পারেন। প্রোমোশন হতে পারে। ব্যবসাতে নানা জটিলতার হয়ে যাবে সমাধান।
মীন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা জীবনে প্রচুর উন্নতি করবেন বৃহস্পতির গোচরে। আপনাদের কষ্ট কমবে।
টাকার অভাব হয়ে যাবে শেষ। ভাগ্যের সঙ্গ পাবেন। আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। এই সময় প্রোমোশনেরও যোগ রয়েছে। তাই চিন্তার কোনও কারণ নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।