Advertisement

Guru Mangal Yuti 2026: ভাইফোঁটার পরই গ্রহ-নক্ষত্রের বদল, গুরু-মঙ্গল যোগে ৩ রাশির কুপাল খুলবে

ভাইফোঁটার পরেই গ্রহ-নক্ষত্রের অবস্থানে বড় পরিবর্তন। ১২ নভেম্বর সিংহ রাশিতে তৈরি হতে চলেছে গুরু-মঙ্গল যোগ। এর ফলে ৩ রাশির ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। এই তালিকায় রয়েছে কারা?

গুরু মঙ্গল যোগ গুরু মঙ্গল যোগ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Nov 2026,
  • अपडेटेड 1:16 PM IST
  • ভাইফোঁটার পরেই গ্রহ-নক্ষত্রের পরিবর্তন
  • সিংহ রাশিতে তৈরি হতে চলেছে গুরু-মঙ্গল যোগ
  • ৩ রাশির ভাগ্যের পরিবর্তন হতে চলেছে

ভাইফোঁটার পরেই গ্রহ-নক্ষত্রের অবস্থানে বড় পরিবর্তন। ১২ নভেম্বর সিংহ রাশিতে তৈরি হতে চলেছে গুরু-মঙ্গল যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, একই রাশিতে দেবগুরু বৃহস্পতি ও গ্রহের সেনাপতি মঙ্গলের অবস্থানের ফলে বিশেষ গ্রহসংযোগ তৈরি হবে। এই যোগের প্রভাবে ৩টি রাশির জাতকদের জীবনে আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং নতুন আয়ের সুযোগ আসতে পারে বলে মনে করা হচ্ছে।

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, ৩১ অক্টোবর বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করেছে। এরপর ১২ নভেম্বর রাত প্রায় ৮টা ২০ মিনিটে মঙ্গলও সিংহ রাশিতে প্রবেশ করবে। ফলে একই রাশিতে অবস্থান করবে দুই গ্রহ। বৈদিক জ্যোতিষে এই অবস্থানকে গুরু-মঙ্গল যোগ বলা হয়।

বৃহস্পতিকে জ্ঞান, সৌভাগ্য, সম্পদ ও সমৃদ্ধির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মঙ্গল সাহস, শক্তি, আত্মবিশ্বাস ও কর্মোদ্যমের প্রতীক। এই দুই গ্রহের সংযোগে কয়েকটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।

কোন ৩ রাশির অর্থভাগ্য খুলতে পারে?

মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য গুরু-মঙ্গল যোগ কর্মজীবনে নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন, তাঁরা সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণের সুযোগ আসবে। নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি চাকরি পরিবর্তনের চেষ্টাতেও সাফল্য মিলতে পারে। যাঁরা নতুন কাজের সন্ধান করছেন, তাঁদের সামনেও ভাল সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি: সিংহ রাশিতেই তৈরি হচ্ছে গুরু-মঙ্গলের বিশেষ সংযোগ। ফলে এই রাশির জাতকদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সম্মান ও পরিচিতি বাড়তে পারে। পদোন্নতি, নতুন দায়িত্ব কিংবা গুরুত্বপূর্ণ কোনও প্রকল্পে কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্যও নতুন পরিকল্পনা বাস্তবায়নের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের জন্যও এই গ্রহসংযোগ নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, তাঁদের সামনে নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা ও পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। নতুন সংস্থায় কাজের প্রস্তাব পাওয়ার পাশাপাশি কেরিয়ারে উন্নতির পথ খুলতে পারে। আর্থিক পরিস্থিতিরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

সব মিলিয়ে, জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভাইফোঁটার পর ১২ নভেম্বর তৈরি হতে চলা গুরু-মঙ্গল যুতি মেষ, সিংহ ও কুম্ভ রাশির জাতক-দের জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে এই সমস্ত ফলাফল জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস ও গণনানির্ভর।

 

Read more!
Advertisement
Advertisement