
জ্যোতিষ শাস্ত্র মতে, গুরু বৃহস্পতি ও মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই গ্রহ। গুরু বৃহস্পতি হলেন জ্ঞান, উচ্চশিক্ষা, ধর্ম, ধন-সম্পদ, সৌভাগ্য ও সাফল্যের কারক। আর মঙ্গল শক্তি, সাহস, পরাক্রম এবং সাহসিকতার কারক। আর এই দুই গ্রহ ১২ নভেম্বর অত্যন্ত শুভ যুতি তৈরি করছে। ওই দিন সিংহ রাশিতে গুরু ও মঙ্গলের যুতি তৈরি হবে। এর ফলে তিন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে একবারে সুখের সময় আসবে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। টাকার অভাব মিটে যাবে। বাড়বে আত্মবিশ্বাস।
তাই আর সময় নষ্ট নয়, গুরু ও মঙ্গল যুতিতে কোন ৪ রাশি সেরা সময় কাটাবে, সেটা জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে আর চিন্তা নেই।
হিংস রাশি
এই রাশিতেই গুরু ও মঙ্গলের যুতি তৈরি হচ্ছে। এই সময় কেরিয়ারে উন্নতি হবে। চাকরিতে প্রোমোশন পাবেন। অফিসে বসের কাছের মানুষ হয়ে উঠবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। শুধু তাই নয়, ব্যবসায়ীরা নতুন করে প্রোজেক্ট শুরু করতে পারবেন। লাভ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। বিরাট বিনিয়োগের আশা রয়েছে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।
মেষ রাশি
গুরু ও মঙ্গলের যুতিতে মেষ রাশিতে জাতক ও জাতিকারা সেরা সময় কাটাবে। চাকরিতে এগিয়ে যাবেন। ঠিক ঠাক কাজ করতে পারবেন। দীর্ঘদিন পর প্রোমোশন পেতে পারেন। ব্যবসায়ীরা বিরাট উন্নতি করবেন। মিটে যাবে টাকার অভাব। ব্যাঙ্কে অর্থ ঢুকবে। এই সময় পরিবারেও সুসময় কাটাতে পারবেন। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
কুম্ভ রাশি
গুরু ও মঙ্গলের যুতিতে যোগাযোগ বাড়বে। যার পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পাবেন। চাকরিতে এই সময় উন্নতি নিশ্চিত। যাঁরা চাকরি বদলে ফেলতে চান, তাঁদের জন্য এটা সেরা সময়। এই যুতিতে আয় এবং ব্যয়ের ব্যালেন্স করে চলতে পারবেন। নতুন কোনও প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারবেন। লাভ অনেকটাই বাড়বে।
কন্যা রাশি
গুরু ও মঙ্গল যুতিতে বিরাট উন্নতি হবে কন্যা রাশির। এই সময় জীবনে জটিলতা কমে যাবে। এর ফলে আটকে থাকা টাকা পেয়ে যাবেন। নতুন আয়ের উৎস তৈরি হবে। ব্যবসায় বড় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তাই চিন্তার কিছু নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।