Advertisement

Guru Mangal Yuti 2026: আজই সক্রিয় গুরু ও মঙ্গলের শুভ যুতি, ৪ রাশির গোল্ডেন টাইম, বিরাট উন্নতি

গুরু ও মঙ্গলের শুভ যুতি আজই অ্যাক্টিভ হচ্ছে। তাতে ৪ রাশির গোল্ডেন টাইম শুরু হবে। বিরাট উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। তাই ঝটপট এই যুতি সম্পর্কে বিশদে জেনে নিন।

গুরু ও মঙ্গল যুতি ২০২৬গুরু ও মঙ্গল যুতি ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Nov 2026,
  • अपडेटेड 9:42 AM IST
  • গুরু ও মঙ্গলের শুভ যুতি আজই অ্যাক্টিভ হচ্ছে
  • তাতে ৪ রাশির গোল্ডেন টাইম শুরু হবে
  • বিরাট উন্নতি শুধুই সময়ের অপেক্ষা

আজই সক্রিয় হচ্ছে অত্যন্ত শুভ যুতি। বৃহস্পতিবার গুরু বৃহস্পতি ও মঙ্গল মিলে এই যুতি তৈরি করছে। যাতে বিরাট লাভ হবে ৪ রাশির। আসলে ১২ নভেম্বর, ২০২৬ সিংহ রাশিতে প্রবেশ করছে মঙ্গল। সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছে বৃহস্পতি। সেই কারণেই আজ তৈরি হচ্ছে অত্যন্ত শুভ গুরু ও মঙ্গলের যুতি। এই যুতিতে শুভ সময় কাটাবে ৪ রাশি। বিরাট উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। টাকার অভাব মিটে যাবে। সেই সঙ্গে চাকরিতে উন্নতি নিশ্চিত। ভাগ্যও সঙ্গ দেবে। শুরু হবে গোল্ডেন টাইম। 

তাই আর সময় নষ্ট নয়, বরং গুরু ও মঙ্গলের যুতিতে কোন কোন রাশির উন্নতি হবে, সেটা জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

কর্কট রাশি
১২ নভেম্বর থেকেই অ্যাক্টিভ হচ্ছে গুরু ও মঙ্গলের  যুতি। তাতেই অত্যন্ত শুভ সময় কাটাবে কর্কট রাশির জাতক ও জাতিকারা। জীবনে জটিলতা দূর হবে। ভাগ্য সঙ্গ দেবে। শুধু তাই নয়, এই সময় নতুন বাড়ি ও গাড়ি কিনে ফেলবেন। সেই সঙ্গে ঘরে ভাল সময় কাটাবেন। পরিবারে আসবে সুখ। বিবাদ মুছে যাবে। তাই চিন্তার কিছু নেই। 

তুলা রাশি
গুরু ও মঙ্গলের যুতিতে গোল্ডেন টাইম আসবে তুলা রাশির জীবনে। আত্মবিশ্বাস বাড়বে। নতুন কাজ শুরু করতে পারবেন। কাজের জায়গাতেও উন্নতি হবে। এই সময় পরিশ্রমের সুফল মিলবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সব কাজেই ভাগ্য সঙ্গে থাকবে। বড়সড় সব অভাব থেকে মুক্তি পাবেন। টাকার সমস্যা দূর হবে। জটিলতা কেটে যাবে জীবনে। 

বৃশ্চিক রাশি
গুরু ও মঙ্গলের যুতি তৈরি হচ্ছে আজ। তাতে বিরাট উন্নতি করতে পারবেন বৃশ্চিক রাশির জাতকরা। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের সামনে নতুন চাকরি আসবে। আর্থিক অবস্থা আগের থেকে অনেক উন্নত হবে। টাকার সঙ্কট মিটে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীরা সাফল্য পাবেন। এমনকী চাকরির পরীক্ষাও ক্র্যাক করে ফেলতে পারেন। 

Advertisement

সিংহ রাশি
এই রাশির জন্য গুরু ও মঙ্গলের যুতি সুসময় নিয়ে আসবে। অনেক জটিলতা এবার কেটে যাবে। আর্থিক অবস্থা ফিরবে। টাকা নিয়ে চিন্তা করতে হবে না। এই সময় চাকরিতে বড় পোস্ট পেতে পারেন। হতে পারে প্রোমোশন। সেই সঙ্গ ব্যবসাতেও লাভের মুখ দেখবেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

 

Read more!
Advertisement
Advertisement