Advertisement

Singha Rashi: ৩১ অক্টোবরের পরেই গোচর করবে বৃহস্পতি, কোন ৪ রাশির ভাগ্য চমকাবে?

Guru Gochar October: অক্টোবর মাসের শেষে গোচর করছে বৃহস্পতি। কর্কট রাশি ছেড়ে গুরু গ্রহের সিংহ রাশিতে এন্ট্রির ফলে কোন কোন রাশি লাভবান হবে?

৩১ অক্টোবরের পরেই গোচর করবে বৃহস্পতি৩১ অক্টোবরের পরেই গোচর করবে বৃহস্পতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Oct 2026,
  • अपडेटेड 6:10 PM IST
  • ৩১ অক্টোবর সিংহ রাশিতে গোচর করবে বৃহস্পতি।
  • ৩১ অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করেছে দেবগুরু।
  • এরফলে ৪টি রাশির ভাগ্য খুলে যাবে। সেই রাশিগুলি কী কী?

যখনই কোনও গ্রহ নিজের গতিপথ পরিবর্তন করে বা একটি রাশি ছেড়ে অন্য রাশিতে গোচর করে তখন তা বিভিন্ন রাশির উপর প্রভাব ফেলে। আগামী ৩১ অক্টোবর সিংহ রাশিতে গোচর করবে বৃহস্পতি। এর আগে  ৩১  অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করেছে দেবগুরু। এরফলে ৪টি রাশির ভাগ্য খুলে যাবে। সেই রাশিগুলি কী কী?

মেষ রাশি: 

এই রাশির ক্ষেত্রে বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ এবং সৌভাগ্যজনক বলে ধরা হচ্ছে। বৃহস্পতির এই গোচরে ভাগ্য মেষ রাশির সহায় হবে, যা আপনাকে আপনার কর্মজীবন এবং শিক্ষাজীবনে সাফল্যের শিখরে পৌঁছতে সাহায্য করবে।  পৈতৃক সম্পত্তি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা পৈতৃক ব্যবসার সঙ্গে জড়িত তারাও লাভবান হবেন। এই সময় স্বাস্থ্যও ভালো থাকবে।

ধনু রাশি: 

সিংহ রাশিতে বৃহস্পতির এন্ট্রি ধনু রাশির জন্যও সুখবর আনতে পারে। বৃহস্পতির এই অবস্থানের কারণে, যারা চাকরির পড়া পড়ছেন, তাঁরা সুখবর পেতে পারেন। যারা বিদেশে পড়াশোনা করতে চান, তাদের স্বপ্ন সত্যি হওয়ার যোগ রয়েছে।  এই সময়ে আপনার সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

কর্কট রাশি:

এই রাশির জাতক-জাতিকারা অফিসে বসদের কাছ থেকে সমর্থন পাবেন। আয় বাড়ানোর নতুন রাস্তা খুলে যেতে পারে। এই সময়ে আয় বাড়ানোর নতুন উপায় খুঁজে পাওয়া যেতে পারে। আপনি চাকরি ও ব্যবসায় শুভ ফল লাভ করবেন। পারিবারিক পরিবেশটা ভালো হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি বৃহস্পতির এই গোচরে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়বে। যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন, তাঁরা অত্যন্ত লাভবান হতে পারেন। যারা নিজেদের ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তারাও সাফল্য পেতে পারেন। যাদের বিয়ে হচ্ছে না, এই সময় বিয়ের সংযোগ তৈরি হতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement