
ভাগ্য, ধন, ধর্ম, বিবাহ এবং জ্ঞানের কারক গুরু বৃহস্পতি। আর এই গ্রহটি পুষ্য নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করতে চলেছে। এটি ৩ অগাস্ট ২০২৬, সোমবার রাত ১১টা ১৭ মিনিটে পুষ্য নক্ষত্রের চতুর্থ পদে গোচর করবে। এই পদে ১৯ অগাস্ট পর্যন্ত থাকবে গুরু। যার ফলে সেরা সময় কাটাবে ৪ রাশির। এই সব রাশির জাতক এবং জাতিকাদের কেরিয়ারে উন্নতি নিশ্চিত। পাশাপাশি খরচের ধাতও এবার কন্ট্রোলে থাকবে। বাড়বে ইনকাম।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ঠিক কোন ৪ রাশি এই নক্ষত্র পদ গোচরে ভাল সময় কাটাবে।
কন্যা রাশি
গুরুর পুষ্য নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ জীবনে ইতিবাচক প্রভাব আনবে কন্যা রাশির। আপনাদের চাকরিতে উন্নতি কেউ আটকাতে পারবে না। প্রোমোশন হওয়ার যোগ তৈরি হবে। পাশাপাশি সহকর্মীরা সাহায্য চাইবেন। এখানেই শেষ নয়, এই সময় আইনের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই সঙ্গে বাড়বে ইনকাম। পাশাপাশি খরচ থাকবে কন্ট্রোলে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও গুরুর এই নক্ষত্র পদ গোচর বড় পরিবর্তন নিয়ে আসবে। কেরিয়ারে প্রচণ্ড সফল হবেন। বড় দায়িত্ব পড়তে পারে কাঁধে। টিম লিডার হিসেবে কাজ শুরু করতে পারেন। এছাড়া এই সময় আর্থিক সমস্যা মিটে যাবে। প্রেম জীবনে কেটে যাবে জটিলতা। বিয়েও ঠিক হতে পারে। এই যোগে অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। পাশাপাশি খরচ নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
মকর রাশি
গুরুর এই নক্ষত্র পদ গোচর ইতিবাচক প্রভাব ফেলবে মকর রাশির জীবনে। আপনাদের আর্থিক স্থিতি বদলে যাবে। ব্যবসায় নতুন ডিল পেতে পারেন। পাশাপাশি সমাজে বাড়বে মান এবং সম্মান। এছাড়া পরিবারে ঝামেলা-অশান্তি দূর হবে। পাবেন মানসিক শান্তি। এই সময় খরচ কমবে। একাধিক বড় সমস্য়ার সমাধান হয়ে যাবে। পাশাপাশি বাড়তে পারে ব্যাঙ্ক ব্যালেন্স।
মীন রাশি
মীন রাশির জন্যও শুভ সময় বয়ে আনবে গুরুর নক্ষত্র পদ গোচর। আপনারা সফল হতে পারবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। পাশাপাশি টাকার অভাব দূর হবে। সেই সঙ্গে সমাজে পরিচিতি বাড়বে। অনেকেই সম্মান করবেন। এছাড়া এই সময় চাকরিতে বড় সুযোগ আসবে। পেতে পারেন নতুন চাকরির অফার। পাশাপাশি খরচাও এই সময় কমবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।