Advertisement

Guru Nakshatra Parivartan 2026: আজই মঘা নক্ষত্রে গুরুর এন্ট্রি, ৩ রাশির হাতে আসবে টাকা, ভাগ্য সঙ্গ দেবে

মঘা নক্ষত্রে এন্ট্রি নিচ্ছে গুরু। যার ফলে ৩ রাশির অত্যন্ত শুভ সময় কাটবে। হাতে আসবে টাকা। সেই সঙ্গে ভাগ্য সঙ্গ দেবে। জীবনে উন্নতি হবে। তাই চিন্তার কিছু নেই।

গুরুর নক্ষত্র পরিবর্তন ২০২৬গুরুর নক্ষত্র পরিবর্তন ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2026,
  • अपडेटेड 9:52 AM IST
  • মঘা নক্ষত্রে এন্ট্রি নিচ্ছে গুরু
  • যার ফলে ৩ রাশির অত্যন্ত শুভ সময় কাটবে
  • হাতে আসবে টাকা

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গুরু বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এই গ্রহ জ্ঞান, শিক্ষা, অর্থ, সৌভাগ্য ও সমৃদ্ধির কারক। যেই কারণে গুরু যখন নক্ষত্র পরিবর্তন করে, তার প্রভাব পড়ে সবার উপরই। আর ৩১ অক্টোবর, শনিবার মঘা নক্ষত্রে এন্ট্রি নেবেন গুরু বৃহস্পতি। আর মঘা নক্ষত্রের অধিপতি হলেন কেতু। যার ফলে কেতুর সঙ্গে গুরু বৃহস্পতির একটা সংযোগ তৈরি হতে চলেছে। আর তাতেই বিরাট উন্নতি হবে ৩ রাশির। বিশেষত, অর্থের সমস্যা মিটবে। ভাগ্য সহায় হবে। সমৃদ্ধি আসবে জীবনে।

তাই অহেতুক সময় নষ্ট নয়, বরং কোন কোন রাশির জন্য সময়টা দারুণ কাটবে, সেটা জেনে নিন। 

বৃষ রাশি
এই রাশির জাতক ও জাতিকারা গুরুর এই নক্ষত্র পরিবর্তনে অত্যন্ত ভাল সময় কাটাবেন। এবার ভাগ্য চমকে উঠবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। সেই সঙ্গে কাজের জায়গায় পজিটিভ রেজাল্ট পাবেন। বড়সড় ঝামেলা থেকে মুক্তি মিলবে। শুধু তাই নয়, প্রোমোশন হতে পারে। পরিবারে ভাল সময় আসবে। টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্কে লোন শোধ করে নিতে পারবেন। তাই দুশ্চিন্তার কিছু নেই বললেই চলে। 

সিংহ রাশি
গুরুর এই নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জাতক ও জাতিকাদের জীবনে উন্নতির কারণ হবে। চাকরি নিয়ে জটিলতা কাটবে। বসের সঙ্গে সম্পর্ক ভাল হবে। সহকর্মীরা সাহায্য করবেন। যার ফলে বড়সড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন। যাঁরা অনেক দিন ধরে নতুন চাকরির খোঁজ করছিলেন, তাঁরা পেয়ে যাবেন। এছাড়া সমাজে সম্মান বাড়বে। মানুষ পরামর্শ চাইবেন। পরিবারেও অশান্তি দূর হবে। টাকার অভাব মিটে যাবে। ফলে মন থাকবে ভাল। সুতরাং স্ট্রেস নিয়ে নিজের দিন খারাপ করবেন না। 

তুলা রাশি
বৃহস্পতি মঘা নক্ষত্রে প্রবেশ করছে। তাতে দারুণ সময় কাটবে তুলা রাশির। আয় বাড়বে। নতুন করে ইনকামের পথ তৈরি হবে। ফ্রিলান্সিং শুরু করতেও পারেন। শুধু তাই নয়, এই সময় চাকরিতে বিরাট উন্নতির আশাও রয়েছে। ব্যবসায় নতুন করে যোগাযোগ করতে পারবেন। দীর্ঘদিন ধরে যেই সব কাজ আটকে ছিল, সেটা মিটে যাবে। এবার পুরনো প্ল্যানিং বাস্তবায়িত হবে। আর্থিক বিষয়ে সঠিক পরিকল্পনা করুন। সেরা সময় কাটানোর জন্য তৈরি থাকুন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  

 

Read more!
Advertisement
Advertisement