
বৈদিক জ্যোতিষশাস্ত্রে জ্ঞান, ধনসম্পদ, কেরিয়ারে এবং সমৃদ্ধির কারক গ্রহ বৃহস্পতি। বৃহস্পতির গতিবিধি এবং নক্ষত্র পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির ওপর পড়ে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ। আগামী ১৯ অগাস্ট সেই নক্ষত্রে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি। এই নক্ষত্র পরিবর্তন ৪ রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এই সময়ে চাকরি, ব্যবসা, শিক্ষা এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির নতুন সুযোগ। বাড়তে পারে আয়ের উৎস।
মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত লাভজনক হতে পারে।
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে হঠাৎ গতি আসবে। আয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় কোনও চুক্তি হতে পারে। সম্পত্তি বাড়ার যোগ। মানসিক শান্তি পাবেন।
কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির নক্ষত্র বদল জীবনের একাধিক সংকট থেকে মুক্তি দেবে। মানসিক চাপ অনেকটাই কমবে। জীবনযাত্রার মান উন্নত হবে। নতুন কোনও কাজ শুরু করার জন্য সময়টি বেশ অনুকূল। কর্মক্ষেত্রে কোনও সুখবর মিলতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জীবনসঙ্গীর সমর্থন। পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসবে।
ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের সাফল্যের নতুন দরজা খুলে দিতে পারে। নতুন পরিকল্পনাগুলি বাস্তবায়িত করার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে অভূতপূর্ব ফল পেতে পারেন।
ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ আশাব্যঞ্জক। কারবারে উন্নতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি। নতুন কোনও বড় দায়িত্ব পাবেন। পুরনো বিনিয়োগ থেকে রিটার্ন পাওয়ার যোগ। এই সময়টি শুভ।
মীন রাশি: এই রাশির জন্য আর্থিক দিক থেকে লাভবান হবে বৃহস্পতির গোচর। কাজে থাকা সমস্ত বাধা দূর হতে পারে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার নতুন সুযোগ পাবেন। নতুন কোনও কাজের শুরু হতে পারে। পরিবারে আনন্দের পরিবেশ। স্বাস্থ্য নিয়ে উদ্বেগের অবসান ঘটবে।