Advertisement

Guru Pushya Nakshatra Gochar: জুলাইতে গুরুর নক্ষত্র গোচর, ৪ রাশির চাকরিতে উন্নতি, টাকার অভাব শেষ

গুরুর নক্ষত্র গোচর সবসময়ই বিশেষ ফল এনে দিতে পারে। আর ৪ জুলাই এমন ঘটনাই ঘটছে। এর ফলে ৪ রাশির জীবনে আসবে ইতিবাচক প্রভাব। আসুন সেই সব রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক।

গুরুর পুষ্য নক্ষত্র গোচরগুরুর পুষ্য নক্ষত্র গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jun 2026,
  • अपडेटेड 1:45 PM IST
  • গুরুর নক্ষত্র গোচর সবসময়ই বিশেষ ফল এনে দিতে পারে
  • ৪ জুলাই এমন ঘটনাই ঘটছে
  • এর ফলে ৪ রাশির জীবনে আসবে ইতিবাচক প্রভাব

৪ জুলাই নক্ষত্র পরিবর্তন করছেন দেবগুরু বৃহস্পতি। এই গ্রহ দুপুর ৩টে ৫৭ মিনিটে পুষ্য নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করবে। ১৯ জুলাই পর্যন্ত এই রাশিতেই থাকবে গুরু। আর পুষ্য নক্ষত্রের দ্বিতীয় পদের অধিপতি হলেন বুধ। এর ফলে গুরুর নক্ষত্র পদের গোচর ৪ রাশিকে শুভ পরিণাম এনে দেবে। হাতে আসবে টাকা। চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে।

তাই ঝটপট এমনই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। আর সেই লিস্টে নিজের রাশির নাম থাকলে ভাল দিন কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি
এই রাশির জন্যও সেরা সময় কাটবে। আপনাদের বহু সমস্যার হয়ে যাবে সমাধান। পরিবারের পুরনো বিবাদ মিটে যাবে। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। পড়ুয়ারা সেরা সময় কাটাতে পারবেন। কেরিয়ারে উন্নতি হবে। আটকে থাকা কাজ হয়ে যাবে। টাকার অভাব শেষ হবে। পাশাপাশি পরিবারে বড়দের আশীর্বাদ পাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সেরা সময় কাটতে চলেছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সময় আটকে থাকা অনেক কাজ হয়ে যাবে। চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। এই সময় বিনিয়োগ করলেও বাম্পার লাভ হবে। আপনাদের ভাগ্য ফিরবে। পরিবারের লোকজনের সঙ্গে সুস্থ সম্পর্ক থাকবে। হেসেখেলে দিন কাটাতে পারবেন। 

ধনু রাশি
গুরু গোচর দারুণ কাটবে ধনু রাশির। প্রচুর টাকা বিনিয়োগ করতে পারবেন। কেরিয়ারে বিরাট লাভ হবে। কোনও পুরনো ইচ্ছে মিটে যাবে। এতদিনের পরিশ্রমের ফল পাবেন। আর্থিক স্থিতি বদলে যাবে। পরিবারের সঙ্গ পাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। এই গোচর জীবনে অনেকটাই এগিয়ে দেবে। 

মীন রাশি
এই রাশির জন্যও সেরা সময় আসতে চলেছে। আপনাদের ইনকাম বাড়বে। আয়ের নতুন স্রোত তৈরি হবে। পুরনো ঋণ এবার মিটে যাবে। এই সময় টাকা বাঁচাতে পারবেন। মিলবে পৈতৃক সম্পত্তিও। এছাড়া গাড়ি বা বাড়ি কিনতে পারেন। চাকরিতে বড় উন্নতির আশা রয়েছে। মাইনেও বাড়তে পারে। এছাড়া ব্যবসায় বিরাট লাভ হবে। টাকার অভাব হয়ে যাবে শেষ। তাই অহেতুক স্ট্রেস নেবেন না। 

Advertisement


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।   


 

 

Read more!
Advertisement
Advertisement