Advertisement

Guru Shukra Labh Drishti Yog: ১৩ এপ্রিল থেকে প্রোমোশনের সম্ভাবনা, অর্থকষ্টও শেষ, গুরু-শুক্রর লাভ দৃষ্টি যোগ

সুখ, সমৃদ্ধির কারক গ্রহ শুক্র এবং জ্ঞান, ভাগ্যের কারক গ্রহ গুরু একে অপরের ৯০ ডিগ্রি বা ৬০ ডিগ্রি কোণে অবস্থান করলে লাভ দৃষ্টি যোগ তৈরি হয়। আর জ্যোতিষ মতে, ১৩ এপ্রিল ২০২৬ দুপুর ১টা বেজে ৪৮ মিনিটে শুক্র এবং গুরু ৬০ ডিগ্রিতে থাকবে। যার ফলে তৈরি হবে লাভ দৃষ্টি যোগ। আর এই যোগের জন্য ৪ রাশির আর্থিক লাভ হবে। কেরিয়ারে হবে বাম্পার উন্নতি। নতুন সুযোগ আসবে। 

গুরু শুক্রের লাভ দৃষ্টি যোগগুরু শুক্রের লাভ দৃষ্টি যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2026,
  • अपडेटेड 3:04 PM IST
  • ১৩ এপ্রিল ২০২৬ দুপুর ১টা বেজে ৪৮ মিনিটে শুক্র এবং গুরু ৬০ ডিগ্রিতে থাকবে
  • এই যোগের জন্য ৪ রাশির আর্থিক লাভ হবে
  • কেরিয়ারে হবে বাম্পার উন্নতি

সুখ, সমৃদ্ধির কারক গ্রহ শুক্র এবং জ্ঞান, ভাগ্যের কারক গ্রহ গুরু একে অপরের ৯০ ডিগ্রি বা ৬০ ডিগ্রি কোণে অবস্থান করলে লাভ দৃষ্টি যোগ তৈরি হয়। আর জ্যোতিষ মতে, ১৩ এপ্রিল ২০২৬ দুপুর ১টা বেজে ৪৮ মিনিটে শুক্র এবং গুরু ৬০ ডিগ্রিতে থাকবে। যার ফলে তৈরি হবে লাভ দৃষ্টি যোগ। আর এই যোগের জন্য ৪ রাশির আর্থিক লাভ হবে। কেরিয়ারে হবে বাম্পার উন্নতি। নতুন সুযোগ আসবে। 

আর এই যোগের প্রভাব ৩ থেকে ৪ দিন থাকবে। তাই দেরি না করে কোন রাশিদের এই সময়টা ভাল যাবে, জেনে নিন। 

বৃষ রাশি
এই যোগের ফলে বাম্পার ইনকাম শুরু হবে বৃষ রাশির। আপনাদের কেরিয়ারে উন্নতি নিশ্চিত। চাকরির জায়গায় বড় প্রোমোশন হতে পারে। বসের প্রিয় পাত্র হয়ে উঠতে পারেন। চাকরির জন্য বিদেশযাত্রাও হতে পারে।

এই সময় বড় কোনও কাজ হয়ে যাবে। জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে। দূর হবে বাধা। তাই ১৩ তারিখ থেকে দারুণ সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

মিথুন রাশি
এই রাশির জাতকদের জন্যও শুক্র এবং গুরুর যোগ ইতিবাচক ফল দেবে। আপনাদের কেরিয়ারে বাম্পার উন্নতির আশা রয়েছে। সামনে বড় সুযোগ আসবে। নতুন চাকরি পেতে পারেন। 

টাকার সমস্যা এবার শেষ হয়ে যাবে। ব্যবসায় আসবে প্রফিটের ঝড়। নতুন পার্টনার পেতে পারেন। এই সময় ঘরে সুখ থাকবে। ঝামেলা-অশান্তি হয়ে যাবে শেষ। অনেক দিন ধরে মনে আটকে থাকা কথাও এবার শান্তভাবে বলে ফেলতে পারবেন। 

তুলা রাশি
এই লাভ দৃষ্টি যোগে হঠাৎই টাকা পেতে পারেন তুলা রাশির জাতকেরা। আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। অফিসে এই সময় সম্মান করবে অনেকে। প্রোমোশনের যোগও রয়েছে। সহকর্মীরা সাহায্য করবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। 

এই সময় জীবনে নতুন দিশা দেখতে পাবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ফিরবে। ভালোবাসার রিলেশনও এগিয়ে যাবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

কুম্ভ রাশি
এখন ধার থেকে মিলবে মুক্তি। টাকার অভাব চলে যাবে। আপনাদের আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে। ধনসম্পত্তি বাড়বে। এছাড়া চাকরিতে প্রোমোশনের যোগ রয়েছে। বসের স্নেহ পাত্র হিসেবেও জায়গা পেতে পারেন।

এই সময় পারিবারিক সমস্যা এক ধাক্কায় দূর হয়ে যাবে। জীবনে আসবে খুশির রং। সব পারিবারিক ঝামেলা মিটে যাবে। তাই এখন থেকে একটু টেনশন ফ্রি হন।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।  

 

 

Read more!
Advertisement
Advertisement