
গ্রহের নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আর জ্যোতিষ হিসেব অনুযায়ী, ১৯ জুলাই ২০২৬ গুরু পুষ্য নক্ষত্রের তৃতীয় পদে গোচর করবে। ঠিক তারপরের দিন, ২০ জুলাই ২০২৬ সকাল ১১টা ৩৩ মিনিটে সূর্যও প্রবেশ করছে পুষ্য নক্ষত্রে। এর ফলে সূর্য এবং গুরুর সেরা একটা যুতি তৈরি হতে চলেছে। যার ফলে মালামাল হয়ে যাবে ৫ রাশি। টাকার অভাব থাকবে না। পরিবারে সুসময় আসবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন যে ঠিক কোন কোন রাশির জীবনে সমস্যা হয়ে যাবে শেষ।
কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা সেরা সময় কাটাতে পারবেন। আপনাদের ভাগ্য ফিরবে। টাকার অভাব দূর হবে। আয়ের নতুন রাস্তা তৈরি হবে। কেরিয়ারে বিরাট উন্নতি হবে। এছাড়া এই সময় পরিবারের সমস্যা মিটে যাবে। সবাই একসঙ্গে মিলে ভাল সময় সময় কাটাবেন সূর্য ও গুরুর যুতিতে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক এবং জাতিকারাও এই সময় দারুণ কাটাবেন। আপনাদের ইনকাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। টাকার অভাব এবার শেষ। কিনতে পারেন নতুন জায়গা-জমি। এছাড়া এই সময় চাকরিতেও উন্নতি হতে পারে। সেই সঙ্গে রিলেশনশিপ ভাল থাকবে। তাই চিন্তার কোনও কারণ নেই।
বৃশ্চিক রাশি
সূর্য ও গুরুর এই বিশেষ যোগে ভাল সময় কাটাতে পারবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা। আপনারা ভাদ্যের সঙ্গ পাবেন। টাকার সমস্যা দূর হবে। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। পরিচিত কেউ বড় সাহায্য করতে পারেন। এছাড়া এই সময় আয় বাড়বে। ব্যবসাতে নতুন প্রোজেক্ট পেয়ে যাবেন। তাই চিন্তার কিছু নেই।
ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা সূর্য ও গুরুর যোগে প্রচুর ধন কামাবেন। গোপন সূত্রে টাকা পাবেন। বিনিয়োগের সেরা সুযোগ আসবে। যার মাধ্যমে বাম্পার রিটার্ন মিলতে পারে। এখানেই শেষ নয়, এই সময় পরিবারে ঝামেলা অশান্তি মিটে যাবে। সবাই মিলেমিশে থাকতে পারবেন।
মীন রাশি
পুষ্য নক্ষত্রে এন্ট্রি নিচ্ছে সূর্য এবং গুরু। যার ফলে মীন রাশির জাতক এবং জাতিকারা জীবনে এগিয়ে যাবেন। টাকা নিয়ে আর চিন্তা করতে হবে না। নতুন পথে ইনকাম হবে। পাশাপাশি চাকরিতে প্রোমোশনের আশা রয়েছে ব্যবসাতেও বাম্পার লাভ হবে। এছড়া পরিবারেও সেরা সময় কাটাতে পারবেন। তাই দুশ্চিন্তা করবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।