
Horoscope 10th September 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।
মেষ (Aries)
বাহ্যিক আনন্দ প্রকাশ পেলেও মানসিক শান্তির অভাব, শারীরিক অস্থিরতা ও পারিবারিক ব্যাপারে একটা প্রছন্ন দুশ্চিন্তা মনকে বিষাদাচ্ছন্ন করে রাখবে। আয় যাই থাকুক না কেন ব্যয় বাড়বে প্রবল। কর্মে অনিচ্ছা ও অলসতা দেখা দেবে। কোনও শুভকর্মে অর্থ ব্যয় এবং অযাচিত কোনও দ্রব্য কিংবা অর্থলাভ হবে। কোনও সুসংবাদ লাভ, ধর্মালোচনা বৃদ্ধি, হঠাৎ কোনও ব্যাপারে মানসিক প্রশান্তি নষ্ট ও কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দদায়ক।
বৃষ (Taurus)
পূর্বের তুলনায় মানসিক চাপ কমলেও শরীর সম্পর্কে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। টুকটাক অর্থাগমে বাধা নেই। গৃহে অতিথির আগমন। কোন ব্যাপারে বচসা। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ। কোনও গুণের জন্য সমাদর। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। হঠাৎ কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের যোগাযোগ সাময়িক মানসিক বিষণ্ণতার সৃষ্টি করলেও মোটামুটি আনন্দের মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত হবে।
মিথুন (Gemini)
কর্মক্ষেত্র সম্পর্কে উদ্বেগ থাকলেও টুকটাক অর্থাগম অব্যাহত থাকবে। সামান্য আয় বৃদ্ধি পাবে। মানসিক চাপ কিছুটা কমবে। দেহ কোনওরকম চলনসই। কথা রক্ষার্থে অর্থ ব্যয়। অন্য কোথাও আতিথ্য গ্রহণ। কোনও সংবাদে আনন্দ বৃদ্ধি। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ। কোনও গুণের জন্য সম্মানিত। ধর্মালোচনা বৃদ্ধি এবং কর্মে অনিচ্ছা প্রকাশ পাবে। হঠাৎ কোথাও বেড়াতে যাবেন। সঙ্গে প্রেমিকও যাবেন। প্রেমিক প্রেমিকাদের প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে।
কর্কট (Cancer)
শুধু শরীর সম্পর্কে সতর্ক থাকলেই চলবে। আয় বাড়বে নিঃসন্দেহে। কর্মক্ষেত্রের পরিবেশ থাকবে বাধামুক্ত। দিনটা মোটামুটি আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। পুরনো বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ। নিজ দোষে কোনও কিছু ক্ষতি। কোনও পুরনো ব্যাপারকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি। ধর্মালোচনা বৃদ্ধি। কারও সহায়তালাভ। হঠাৎ কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে আন্তরিকতা ও স্পর্শকাতরতা বৃদ্ধি পাবে।
সিংহ (Leo)
কর্মক্ষেত্রের যোগাযোগগুলো উৎসাহিত করবে। অর্থলাভের পক্ষে অনুকূল দিন। বাঁধা মাইনের চাকুরিয়াদেরও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। প্রিয় ও বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কথা রক্ষার্থে অর্থব্যয়। অন্যের গৃহে হঠাৎ আতিথ্য গ্রহণ। কোনও আনন্দদায়ক সংবাদলাভ। কোনও গুণের জন্য প্রশংসা লাভ। গৃহে পরিচিতের আগমন। কোনও ব্যাপারে হঠাৎ মানসিক উত্তেজনা বৃদ্ধি। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ। ঝোঁকের বশে কারও গৃহে বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক চাপের মধ্যেও দিনটা প্রীতিবৃদ্ধি করবে।
কন্যা (Virgo)
শারীরিক ও মানসিক উৎকণ্ঠাসহ কর্মক্ষেত্র থাকবে ঝঞ্ঝাট ও উত্তেজনাপূর্ণ। কোনও নতুন সমস্যা সৃষ্টি। আশাতীত অর্থলাভে বাধা কিন্তু ব্যয় বাড়বে প্রবল। পারিবারিক কিংবা পরিচিতের ব্যাপারে অশান্তি ও দুর্ভাবনা দেখা দেবে। অপ্রত্যাশিত সামান্য অর্থ কিংবা কোনও দ্রব্যলাভ হবে। কোনও পরিকল্পনায় আশাহত। হঠাৎ কোনও ঘটনায় মন ক্ষুব্ধ ও উত্তেজনা দেখা দিতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে গতানুগতিক মানসিক মিলনের অভাব ও দুশ্চিন্তা বর্তমান থাকবে।
তুলা (Libra)
কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝঞ্ঝাট দেখা দেবে। অর্থাগমের পথ সুপ্রসন্ন। গৃহে বা বন্ধু স্থানীয় কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি। কোনও গুণের জন্য সমাদর। মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বৃদ্ধি। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ। হঠাৎ কোনও ঘটনায় মন ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্রে স্নেহ ও প্রীতি বৃদ্ধি পাবে।
বৃশ্চিক (Scorpio)
উল্টোপাল্টা ঝামেলা মানসিক শান্তি নষ্ট করতে পারে। শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। কারও সাথে অযথা বাদানুবাদ সৃষ্টি হতে পারে। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কর্ম ও আয়ের ক্ষেত্র চলনসই। প্রেমিক প্রেমিকাদের পক্ষে দিনটা মানসিক দুশ্চিন্তার মধ্যে কাটবে।
ধনু (Sagittarius)
দিনটা শুভাশুভ মিশ্রিত। শারীরিক ও মানসিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। পূর্ব পরিচিত ব্যক্তির সাক্ষাৎলাভ হবে। কোনও শুভ সংবাদ পাবেন। আয় সামান্য বাড়বে ও অপ্রত্যাশিত অর্থলাভ হবে। কর্মক্ষেত্রে কোনও ঝঞ্ঝাট দেখা দিতে পারে। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে। কোনও আশা বাস্তবায়িত হওয়ার পূর্বে আশাভঙ্গ করবে। সম্মান বৃদ্ধি ও কোনও গুণের জন্য প্রশংসিত হবেন। কোনও পদস্থ ব্যক্তির আনুকূল্যলাভ হবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের সামান্য কথা নিয়ে ভুল বোঝাবুঝি ও বচসার সৃষ্টি হবে।
মকর (Capricorn)
ছোটখাটো ঘটনা সাময়িক উদ্বেগসূচক হলেও দিনটা আনন্দবর্দ্ধক। অযাচিত অর্থলাভ। গৃহে অতিথির আগমন ব্যয় বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা দেখা দিতে পারে। আয়ের ক্ষেত্রে কিছুটা ভাটা পড়বে। শরীর ও মনের উপর চাপ পড়বে। কোনও কথায় অযথা বচসার সৃষ্টি হতে পারে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের দিনটা কিছুটা মানসিক উদ্বেগ ও মনোমালিন্যের সৃষ্টি করবে।
কুম্ভ (Aquarius)
মানসিক প্রফুল্লতার মধ্যে দিনটা অতিবাহিত হলেও শেষভাগে কোনও ঘটনা মানসিক বিষণ্ণতা আনতে পারে। আর্থিক অবস্থা শুভ। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা ও নতুন সমস্যা দেখা দিতে পারে। শারীরিক আমেজ নষ্ট হবে। অপ্রত্যাশিত দ্রব্য কিংবা কিছু অর্থ হাতে আসবে। কর্মে অনিচ্ছা প্রকাশ পাবে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। হঠাৎ কোথাও বেড়াতে যেতে পারেন। কোনও সুসংবাদ ও নতুন যোগাযোগ আসতে পারে। কোনও গুণের জন্য সমাদৃত হবেন। প্রেমিক প্রেমিকাদের প্রেমে আন্তরিকতা থাকা সত্ত্বেও মনোমালিন্য সৃষ্টি হবে।
মীন (Pisces)
কোনও শুভ প্রচেষ্টার পক্ষে নৈরাশ্যসূচক দিন। আয় ও আর্থিক ক্ষেত্রে কোনও বাধা নেই। বাহ্যিক আনন্দ প্রকাশ পেলেও মনের দিক থেকে চাপা গুমোট ভাব বর্তমান থাকবে। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ হবে। কর্মক্ষেত্র গতানুগতিক। ধর্মালোচনায় অংশগ্রহণ। হঠাৎ কোথাও বেড়াতে যাবেন। গৃহে অতিথির আগমন ঘটবে। কারও সাথে অযথা মনোমালিন্য। কর্মক্ষেত্রে কোনও ঝঞ্ঝাট দেখা দিতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি ও কথার পরিপ্রেক্ষিতে খিটিমিটি লাগতে পারে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)