
Horoscope 17th September 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।
মেষ (Aries)
কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগের পক্ষে অনুকূল দিন। কোনও যোগাযোগ উৎসাহিত করবে। আর্থিক অবস্থার সামান্য পরিবর্তন হবে। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ হবে। শুভকর্মে অর্থ ব্যয়। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। দেবালয় ভ্রমণ যোগ। কারও কথা রক্ষা করতে হবে। প্রেম প্রীতির ক্ষেত্রে দিনটা আনন্দ ও উৎসাহ বৃদ্ধি করবে।
বৃষ (Taurus)
কর্মক্ষেত্র কিছুটা চিন্তা বৃদ্ধি করলেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে। সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না। কোনও ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উদ্বেগ দেখা দেবে। কোনও আত্মীয় বা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। শুভ কোনও প্রচেষ্টার পক্ষে দিনটা অনুকূলে। কোনও শুভ সংবাদ পেতে পারেন। শরীর সম্পর্কে সতর্ক থাকুন। প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রেম দৃঢ় ও জমজমাট হয়ে উঠবে। নতুন দ্রব্য অথবা অর্থলাভ হবে।
মিথুন (Gemini)
অন্যান্য পরিবেশ আনন্দের ইঙ্গিত বহন করলেও কর্মক্ষেত্রে ও আর্থিক বিষয়ে কিছুটা উদ্বেগ বর্তমান থাকবে। শারীরিক ও মানসিক উদ্বিগ্নতা দেখা দেবে। কারও সাথে মনোমালিন্য। পারিবারিক দুর্ভাবনা বর্তমান থাকবে। ব্যয় বৃদ্ধি। কোথাও না কোথাও বেড়াতে যাবেন। কোনও শুভ সংবাদ পাবেন। অন্যের গৃহে আতিথ্যগ্রহণ। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। প্রণয়ক্ষেত্র একপ্রকার চলনসই বলা যেতে পারে।
কর্কট (Cancer)
দিনটা আনন্দদায়ক তবে শেষ ভাগে কোনও লক্ষণীয় ঘটনা ঘটতে পারে যা মানসিক প্রফুল্লতা নষ্ট করবে। কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। পুরনো কোনও বন্ধুর সাথে যোগাযোগ ঘটবে। কোনও গুণী ব্যক্তির সাথে পরিচয় ও অপ্রত্যাশিত কোনও যোগাযোগ আনন্দ দেবে। মানসিক ও শারীরিক আমেজ নষ্ট হবে। বন্ধুপ্রীতি ও শুভকর্মে অংশগ্রহণ। অর্থ ব্যয় হবে। কর্মক্ষেত্র সামান্য উদ্বেগসূচক। আর্থিক টান থাকবে তবে কিছু অর্থ হাতে আসবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে দিনটা চলনসই।
সিংহ (Leo)
আর্থিক বিষয়ে দুশ্চিন্তা দেখা দেবে। মানসিক শান্তির অন্তরায় হবে এমন কোনও ঘটনা ঘটতে পারে। ঘনিষ্ঠ কারও জন্য দুশ্চিন্তা দেখা দেবে। কর্ম ও আয়ের ক্ষেত্র সবিশেষ প্রসারিত হবে না। বিবাদ ও ঝুট ঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলুন। প্রেমপ্রীতির ক্ষেত্রে কথার দোষে অশান্তি সৃষ্টি হবে।
কন্যা (Virgo)
সামান্য মানসিক চাপ থাকলেও অন্যান্য পরিবেশ আংশিক অনুকূলে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকলেও কোনও ঝঞ্ঝাট বিচলিত করতে পারে। সামান্য আয় বাড়বে। গৃহে কারো সাথে অশান্তি। বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ। নতুন কোনও পরিকল্পনা মাথায় আসতে পারে। কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্র মোটামুটি আনন্দদায়ক।
তুলা (Libra)
দিনটা প্রফুল্লতা ও আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি ও অর্থোন্নতির ক্ষেত্রে অনুকূল দিন। কোনও উৎসাহবর্দ্ধক সংবাদ লাভ। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কারও অনুরোধ রক্ষার্থে কোথাও যেতে পারেন। কোনও নতুন দ্রব্যলাভ। অযাচিত কিছু অর্থও হাতে আসবে। পারিবারিক ব্যাপারে মতবিরোধের সৃষ্টি হতে পারে। প্রেমিক প্রেমিকাদের দিনটা মানসিক আনন্দের মধ্যে অতিবাহিত হবে। দেবালয় ভ্রমণ যোগ।
বৃশ্চিক (Scorpio)
মানসিক চঞ্চলতা ও দুশ্চিন্তা বর্তমান থাকলেও আয় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র মোটামুটি চলনসই। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। আত্মীয়ের জন্য কিংবা শুভকর্মে অর্থ ব্যয়। বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি। বিরূপ সমালোচনার সম্মুখীন। কোনও আনন্দদায়ক সংবাদলাভ। কারও কথা রক্ষার্থে কোথাও যেতে হবে। স্বাস্থ্য ও পারিবারিক ব্যাপারে কোনও সমস্যা দেখা দিতে পারে। কারও সাথে নতুন পরিচয় এবং নিকট কারও ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। প্রেমিক প্রেমিকদের মনোমালিন্য ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।
ধনু (Sagittarius)
যে কাজই করতে যাবেন – সব কাজেই একটা না একটা বাধা আসবে। মানসিক দিক দিয়ে অতিমাত্রায় চঞ্চলতা দেখা দেবে। কর্মক্ষেত্রে নতুন কোনও সুযোগ হলেও হঠাৎ উটকো কোনও ঝামেলা দেখা দিতে পারে। আর্থিক ক্ষেত্র কোনও রকম চলনসই। বুদ্ধি দোষে কোনও ক্ষতি। কারও সাথে অযথা মনোমালিন্যের সৃষ্টি। কোনও সুসংবাদ লাভ। কারও অনুরোধ রক্ষা। হঠাৎ কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক মিলনের অভাব ও অশান্তি দেখা দেবে।
মকর (Capricorn)
দিনটা মোটামুটি মানসিক আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। সামান্য আর্থিক উন্নতি। অপ্রত্যাশিত অর্থলাভ ও কোনও গুণের জন্য সমাদৃত হবেন। অতীতের কোনও ঘটনা মনের উপর চাপ সৃষ্টি করতে পারে। কারও কথায় মানসিক আঘাত। অযথা অশান্তি সৃষ্টি। নতুন কোনও দ্রব্য কেনাকাটা। কোনও আনন্দদায়ক সংবাদলাভ। কোথাও নিমন্ত্রণ রক্ষার্থে আতিথ্যগ্রহণ এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের সামান্য মনোমালিন্যের সৃষ্টি হলেও স্নেহ ও প্রীতি বৃদ্ধি পাবে।
কুম্ভ (Aquarius)
পূর্বের তুলনায় দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। সামান্য আয় বাড়ালেও ব্যয়চাপ ও মানসিক দুশ্চিন্তা কমবে না। কোনও ব্যাপারে সাময়িকভাবে মানসিক উদ্বিগ্নতা দেখা দেবে। কোনও শুভ প্রচেষ্টার পক্ষে দিনটা অনুকূলে। কোনও সুসংবাদ পেতে পারেন। কথাবার্তায় সংযত না হলে কারও সাথে অযথা মনোমালিন্যের সৃষ্টি। টুকটাক আঘাত প্রাপ্তি। কারও অনুরোধ রক্ষার্থে আতিথ্য গ্রহণ। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মনের উপর চাপ থাকলেও দিনটা আনন্দ বর্ধক।
মীন (Pisces)
কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেলেও শারীরিক ও মানসিক দিক থেকে শান্তির অভাব থাকবে। নিকট কারও সাথে মনোমালিন্য ও কোনও কথায় আঘাত পেতে পারেন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। আর্থিকক্ষেত্র কোনও রকম চলনসই। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কোনও আনন্দ সংবাদ লাভ এবং কারও সাথে বাদানুবাদ ও কথা কাটাকাটির সৃষ্টি হতে পারে। প্রেমিক প্রেমিকাদের দিনটা মানসিক অশান্তির মধ্যেও আনন্দ বর্দ্ধক।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)