Advertisement

Guruwar Rashifal Thursday Horoscope Astro Today: গুরুবারে ৫ রাশির হু হু করে উন্নতি বাকিদের কেমন যাবে? জানুন বৃহস্পতিবারের রাশিফল

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।

রবিবারের রাশিফলরবিবারের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Sep 2026,
  • अपडेटेड 12:30 AM IST
  • কেমন যাবে আপনার  দিন?

Horoscope 3rd September 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার  দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।  
 

মেষ (Aries)

দ্বিধা ও দ্বন্দ্বের মধ্য দিয়েই কর্ম পরিবেশ এগিয়ে চলবে। কোনও কাজেই তেমন মেজাজ পাবেন না। কোনও হিতৈষী জনের সাহায্য পেতে পারেন। লক্ষণীয় কোন আর্থিক পরিবর্তন না হলেও টুকটাক অর্থ হাতে আসবে। তবে মানসিক চাপ যাই থাকুক না কেন দিনটা আনন্দবর্ধক। অযাচিত কিছু অর্থ বা দ্রব্য লাভ যোগ বর্তমান। গৃহে সাজসজ্জা কিংবা বিলাস দ্রব্য আসবে। শরীর চলনসই। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক অশান্তির মধ্যেও আন্তরিকতা থাকবে।

বৃষ (Taurus)

দিনটা মোটামুটি চলনসই হলেও সর্বাঙ্গীণ লক্ষণীয় কোনও পরিবর্তনের আশা নেই। আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে।কর্মক্ষেত্র চলবে দ্বিধা ও দ্বন্দ্বের মধ্যে দিয়ে। অপ্রত্যাশিত কিছু অর্থ লাভ হবে। দৈহিক অস্বস্তি ও মনের উপর চাপ বৃদ্ধি পাবে। কোনও বিশেষ কাজের ভার পরবে। কোনও ব্যাপারে কথার খেলাপ হবে। কোনও দ্রব্য লাভ আবার আর্থিক ক্ষতির যোগ বর্তমান। অযথা শত্রুতার সম্মুখীন হতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে দিনটা আনন্দ ও উৎসাহ বর্দ্ধক।

মিথুন (Gemini)

কর্মক্ষেত্রে নতুন সমস্যা দেখা দিতে পারে। তবে নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে। আয়ের ক্ষেত্র পূর্বের তুলনায় কিছুটা উন্নত। সাধারণ আয় ছাড়াও টুকটাক কিছু অর্থাগম হবে। কোনও বয়স্কের সহায়তা লাভ। কোনও আনন্দদায়ক সংবাদ লাভ। নতুন কিছু কেনাকাটা। অযাচিত কোনও দ্রব্য লাভ এবং নিজ গুণে প্রশংসিত হবেন। শারীরিক দিক থেকে কিছুটা বিব্রত বোধ করবেন। মানসিক চাপ থাকবে। প্রেমিক প্রেমিকাদের দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে।

কর্কট (Cancer)

কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ আলোকপাত করবে। হঠাৎ কোনও ঝামেলা দেখা দিতে পারে। মানসিক দুশ্চিন্তা ও চঞ্চলতা বাড়বে অতিমাত্রায়। সামান্য আর্থিক উন্নতি হবে। শারীরিক অবস্থা তেমন সুবিধার নয়। কোনও দ্রব্য কিংবা আর্থিক ক্ষতির সম্ভাবনা। অযথা কারও সমালোচনার সম্মুখীন হতে পারেন। কোন হিতৈষীর সহায়তা উপকার করবে। কোথাও নিমন্ত্রিত হবেন। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মধ্যে অকারণ কথা কাটাকাটি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

Advertisement

সিংহ (Leo) 

দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে। পূর্বের তুলনায় আয় একটু বাড়বে। কোনও সুখবর পাবেন। অপ্রত্যাশিত অর্থলাভ। মানসিক আমেজ নষ্ট ও চঞ্চলতা বৃদ্ধি। অযথা সমালোচনার সম্মুখীন হবেন। গৃহে অশান্তিকর পরিবেশ সৃষ্টি। শারীরিক ম্যাজমেজে ভাব সৃষ্টি। কোনও পিতৃস্থানীয়ের সহায়তা লাভ ও দেবালয় ভ্রমণ যোগ। প্রেমপ্রীতির ক্ষেত্রে এ দিনটা মানসিক প্রফুল্লতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে।

কন্যা (Virgo)

কর্মক্ষেত্রে নৈরাশ্যের মধ্যেও আশার আলোকপাত হতে পারে। নতুন কোনও সমস্যার জন্য তৈরি থাকুন। আয়ের ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ। টুকটাক অর্থাগম অব্যাহত থাকবে। সাংসারিক ব্যাপারে অশান্তি সৃষ্টি। মানসিক অশান্তি বৃদ্ধি। শারীরিক অস্বস্তি। কোনও ঝামেলা বা সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনও গুণের জন্য সম্মানিত। বয়স্কের উপদেশে উপকৃত। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্যলাভ। কোনও ধর্মালোচনায় অংশগ্রহণ এবং অনিচ্ছা সত্ত্বেও কারও অনুরোধ রক্ষা করতে হবে। প্রেমিক প্রেমিকাদের অভিমানজনিত সাময়িক অশান্তি দেখা দিলেও আন্তরিকতার অভাব হবে না।

তুলা (Libra)

মোটামুটি অস্বস্তিকর পরিবেশের মধ্যেও দিনটা আনন্দবর্দ্ধক। কোনও সংবাদ কিংবা যোগাযোগ সার্থক রূপ নিতে পারে। মনের উপর চাপ থাকবে প্রবল। মানসিক উত্তেজনার জন্য কোনও বিবাদে লিপ্ত হতে পারেন। কোনও কাজের জন্য সম্মান লাভ। সামান্য অর্থ হাতে আসবে। কোনও গুণী ব্যক্তির সহায়তা লাভ। কারও বিশেষ অনুরোধ রক্ষা করতে হবে। দেবালয় ভ্রমণ যোগ। অসংযত কথাবার্তা ও খেয়ালি মনোভাব ক্ষতি করতে পারে। প্রেমিক প্রেমিকাদের ভুলবোঝাবুঝি ও সাময়িক উত্তেজনায় বিচ্ছেদ আসতে পারে।

বৃশ্চিক (Scorpio)

কর্মক্ষেত্র সম্পর্কে দুর্ভাবনা বর্তমান থাকলেও আয় বৃদ্ধি এবং অপ্রত্যাশিত অর্থলাভ হবে। মানসিক চঞ্চলতা ও দুশ্চিন্তা থাকবে পূর্ণ মাত্রায়। কোনও গুণী ব্যক্তির সহায়তা লাভ। কোনও আনন্দদায়ক সংবাদ লাভ। নতুন দ্রব্য কেনাকাটা। কোনও নতুন যোগাযোগ উৎসাহিত করবে। অযথা কারণে কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে আনন্দ ও প্রীতি বৃদ্ধি পাবে।

ধনু (Sagittarius)

পারিবারিক, মানসিক, আর্থিক – এককথায় সর্বাঙ্গীণ দিক থেকে দিনটা নৈরাশ্যের সৃষ্টি করবে। নতুন কোনও যোগাযোগ আসবে, তবে সাফল্য দায়ক হবে না। কারও সাথে অযথা মতবিরোধ জনিত অশান্তি। কাছাকাছি কোথাও ভ্রমণ। কারও অনুরোধ রক্ষা করতে হবে। প্রেমপ্রীতির ক্ষেত্র চলনসই।

মকর (Capricorn)

দিনের প্রথমভাগ আনন্দের মধ্যে কাটলেও শেষভাগ দুশ্চিন্তা ও উদ্বেগবহ। কোনও কাজ শেষ ভাগে পণ্ড হয়ে যেতে পারে। শরীর আমেজ নষ্ট করবে। হঠাৎ কোনও সুসংবাদ পাবেন। সামান্য কোনও ব্যাপার ভাবিয়ে তুলবে। কোনও গুণের জন্য সমাদৃত হবেন। শুভকর্মে অর্থ ব্যয় হবে। আর্থিক দুশ্চিন্তা থাকবে তবে প্রয়োজন মিটে যাবে। কর্মক্ষেত্র উদ্বেগের তবে নতুন যোগাযোগ আসবে। কোনও ব্যক্তির কাজ আপনার বিরুদ্ধ বলে মনে হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে দিনটা আনন্দদায়ক।

কুম্ভ (Aquarius)

পারিবারিক, আর্থিক ও কর্মক্ষেত্রের ব্যাপারে প্রবল মানসিক উদ্বেগ বর্তমান থাকবে। কোনও যোগাযোগ এসেও নষ্ট হয়ে যাবে। কারও অপ্রীতিভাজন হবেন। মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও পরিচিত বয়স্কের কাছ থেকে সাহায্য ও জরুরী ব্যাপারে পরামর্শ নিতে হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বাড়বে। কারও অনুরোধ অনিচ্ছা সত্ত্বেও রাখতে হবে। শারীরিক ম্যাজমেজে ভাব দেখা দেবে। কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতিরক্ষেত্রে অযথা ভুল বোঝাবুঝি ও অশান্তি দেখা দেবে।

মীন (Pisces)

দিনটা একটা বিমর্ষ ভাবের মধ্যেই কাটবে। কোনও কাজেই মেজাজ পাবেন না। কর্মক্ষেত্রে বা আর্থিক দিক থেকেও একথা একই ভাবে প্রযোজ্য। তবে কোনও শুভ সংবাদ আনন্দ দেবে। পারিবারিক ব্যাপারে হঠাৎ কলহ দেখা দিতে পারে। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য কিংবা পরামর্শে উপকৃত হবেন। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। কোনও বয়স্কের সান্নিধ্যে শুভ সংবাদ পাবেন। প্রেম প্রীতিতে মানসিক অশান্তি ও ভুল বোঝাবুঝি এবং প্রেমিকার স্বাস্থ্য আপনার অশান্তির কারণ হতে পারে।

Advertisement

 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Read more!
Advertisement
Advertisement