Advertisement

Guruwar Rashifal Thursday Horoscope Astro Today: হঠাৎ করে অর্থলাভ ধনু-কন্যার, ঋণ বাড়বে মেষের, জানুন বৃহস্পতিবারের রাশিফল

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।

বৃহস্পতিবারের রাশিফলবৃহস্পতিবারের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2026,
  • अपडेटेड 12:30 AM IST
  • স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।

Horoscope 6th August 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার  দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।  
 

মেষ (Aries)
দিনটা আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে কাটবে, তবে শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। মানসিক উদ্বেগ দেখা দেবে। পূর্ব পরিচিত ব্যক্তির সাক্ষাৎ লাভ হবে। কোনও শুভ সংবাদ পাবেন। অযথা অর্থব্যয় হলেও হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হবে। কোনও পরিকল্পনা আশাভঙ্গ করবে। সম্মান বৃদ্ধি ও গুণের জন্য প্রশংসিত হবেন। কোনও সাদা দ্রব্য লাভ হবে। হঠাৎ কোথাও বেড়াতে যাবেন। কর্মক্ষেত্রের দুশ্চিন্তা কমবে। কোনও পদস্থ ব্যক্তির সান্নিধ্যে আসবেন। ধর্মভাব বাড়বে। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য ও অশান্তির সৃষ্টি হবে। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে।

বৃষ (Taurus)
পূর্বের কোনও ঘটনার জের দিনটায় অকারণ মনোমালিন্যের সৃষ্টি করবে। বন্ধু কিংবা প্রিয়জনের সাথে বিবাদ দেখা দিতে পারে। কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশ গ্রহণ করতে হবে। ধর্মালোচনা বৃদ্ধি পাবে। আর্থিক দিকটা শুভ। আত্মীয়ের কারণে অযথা ব্যয় হবে। কর্মচাপ বৃদ্ধি পাবে। কোনও সুসংবাদ পাবেন । দেবালয় ভ্রমণ হবে। কোনও গুণের জন্য আদৃত ও সম্মানিত হবেন। প্রেমিকার সঙ্গে যোগাযোগ ও স্বল্পকালীন ভ্রমণ হবে।

মিথুন (Gemini)
শারীরিক ও মানসিক দিক থেকে সব সময়ই একটা অস্বস্তি বোধ করবেন। কর্মক্ষেত্র চলনসই। ব্যয় অতি মাত্রায় বৃদ্ধি পেলেও অর্থাগমে বাধা নেই। কোনও ব্যাপারে হঠাৎ মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। কোনও সুসংবাদ লাভ। অযাচিত অর্থ কিংবা দ্রব্য প্রাপ্তি, অন্যের গৃহে আতিথ্য গ্রহণ এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। তবে সমস্ত কর্মের মধ্যেই বর্তমান থাকবে প্রবল চঞ্চলতা। প্রেমপ্রীতির ক্ষেত্রে মনোমালিন্য ও মানসিক দুশ্চিন্তা বর্তমান থাকবে।

কর্কট (Cancer)
বাহ্যিক আনন্দ প্রকাশ পেলেও মানসিক শান্তির অভাব, শারীরিক অস্থিরতা ও পারিবারিক ব্যাপারে একটা প্রছন্ন দুশ্চিন্তা মনকে বিষাদাচ্ছন্ন করে রাখবে। আয় যাই থাকুক না কেন ব্যয় বাড়বে প্রবল। কর্মে অনিচ্ছা ও অলসতা দেখা দেবে। কোনও শুভকর্মে অর্থ ব্যয় এবং অযাচিত কোনও দ্রব্য কিংবা অর্থলাভ হবে। কোনও সুসংবাদ লাভ, ধর্মালোচনা বৃদ্ধি, হঠাৎ কোনও ব্যাপারে মানসিক প্রশান্তি নষ্ট ও কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দদায়ক।

Advertisement

সিংহ (Leo) 
পূর্বের তুলনায় মানসিক চাপ কমলেও শরীর সম্পর্কে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। টুকটাক অর্থাগমে বাধা নেই। গৃহে অতিথির আগমন। কোন ব্যাপারে বচসা। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ। কোনও গুণের জন্য সমাদর। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। হঠাৎ কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের যোগাযোগ সাময়িক মানসিক বিষণ্ণতার সৃষ্টি করলেও মোটামুটি আনন্দের মধ্যে দিয়ে দিনটা

কন্যা (Virgo)
কর্মক্ষেত্র সম্পর্কে উদ্বেগ থাকলেও টুকটাক অর্থাগম অব্যাহত থাকবে। সামান্য আয় বৃদ্ধি পাবে। মানসিক চাপ কিছুটা কমবে। দেহ কোনওরকম চলনসই। কথা রক্ষার্থে অর্থ ব্যয়। অন্য কোথাও আতিথ্য গ্রহণ। কোনও সংবাদে আনন্দ বৃদ্ধি। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ। কোনও গুণের জন্য সম্মানিত। ধর্মালোচনা বৃদ্ধি এবং কর্মে অনিচ্ছা প্রকাশ পাবে। হঠাৎ কোথাও বেড়াতে যাবেন। সঙ্গে প্রেমিকও যাবেন। প্রেমিক প্রেমিকাদের প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে।

তুলা (Libra)
শুধু শরীর সম্পর্কে সতর্ক থাকলেই চলবে। আয় বাড়বে নিঃসন্দেহে। কর্মক্ষেত্রের পরিবেশ থাকবে বাধামুক্ত। দিনটা মোটামুটি আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। পুরনো বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ। নিজ দোষে কোনও কিছু ক্ষতি। কোনও পুরনো ব্যাপারকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি। ধর্মালোচনা বৃদ্ধি। কারও সহায়তালাভ। হঠাৎ কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে আন্তরিকতা ও স্পর্শকাতরতা বৃদ্ধি পাবে।

বৃশ্চিক (Scorpio)
কর্মক্ষেত্রের যোগাযোগগুলো উৎসাহিত করবে। অর্থলাভের পক্ষে অনুকূল দিন। বাঁধা মাইনের চাকুরিয়াদেরও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। প্রিয় ও বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কথা রক্ষার্থে অর্থব্যয়। অন্যের গৃহে হঠাৎ আতিথ্য গ্রহণ। কোনও আনন্দদায়ক সংবাদলাভ। কোনও গুণের জন্য প্রশংসা লাভ। গৃহে পরিচিতের আগমন। কোনও ব্যাপারে হঠাৎ মানসিক উত্তেজনা বৃদ্ধি। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ। ঝোঁকের বশে কারও গৃহে বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক চাপের মধ্যেও দিনটা প্রীতিবৃদ্ধি করবে।

ধনু (Sagittarius)
কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝঞ্ঝাট দেখা দেবে। অর্থাগমের পথ সুপ্রসন্ন। গৃহে বা বন্ধু স্থানীয় কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি। কোনও গুণের জন্য সমাদর। মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বৃদ্ধি। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ। হঠাৎ কোনও ঘটনায় মন ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্রে স্নেহ ও প্রীতি বৃদ্ধি পাবে।

মকর (Capricorn)
কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝঞ্ঝাট দেখা দেবে। অর্থাগমের পথ সুপ্রসন্ন। গৃহে বা বন্ধু স্থানীয় কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি। কোনও গুণের জন্য সমাদর। মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বৃদ্ধি। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ। হঠাৎ কোনও ঘটনায় মন ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্রে স্নেহ ও প্রীতি বৃদ্ধি পাবে।

কুম্ভ (Aquarius)
উল্টোপাল্টা ঝামেলা মানসিক শান্তি নষ্ট করতে পারে। শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। কারও সাথে অযথা বাদানুবাদ সৃষ্টি হতে পারে। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কর্ম ও আয়ের ক্ষেত্র চলনসই। প্রেমিক প্রেমিকাদের পক্ষে দিনটা মানসিক দুশ্চিন্তার মধ্যে কাটবে।

মীন (Pisces)
দিনটা শুভাশুভ মিশ্রিত। শারীরিক ও মানসিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। পূর্ব পরিচিত ব্যক্তির সাক্ষাৎলাভ হবে। কোনও শুভ সংবাদ পাবেন। আয় সামান্য বাড়বে ও অপ্রত্যাশিত অর্থলাভ হবে। কর্মক্ষেত্রে কোনও ঝঞ্ঝাট দেখা দিতে পারে। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে। কোনও আশা বাস্তবায়িত হওয়ার পূর্বে আশাভঙ্গ করবে। সম্মান বৃদ্ধি ও কোনও গুণের জন্য প্রশংসিত হবেন। কোনও পদস্থ ব্যক্তির আনুকূল্যলাভ হবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের সামান্য কথা নিয়ে ভুল বোঝাবুঝি ও বচসার সৃষ্টি হবে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Advertisement

Read more!
Advertisement
Advertisement