
Horoscope 12th November 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।
মেষ রাশি (Aries)
কর্মক্ষেত্রে পূর্বের যোগাযোগগুলো বিচলিত করতে পারে। নতুন কোনও যোগাযোগের পক্ষে অনুকূল দিন। আর্থিক ও আয়ের ক্ষেত্র চলনসই। দেহ ও মনে চাপ সৃষ্টি হবে। কোনও দ্রব্যলাভ কিংবা নতুন কিছু কেনাকাটা হবে। কোনও আনন্দদায়ক সংবাদ পাবেন। সামান্য কথা নিয়ে বচসা কিংবা ঝগড়ার সৃষ্টি হবে। প্রেমিক প্রেমিকাদের দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে।
বৃষ রাশি (Taurus)
দিনটা আনন্দবর্দ্ধক। শরীর ও মনের উপর চাপ কমবে। যাদের গলার রোগ আছে তারা কষ্ট পাবেন। কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে। সামান্য আয় বাড়বে। কোনও সুসংবাদ লাভ। অযাচিত অর্থলাভ। কোনও নতুন পরিচিতি। কথার দোষে অশান্তি সৃষ্টি। কাছাকাছি কোথাও প্রমোদভ্রমণে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্র প্রফুল্লতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে।
মিথুন রাশি (Gemini)
আয় কমবেশি বাড়বে। বাড়বে যোগাযোগও। কেউ অযথা সমালোচনা কিংবা শত্রুতা করতে পারে। কিছুটা হলেও মানসিক অস্থিরতা থাকবে। কাছাকাছি কোথাও ঘোরাঘুরি হবে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করবেন। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে আন্তরিকতা বৃদ্ধি পাবে।
কর্কট রাশি (Cancer)
বন্ধু ও প্রিয়জনের সঙ্গে প্রফুল্লতার মধ্যে থেকেও বাহ্যিক ও লৌকিকতা প্রকাশ করে যেতে হবে। সামান্য কথাকে বড় করে নিয়ে নিজেই মানসিক কষ্ট পাবেন। পূর্বের ভুল সংশোধন করতে হবে। অন্যের গৃহে নিমন্ত্রণ ও নতুন দ্রব্য কেনাকাটা হবে। কোনও কাজে বেড়িয়ে অকারণ ঘোরাঘুরি হবে। কোথাও বেড়াতে যাবেন। কারও প্রতি মন বিক্ষুব্ধ ও মানসিক মিলনের অভাব দেখা দেবে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন। আর্থিক দুশ্চিন্তাসূচক। প্রণয়ক্ষেত্র গতানুগতিক চলনসই।
সিংহ রাশি (Leo)
কর্মক্ষেত্রে কোনও লক্ষণীয় যোগাযোগ ঘটবে। আয় ও আর্থিকক্ষেত্র কিছুটা অনুকূলে আসবে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। কোনও দ্রব্য অথবা অর্থ ক্ষতি হতে পারে। বিশেষ কোনও ব্যাপারে অন্যের পরামর্শে লাভবান হবেন। কোনও গুণী ব্যক্তির সাহচর্যে আসবেন। কোনও সুসংবাদ লাভ। গৃহে বন্ধু কিংবা আত্মীয়ের আগমন ঘটবে। ধর্মাভাব বৃদ্ধি পাবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক মিলনের অভাব ও অশান্তি বর্তমান থাকবে।
কন্যা রাশি (Virgo)
গতানুগতিক ও মানসিক চাপ কিছুটা কমবে। সামান্য আর্থিক উন্নতি। যোগাযোগ বৃদ্ধি পাবে। পুরনো পাওনা ও হঠাৎ অর্থলাভ হবে। কোনও দ্রব্য লাভ ও নতুন কিছু কেনাকাটা হবে। মনের দুর্বলতা চেপে চলুন নইলে ঝামেলায় পড়বেন। শারীরিক দুর্বলতা দেখা দেবে। হঠাৎ কথা কাটাকাটি মানসিক শান্তি নষ্ট করবে। নিকটজনের জন্য দুশ্চিন্তা। বাকসংযমের অভাবে পরিবারে কারও সাথে মতবিরোধ দেখা দেবে। মন্দির ও আত্মীয়ের গৃহ ভ্রমণ যোগ। প্রেম প্রণয়ের ক্ষেত্রে উৎসাহীদের নতুন যোগাযোগ সম্ভাবনা। পুরনো প্রেমিক প্রেমিকাদের প্রেমে অশান্তি বর্তমান থাকবে।
তুলা রাশি (Libra)
কর্মক্ষেত্রে লক্ষণীয় যোগাযোগ ঘটতে পারে। আর্থিক অবস্থা চলনসই। পুরনো পাওনা আদায় হতে পারে। হঠাৎ দ্রব্য কিংবা অর্থক্ষতি হতে পারে। শারীরিক ও মানসিক অশান্তি বর্তমান থাকবে। কোনও সুসংবাদ পাবেন। কারও সহায়তা উপকার করতে পারে। কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন। কোনও শুভ প্রচেষ্টার পক্ষে দিনটা অনুকূল। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি ও ভুল বোঝাবুঝি বর্তমান থাকবে।
বৃশ্চিক রাশি (Scorpio)
কর্মক্ষেত্রে নতুন ঝঞ্ঝাট। মানসিক উদ্বেগ। কারও শত্রুতাচরণে মন ক্ষতিগ্রস্ত হবে। কথাবার্তায় সংযমী না হলে অশান্তি দেখা দেবে। সামান্য আয়বৃদ্ধি। নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন। অনুরোধ রক্ষার্থে অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। পুরনো বন্ধুস্থানীয় ব্যক্তির সাহচর্য। গুণী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের ভুল বোঝাবুঝি ও দৈহিক কামনা বৃদ্ধি পাবে। গৃহে আত্মীয় কিংবা বন্ধুর আগমন ঘটবে।
ধনু রাশি (Sagittarius)
কোনও প্রচেষ্টা আশাহত করবে। তবে কর্ম ও আর্থিক যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠবে। উদ্বেগ কিছুটা থাকবে। মানসিক অতৃপ্তি ও শারীরিক আমেজ কিছুটা নষ্ট হবে। স্পষ্টবাদিতা ক্ষতি করবে। খুচখাচ কিছু অর্থ হাতে আসবে। কারও সাথে বচসা ও মতের মিলের অভাব দেখা দেবে। কোনও সুসংবাদ পাবেন। প্রেমিক প্রেমিকাদের অযথা মনোমালিন্য ও মানসিক অশান্তি বর্তমান থাকবে।
মকর রাশি (Capricorn)
পূর্ব ঘটিত ভুলের কারণে অকারণ আর্থিক মাশুল গুনতে হবে। প্রিয়জন সান্নিধ্যে দিনটা আনন্দের মধ্যে কাটবে। কোনও ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে। কাজকর্মে বড় ভুল হতে পারে। কর্মক্ষেত্র সম্পর্কে নতুন কোনও সমস্যা উদ্বেগ সৃষ্টি করবে। অসংযত কথার জন্য মনোমালিন্য। মতবিরোধ জনিত অশান্তির সৃষ্টি হবে। আর্থিক অবস্থা ও যোগাযোগ আংশিক অনুকূলে। স্বজন বিষয়ে উৎকণ্ঠার সৃষ্টি হবে। প্রেমপ্রীতিতে মনোমালিন্য ও অশান্তির ঢেউ বয়ে চলবে।
কুম্ভ রাশি(Aquarius)
দিনটায় মনোতৃপ্তির অভাব নিয়ে শুধু লৌকিকতা প্রকাশ করে যেতে হবে। কারও প্রতি মন বিক্ষুব্ধ হয়ে উঠবে। সামান্য কথাকে বড় করে নিয়ে নিজেই কষ্ট পাবেন। পূর্বের কোনও ভুল সংশোধন করতে হবে। কোনও নতুন দ্রব্য কেনাকাটা হবে। অন্যের গৃহে নিমন্ত্রিত হবেন। অকারণ অর্থনষ্ট ও কোনও প্রচেষ্টা আশাভঙ্গ করবে। কারও সাথে ঝগড়া ও মনোমালিন্যের সৃষ্টি হবে। কর্মক্ষেত্র দুশ্চিন্তার মধ্যেও নতুন যোগাযোগ আনবে। সামান্য আর্থিক উন্নতি হবে। প্রেমপ্রীতিতে আনন্দ ও প্রীতি বৃদ্ধি পাবে। অর্থলাভ ও কোথাও বেড়াতে যাবেন।
মীন রাশি (Pisces)
অতীত স্মৃতি মন্থন করে বর্তমান সময়ের অপব্যবহার করবেন না। প্রতিকূল অবস্থার মধ্যেও দিনটায় মানসিক শান্তি অব্যাহত থাকবে। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা বর্তমান ত্থাকবে। আর্থিক টানাটানির কিছুটা অবসান ঘটবে। গৃহে মাঙ্গলিক কর্মানুষ্ঠান সম্পাদিত হতে পারে। আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে। গৃহে নতুন অতিথির আগমন ঘটবে। যাদের বিবাহ হচ্ছে তাদের শ্বশুর বাড়ি গোলমালের সৃষ্টি করতে পারে। কিছু অর্থলাভ হবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিকার সাথে ভ্রমণে আনন্দ পাবেন। সাদা দ্রব্য কিংবা বস্ত্রলাভ হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)