Advertisement

Hanuman Favorite Rashi: বজরংবলীর প্রিয় এই ৫ রাশি, যে কোনও সমস্যা থেকে রক্ষা করেন

মঙ্গলবার দিনটাকে বজরংবলীর দিন বলে উৎসর্গ করা হয়ে থাকে। এইদিন হনুমানজির পুজো করলে তাঁর বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব। হিন্দুধর্মাবলম্বীদের কাছে তিনি হলেন সংকটমোচন। তাঁর পায়ের কাছে আশ্রয় নিলে বজরংবলী সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করবেন। জ্যোতিষ গণনা অনুসারে পাঁচ রাশির জাতকরা হলেন হনুমানজির বিশেষ প্রিয়। এঁরা প্রতি মঙ্গলবার তাঁর পুজো করলে জীবনে সব সাফল্য লাভ করবেন। জেনে নিন কোন কোন রাশির জাতকদের উপর বজরংবলীর আশীর্বাদ সব সময় থাকে।

জ্যোতিষ মতে, এমন কিছু রাশি রয়েছে যাঁদের উপর হনুমানজির বিশেষ কৃপা থাকে। জ্যোতিষ মতে, এমন কিছু রাশি রয়েছে যাঁদের উপর হনুমানজির বিশেষ কৃপা থাকে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jun 2026,
  • अपडेटेड 2:31 PM IST

মঙ্গলবার দিনটাকে বজরংবলীর দিন বলে উৎসর্গ করা হয়ে থাকে। এইদিন হনুমানজির পুজো করলে তাঁর বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব। হিন্দুধর্মাবলম্বীদের কাছে তিনি হলেন সংকটমোচন। তাঁর পায়ের কাছে আশ্রয় নিলে বজরংবলী সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করবেন। জ্যোতিষ গণনা অনুসারে পাঁচ রাশির জাতকরা হলেন হনুমানজির বিশেষ প্রিয়। এঁরা প্রতি মঙ্গলবার তাঁর পুজো করলে জীবনে সব সাফল্য লাভ করবেন। জেনে নিন কোন কোন রাশির জাতকদের উপর বজরংবলীর আশীর্বাদ সব সময় থাকে।

মেষ রাশি
মেষ রাশির জাতকেরা বজরংবলীর প্রিয় হন। প্রতি মঙ্গলবার এঁদের হনুমানের আরাধনা অবশ্যই করা উচিত। মঙ্গলবারে হনুমানের পুজো করলে প্রচুর সুখ সাফল্য লাভ করবেন। বজরংবলীর কৃপায় এঁদের কোনও বিপদ স্পর্শ করতে পারবে না। মেষ রাশির জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। হনুমানের কৃপায় এঁরা কেরিয়ারে বড় সাফল্য লাভ করবেন।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি হল গ্রহ সূর্য। আর সূর্যকে নিজের গুরু মানেন বজরংবলী। সেই কারণে সিংহ রাশির জাতকদের উফর এঁদের বিশেষ আশীর্বাদ থাকে সব সময়। সিংহের জাতকদের প্রচুর এনার্জি থাকে। তবে অনেক সময় এঁরা নিজেদের এনার্জিকে ভুল পথে চালিত করে ফেলেন। প্রতি মঙ্গলবার করে বজরংবলীর পুজো করলে সিংহ রাশির জাতকরা নিজেদের এনার্জিকে সঠিক পথে চালনা করে জীবনে উন্নতি করতে পারবেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। এঁরা যথেষ্ট বুদ্ধিমান ও পরিশ্রমী হলেও মাঝে মাঝে এঁদের আচরণ আপত্তিজনক হয়ে ওঠে। তাই বৃশ্চিক রাশির জাতকদের প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃশ্চিক রাশির প্রতি এমনিতেই কূপা থাকে হনুমানজির। তার উপর প্রতি মঙ্গলবার হনুমানের পুজো করলে এঁদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে।

মকর রাশি
মকর রাশির জাতকরা হলেন হনুমানজির বিশেষ প্রিয়। মকর রাশির অধিপতি গ্রহ হল শনি আর শনি হলেন বজরংবলীর বিশেষ ভক্ত। সেই কারণে মকর রাশির জাতকদের উপর সংকটমোচন হনুমানের আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। প্রতি মঙ্গলবার আপনি উপবাস রেখে হনুমানজির পুজো করুন। দেখবেন, অল্প কিছুদিনের মধ্যেই জীবনে বড় উন্নতির স্বাদ পাবেন।

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতি হল শনি। সেই কারণে বজরংবলীর প্রিয় রাশির তালিকায় কুম্ভ রাশির জাতকেরা রয়েছেন। বজরংবলীর আশীর্বাদ জীবনে পূর্ণমাত্রায় লাভ করতে আপনাকে প্রতি মঙ্গলবার উপোস রেখে হনুমানের পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে সব কাজেই সাফল্য লাভ করবেন। জীবনের সব সমস্যা থেকে আপনাকে আগলে রাখবেন স্বয়ং বজরংবলী।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Read more!
Advertisement
Advertisement