Advertisement

Hanumanji Favourite Zodiacs: এই ৫ রাশির মানুষ বজরংবলির প্রিয়, পাশে থাকেন সব সময়

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের সঙ্গে যোগ বজরংবলির। এই ৫ রাশির জাতক ও জাতিকাদের সমস্ত সংকট থেকে রক্ষা করেন। জীবনে উন্নতির কারণ হন হনুমানজি।

হনুমানের প্রিয় ৫ রাশিহনুমানের প্রিয় ৫ রাশি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Apr 2026,
  • अपडेटेड 12:01 AM IST
  • বজরংবলির অত্যন্ত প্রিয় ৫টি রাশি।
  • জীবনে উন্নতির কারণ হন হনুমানজি।

বৃহস্পতিবার হনুমানজয়ন্তী। বজরংবলির অত্যন্ত প্রিয় ৫টি রাশি। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের সঙ্গে যোগ বজরংবলির। ৫ রাশির জাতক ও জাতিকাদের সমস্ত সংকট থেকে রক্ষা করেন। জীবনে উন্নতির কারণ হন হনুমানজি। চলুন দেখে নেওয়া যাক, হনুমানজির প্রিয় রাশি কারা

মেষ রাশি- এই রাশির অধিপতি মঙ্গল। আর মঙ্গলের সঙ্গে হনুমানজির গভীর যোগ। এই রাশির জাতক ও জাতিকারা সাহসী। বুদ্ধিমানও হন। সেই সঙ্গে দয়ালুও। আর্থিক অবস্থা সাধারণত ভাল হয়। হনুমানজির পুজো করলে প্রচুর সাফল্য পান। সব বাধা দূর হয়। বজরংবলির কৃপায় জীবনে কখনও অর্থের অভাব হয় না। তুঙ্গে থাকে আত্মবিশ্বাস।

সিংহ রাশি- এই  রাশির জাতক ও জাতিকাদের উপর হনুমানজি সর্বদা প্রসন্ন থাকেন। খুব কম বয়সেই সাফল্য অর্জন করেন। উপার্জন করেন প্রচুর ধন-সম্পদ। ধার্মিক ও দয়ালু হন। সর্বদা অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকেন। আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায়।

বৃশ্চিক রাশি- এই রাশির অধিপতি মঙ্গল। হনুমানজির অত্যন্ত প্রিয়। জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব হয় না। ব্যবসায় খুব নাম করেন। একাধিক উৎস আয়ের সম্ভাবনা থাকে। হনুমানজির কৃপায় জীবন সবসময় আনন্দময় ও সুখকর হয়ে ওঠে।

মকর রাশি- জীবনে কোনও সংকটে পড়লে হনুমানজিকে স্মরণ করলেই আপনি মুক্তির পথ খুঁজে পাবেন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে হনুমানজির ধ্যান করলে শুভ ফল মেলে। বজরংবলি রক্ষক হিসেবে পাশে থেকে সমস্ত বাধা দূর করেন।

কুম্ভ রাশি-  এই রাশির অধিপতি হলেন শনিদেব। শাস্ত্র মতে, যাঁরা হনুমানজির ভক্ত, শনিদেব তাঁদের কোনও ক্ষতি করেন না। এই রাশির জাতকরা জীবনে প্রচুর সুখ ও সমৃদ্ধি লাভ করেন। কম বয়সেই জীবনে এগিয়ে যান। প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিশা পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ।

Read more!
Advertisement
Advertisement