Advertisement

Holashtak 2026 Unlucky Zodiac: হোলাষ্টক থেকেই সর্বনাশ শুরু, দোল পর্যন্ত ৬ রাশির অর্থকষ্ট তুঙ্গে

হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, দোলের ঠিক ৭ দিন আগে থেকে হোলাষ্টক শুরু হয়ে যায়। এই সময়কালকে পারম্পরিক শুভ কাজের জন্য উপযুক্ত বলে মনে করা হয় না। বিশ্বাস করা হয় যে এই সময় বাতাবরণে নেতিবাচক শক্তি বেড়ে যায়, এইজন্য বিয়ে-গৃহপ্রবেশের মতো মাঙ্গলিক কাজ এই সময়ে এড়িয়ে চলাই ভাল।

হোলাষ্টকে সাবধানে থাকতে হবে ৬ রাশিকেহোলাষ্টকে সাবধানে থাকতে হবে ৬ রাশিকে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2026,
  • अपडेटेड 1:38 PM IST
  • হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, দোলের ঠিক ৭ দিন আগে থেকে হোলাষ্টক শুরু হয়ে যায়।

হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, দোলের ঠিক ৭ দিন আগে থেকে হোলাষ্টক শুরু হয়ে যায়। এই সময়কালকে পারম্পরিক শুভ কাজের জন্য উপযুক্ত বলে মনে করা হয় না। বিশ্বাস করা হয় যে এই সময় বাতাবরণে নেতিবাচক শক্তি বেড়ে যায়, এইজন্য বিয়ে-গৃহপ্রবেশের মতো মাঙ্গলিক কাজ এই সময়ে এড়িয়ে চলাই ভাল। ২০২৬ সালে হোলাষ্টক শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ৩ মার্চ পর্যন্ত। এই সময় কিছু রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।    কারণ এই সময় এঁদের জীবনে ছোট-বড় সব ধরনের সমস্যা দেখা দিতে পারে। 

মেষ রাশি
হোলাষ্টকের সময় মেষ রাশির জাতকদের জন্য সময়টা একটু চ্যালেঞ্জিং থাকবে। জমি-সম্পত্তি সংক্রান্ত মামলায় বাধা আসতে পারে। ঘর-বাড়ির পরিবেশে অশান্তি বাড়তে পারে। যার ফলে মন অশান্ত থাকবে। বিবাহিত মানুষদের নিজেদের সম্পর্কে ভারসাম্য বজায় রাখা উচিত এই সময়। এরই সঙ্গে পেট সংক্রান্ত সমস্যা মাথা চাড়া দিকে পারে। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই সময় স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়া জরুরি। হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হতে পারে। কেরিয়ার সংক্রান্ত বড় সিদ্ধান্ত আপাতত এড়িয়ে চলুন। সম্পর্কে মতভেদের পরিস্থিতি আসতে পারে। এই কারণে ভেবেচিন্তে কথাবার্তা বলুন। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে হোলাষ্টকের সময় চোখ বন্ধ করে কোনও কিছুতে বিশ্বাস করা এড়িয়ে চলতে হবে। কর্মক্ষেত্রে ছোটখাটো ভুলও বড় আকার ধারণ করবে। ব্যবসায়ীদের এই সময় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলতে হবে। এরই সঙ্গে খরচ বাড়তেই আর্থিক চাপ অনুভূত হবে। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জন্য আগামী কয়েকটা দিন চড়াই-উৎরাইয়ে কাটবে। কাজে বাধা আসতে পারে, যার ফলে অশান্তি বাড়বে। টাকার অভাব বা আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। সম্পর্কে দুরত্ব আসতে পারে, তাই ধৈর্য ও বোধোদয় নিয়ে কাজ করুন। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের এই সময়ে আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। বিনিয়োগ বা টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন, কারণ এতে ক্ষতি হতে পারে। গাড়ি চালানোরসময় সাবধান থাকুন, কারণ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্যের প্রতি অসাবধান হবেন না।

Advertisement

মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের জন্য, এই সময়টি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। আপনার চাকরি বা ব্যবসায় বাধা আসতে পারে। ব্যয় বৃদ্ধি মানসিক চাপ বাড়াতে পারে। তদুপরি, সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভুল বোঝাবুঝির কারণ হতে পারে, তাই সাবধানে আপনার সম্পর্ক বজায় রাখুন। 

Read more!
Advertisement
Advertisement