Advertisement

Rahu Blessed Zodiacs: ঘুমন্ত রাহু এবার জাগবে, পাপী গ্রহ সদয় হতেই ৪ রাশির আর্থিক লাভ

রাহু দেড় বছর পর রাশিতে গোচর করে। এরকমভাবে রাহু ১২টি রাশির চক্র পূরণ করতে ১৮ বছর সময় নেয়। রাহুর প্রতিটি গোচরই বিশেষ হয়ে থাকে। তবে শনি ও মঙ্গলের রাশিতে রাহুর গোচর ভয়ঙ্কর পরিণাম নিয়ে আসে।

রাহুর গোচরে লাকি ৪ রাশিরাহুর গোচরে লাকি ৪ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2026,
  • अपडेटेड 5:51 PM IST
  • রাহু দেড় বছর পর রাশিতে গোচর করে।

রাহু দেড় বছর পর রাশিতে গোচর করে।  এরকমভাবে রাহু ১২টি রাশির চক্র পূরণ করতে ১৮ বছর সময় নেয়। রাহুর প্রতিটি গোচরই বিশেষ হয়ে থাকে। তবে শনি ও মঙ্গলের রাশিতে রাহুর গোচর ভয়ঙ্কর পরিণাম নিয়ে আসে। এই সময় রাহু শনির রাশি কুম্ভতে রয়েছে। 

কবে জেগে উঠবে রাহু
১৮ মে ২০২৫-এ মায়াবী গ্রহ রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল। যার প্রভাব পড়েছিল দেশ-দুনিয়াতে। তবে ২ সেপ্টেম্বর মায়াবী গ্রহ রাহু জাগতে চলেছে। এইদিন রাহু পূর্ণ মাত্রায় জাগৃত হয়ে বিশ্বে খুব দ্রুততার সঙ্গে বদল নিয়ে আসবে। এই গ্রহ ঝড়ের গতিতে সব রাশির ওপর প্রভাব ফেলবে। এঁদের মধ্যে ৪ রাশির বাম্পার লাভ হবে। 

বৃষ রাশি
রাহু জেগে উঠে বৃষ রাশির জাতকদের কেরিয়ারে সবচেয়ে বেশি লাভ দিতে চলেছে। আপনার বড় পদোন্নতি হতে পারে।  ব্যবসায় জমিয়ে লাভ হবে। একের অধিক উৎস থেকে অর্থ পাবেন। জীবনের সব অভাব মিটবে। 

মিথুন রাশি
জাগৃত রাহু মিথুন রাশির জাতকদের ভাগ্য চমকাতে চলেছে। আটকে থাকা কাজ নিজেই হয়ে যাবে। ভ্রমণ থেকে লাভ হবে। অর্থলাভ হবে। কেরিয়ারে উন্নতি পাবেন। 

ধনু রাশি
রাহুর গোচর ও রাহুর জেগে ওঠা ধনু রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। আপনি সাহসে ভরা সিদ্ধান্ত নেবেন, যেটায় ভবিষ্যতে লাভ হবে। কেরিয়ারে সুবর্ণ সুযোগ পেতে পারেন। আর্থিক দিক মজবুত হবে। 

কুম্ভ রাশি
রাহু কুম্ভ রাশিতেই রয়েছে আর এই রাশিতেই জেগে উঠবে। রাহুর জাগৃত হওয়া এই রাশির আত্মবিশ্বাস বাড়াবে। নতুন চাকরি পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার জন্য সময় ভাল। 

Read more!
Advertisement
Advertisement