Advertisement

July Lucky Zodiac Signs: জুলাই মাসে এই ৪ রাশির জাতক ঘুমন্ত ভাগ্য চমকাবে! জীবনে ইতিবাচক বদল আসবে এদের

July Lucky Zodiac Signs: জুলাই মাসে শুক্র, বুধ ও সূর্যের রাশি পরিবর্তন বা গোচর ঘটবে এবং গ্রহদের মধ্যে ন্যায়ের দেবতা শনি ও গ্রহদের রাজকুমার বুধ তাদের গতিপথ পরিবর্তন করবে।

জুলাইয়ের রাশিফলজুলাইয়ের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Jun 2026,
  • अपडेटेड 3:51 PM IST

গ্রহ-নক্ষত্রের অবস্থানের বিচারে জুলাই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে শুক্র, বুধ ও সূর্যের রাশি পরিবর্তন বা গোচর ঘটবে এবং গ্রহদের মধ্যে ন্যায়ের দেবতা শনি ও গ্রহদের রাজকুমার বুধ তাদের গতিপথ পরিবর্তন করবে। ৪ জুলাই শুক্র, সিংহ রাশিতে প্রবেশ করবে। ১৬ জুলাই সূর্য, কর্কট রাশিতে প্রবেশ করবে। ২৪ জুলাই বুধ মার্গী হবে। সবশেষে, ২৭ জুলাই শনি ,মীন রাশিতে বক্রী হবে। গ্রহ-নক্ষত্রের এই অবস্থানের পরিবর্তন অনেক রাশির জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে, আবার কিছু রাশিকে সতর্ক থাকতে হবে। জেনে নিন, কোন ৪ রাশির জন্য জুলাই মাসটি শুভ হতে চলেছে।

সিংহ/LEO রাশিফল Rashifal (July 23-Aug 23) 

সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসটি শুভ হতে পারে। এসময় আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান হতে পারে। নতুন কোনও চাকরি বা ব্যবসা শুরু করা ভাল সিদ্ধান্ত হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে এবং পুরনো উৎস থেকেও অর্থলাভ হবে। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধিরও ইঙ্গিত রয়েছে।

তুলা/LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)  

তুলা রাশির জাতকদের জন্য কর্মজীবনের দিক থেকে এই সময়টি অত্যন্ত লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির লক্ষণ রয়েছে। কর্মক্ষেত্রে বড় কোনও সাফল্য অর্জিত হতে পারে। সরকারি সংস্থা বা দপ্তর থেকে আপনি বিশেষ উপকৃত হবেন। আপনার আর্থিক আয় বৃদ্ধি পাবে। ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। সমাজে আপনার প্রতিপত্তি বাড়বে। শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা সাফল্য পেতে পারেন।

মকর /CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21) 

মকর রাশির জাতকরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। আটকে থাকা কাজগুলো গতি পাবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে; খুব বেশি খরচও হবে না, আবার খুব বেশি আয়ও হবে না। ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। আপনার সাহস ও পরাক্রম সুফল বয়ে আনবে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

Advertisement

মীন/ PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20) 

মীন রাশির জন্য জুলাই মাসটি সৌভাগ্যপূর্ণ হবে। আপনার কর্মক্ষেত্রের পরিস্থিতি ভালো থাকবে। চাকরি সংক্রান্ত সমস্যাগুলোর অবসান ঘটবে। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। পরিবারে সুখ-শান্তি বিরাজ করবে। কোনও সুসংবাদ পেতে পারেন। আর্থিক পরিকল্পনা সফল হবে। আপনজনদের কাছ থেকে সহায়তা পাবেন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 

 

Read more!
Advertisement
Advertisement