Advertisement

June 2026 Horoscope Astrology: জুন মাসেই কপাল খুলছে ৫ রাশির, কর্কটে আসছে বৃহস্পতি, উপচে পড়বে সোনা-দানা-অর্থ

June 2026 Horoscope Astrology: শুধু বৃহস্পতিই নয়, ৮ জুন কর্কট রাশিতে প্রবেশ করবে সৌভাগ্যের প্রতীক শুক্র। এরপর ১৫ জুন মিথুন রাশিতে গোচর করবে সূর্যদেব। ২১ জুন লালগ্রহ মঙ্গল পাড়ি দেবে বৃষ রাশিতে এবং ঠিক তার পরের দিন অর্থাৎ ২২ জুন বুধ প্রবেশ করবে কর্কট রাশিতে। মাত্র একটা মাসের মধ্যে এতগুলি গুরুত্বপূর্ণ গ্রহের এই মহাগোচরের প্রভাবে আগামী জুন মাসে ভাগ্যের শিকে ছিঁড়তে চলেছে বিশেষ ৫টি রাশির।

June 2026 Horoscope Astrology: জুন মাসেই কপাল খুলছে ৫ রাশির, কর্কটে আসছে বৃহস্পতি, কার ঘরে উপচে পড়বে সোনা-দানা?June 2026 Horoscope Astrology: জুন মাসেই কপাল খুলছে ৫ রাশির, কর্কটে আসছে বৃহস্পতি, কার ঘরে উপচে পড়বে সোনা-দানা?
Aajtak Bangla
  • 28 May 2026,
  • अपडेटेड 7:50 PM IST

June 2026 Horoscope Astrology: জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, ২০২৬ সালের অন্যতম গুরুত্বপূর্ণ এবং মহাজাগতিকভাবে অত্যন্ত সক্রিয় একটি মাস হতে চলেছে আগামী জুন। ক্যালেন্ডারের পাতা উল্টে জুনের শুরু থেকেই আকাশের গ্রহকূল একে একে নিজেদের খেল দেখাতে শুরু করবে। আগামী ২ জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে নিজের উচ্চরাশি কর্কটে প্রবেশ করতে চলেছেন। জ্যোতিষীদের মতে, গুরুগ্রহ উচ্চস্থানে এলে জাতকদের আটকে থাকা কাজ যেমন তরতরিয়ে এগিয়ে যায়, তেমনই পূরণ হয় বহুদিনের লালিত স্বপ্ন। কেরিয়ারেও আসে অভাবনীয় সাফল্য।

শুধু বৃহস্পতিই নয়, ৮ জুন কর্কট রাশিতে প্রবেশ করবে সৌভাগ্যের প্রতীক শুক্র। এরপর ১৫ জুন মিথুন রাশিতে গোচর করবে সূর্যদেব। ২১ জুন লালগ্রহ মঙ্গল পাড়ি দেবে বৃষ রাশিতে এবং ঠিক তার পরের দিন অর্থাৎ ২২ জুন বুধ প্রবেশ করবে কর্কট রাশিতে। মাত্র একটা মাসের মধ্যে এতগুলি গুরুত্বপূর্ণ গ্রহের এই মহাগোচরের প্রভাবে আগামী জুন মাসে ভাগ্যের শিকে ছিঁড়তে চলেছে বিশেষ ৫টি রাশির।

বৃষ রাশি
জুন মাসে কর্মক্ষেত্রে বিরাট উন্নতির যোগ রয়েছে বৃষ রাশির জাতকদের। অফিসে যেমন আপনার দায়িত্ব ও কাজের পরিধি বাড়বে, তেমনই পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে পদমর্যাদা, সামাজিক সম্মান ও মাসিক উপার্জন। এই মাসে কোনও বড়সড় লাভজনক প্রোজেক্টের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। যার জেরে আর্থিক পরিস্থিতি এক ধাক্কায় অনেকখানি মজবুত হবে। শারীরিক দিক থেকেও সময়টা চমৎকার কাটবে। সব মিলিয়ে আগামী মাসে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন আপনি।

মিথুন রাশি
২০২৬ সালের জুন মাসটি মিথুন রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে বাম্পার লাভ নিয়ে আসতে চলেছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সময় যে পরিকল্পনা বা বিনিয়োগ করবেন, তা থেকে বড়সড় রিটার্ন মিলবে। চাকরিজীবীরা অফিসে পদোন্নতি বা ইনক্রিমেন্টের সুখবর পেতে পারেন। আপনার নেওয়া প্রতিটি পরিকল্পনা এই মাসে সাফল্যের মুখ দেখবে। জীবনসঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় থাকবে এবং পরিবারের সঙ্গে কাটবে দারুণ কোয়ালিটি টাইম।

Advertisement

কর্কট রাশি
জুন মাসে কর্কট রাশিতেই অবস্থান করবেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। ফলে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি শুভ ফল পেতে চলেছেন এই রাশির জাতকরা। কেরিয়ারে দুর্দান্ত জোয়ার আসার পাশাপাশি আকস্মিক সম্পদ লাভ এবং ব্যক্তিগত সম্পর্কে টান বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জুন মাসের দ্বিতীয় ভাগে বা উত্তরার্ধে এমন কিছু বড়সড় সাফল্য আপনার ঝুলিতে আসবে, যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে।

সিংহ রাশি
আগামী মাসে কর্মজীবন নিয়ে বড় কোনও সুখবর পেতে পারেন সিংহ রাশির জাতকরা। যে স্বপ্নের প্রোজেক্ট শুরু করার জন্য দীর্ঘদিন ধরে হন্যে হয়ে চেষ্টা করছিলেন, তা এবার সফল হওয়ার সময় এসেছে। চাকরি হোক বা ব্যবসা— সবক্ষেত্রেই উন্নতির গ্রাফ থাকবে ঊর্ধ্বমুখী। পকেটে টান না থাকায় এই মাসে নতুন বাড়ি, গাড়ি বা অন্য কোনও স্থাবর সম্পত্তি কেনার যোগ প্রবল। আর যারা সিঙ্গল, তাঁরা এই জুনে নতুন কোনও মনের মানুষের সন্ধান পেতে পারেন।

ধনু রাশি
কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য জুন মাসটি ধনু রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রেও আপনার নেওয়া সিদ্ধান্তগুলি দারুণ লাভজনক প্রমাণিত হবে। লটারি বা অন্য কোনও গুপ্ত উৎস থেকে আচমকা বেশ কিছু অতিরিক্ত অর্থ হাতে আসতে পারে। যাঁরা নতুন ও ভালো বেতনের চাকরি খুঁজছেন, আগামী মাসে তাঁদের মনের ইচ্ছে পূরণ হবে। সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি দুই-ই বাড়বে।

Read more!
Advertisement
Advertisement