Advertisement

Guru Brihaspati Priyo Rashi: বৃহস্পতির প্রিয় এই ৪ রাশির কপাল সোনায় মোড়া, জীবনভর সুখ- সমৃদ্ধি ভরে থাকে

Jupiter Favourite Zodiac Signs: গুরু বৃহস্পতি যদি কুণ্ডলীতে কোনও অশুভ গ্রহ দ্বারা আক্রান্ত হন তবে তিনি দুর্বল অবস্থানে রয়েছেন। সেক্ষেত্রে অর্থের ক্ষতি, ঘরোয়া ঝামেলা, পেশাগত জীবনে অসুবিধার সম্মুখীন হতে হয়।

দেবগুরু বৃহস্পতির প্রিয় রাশিদেবগুরু বৃহস্পতির প্রিয় রাশি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Feb 2026,
  • अपडेटेड 7:05 PM IST

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গুরু বৃহস্পতিকে সম্পদ, জ্ঞান, শিক্ষা, সুখ এবং সমৃদ্ধির কারক বলে মনে করা হয়। যে ব্যক্তির রাশিতে বৃহস্পতি শক্তিশালী অবস্থানে থাকে। তারা কর্মজীবনের উন্নতি, আর্থিক সমৃদ্ধি ইত্যাদির মতো অনেক সুবিধা পান। অন্যদিকে, গুরু বৃহস্পতি যদি কুণ্ডলীতে কোনও অশুভ গ্রহ দ্বারা আক্রান্ত হন তবে তিনি দুর্বল অবস্থানে রয়েছেন। সেক্ষেত্রে অর্থের ক্ষতি, ঘরোয়া ঝামেলা, পেশাগত জীবনে অসুবিধার সম্মুখীন হতে হয়।

দেবগুরু বৃহস্পতি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, নয়টি গ্রহের মধ্যে বৃহস্পতিকে দেবতাদের গুরু হিসেবে বিবেচনা করা হয়। এই কারণেই এই গ্রহকে দেবতাদের গুরু বলা হয়। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তিরা বুদ্ধিমত্তা, আয় এবং দাম্পত্য জীবনে সফল হয় বলে, দেবগুরু বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। যাদের রাশিচক্রের বৃহস্পতির অবস্থান শক্তিশালী, তারা অপ্রত্যাশিত সুবিধা পান।

জ্যোতিষশাস্ত্রে ১২ রাশির মধ্যে কিছু রাশির জাতকদের উপর দেবগুরু বৃহস্পতির বিশেষ আশীর্বাদ রয়েছে। এদের উপর দেবগুরু বিশেষ কৃপা প্রদর্শন করেন। জেনে নিন কোন রাশির জাতকরা গুরুর আশীর্বাদ পান সব সময়।  

সিংহ/LEO (July 23-Aug 23) 

সিংহ রাশির জাতকদের নেতৃত্ব, সাহস এবং সৃজনশীলতার মতো সহজাত গুণাবলী রয়েছে। এই রাশির শাসক গ্রহ সূর্য তাদের নেতৃত্বের গুণাবলী প্রদান করে, তবে নীতি, ন্যায়বিচার এবং নৈতিকতার মাধ্যমে বৃহস্পতি এই গুণাবলী বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুণাবলী তাদের ব্যতিক্রমী খ্যাতি এনে দেয়। এরা জনপ্রিয়তা এবং যথেষ্ট সম্পদ অর্জন করতে পারে। শিক্ষা এবং কর্মজীবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে, সামাজিক অবস্থান বৃদ্ধি হয়। ব্যবসায় অংশীদারিত্ব লাভজনক প্রমাণিত হয়।

ধনু/SAGITTARIUS (Nov 23-Dec 21) 

ধনু রাশির অধিপতি বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকারা সর্বদা গুরুর আশীর্বাদপ্রাপ্ত। কর্মজীবনে এরা অনেক উন্নতি করে। এছাড়াও, ব্যবসায় সাফল্য অর্জন করে। বিদেশ ভ্রমণের জন্য বৃহস্পতির প্রভাব প্রবল থাকে। সম্পত্তি সম্পর্কিত বিষয়ে ভাল লাভের সম্ভাবনা থাকে ধনুর। বিবাহিত জীবনে সুখ থাকে। 

Advertisement

কর্কট/CANCER (June 22-July 22)

রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট, চন্দ্রের রাশি, যেখানে বৃহস্পতি উচ্চ অবস্থানে থাকে। জ্যোতিষশাস্ত্রের নীতি অনুসারে, বৃহস্পতি এই রাশিতে সবচেয়ে শক্তিশালী। এটা স্পষ্ট যে বৃহস্পতি সর্বদা এই রাশির অধীনে জন্মগ্রহণকারীদের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন। এমনকী তাদের সবচেয়ে কঠিন সমস্যাগুলিও কাটিয়ে উঠতে সহায়তা করেন। এই রাশির অধীনে জন্মগ্রহণকারীরা প্রচুর সম্পদ অর্জন করতে সক্ষম হন। যারা চাকরিতে আছেন তারা পদোন্নতি এবং নতুন দায়িত্ব পান সহজে। বিনিয়োগ লাভজনক প্রমাণিত হয়। 

মীন/PISCES (Feb 20-March 20) 

মীন রাশি বৃহস্পতির প্রিয় রাশির মধ্যে একটি। গুরুর আশীর্বাদ সর্বদা এদের উপর থাকে। এরা কোনও কাজ হাতে নিয়ে, তা সম্পন্ন না করা পর্যন্ত বিশ্রাম নেন না। চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করে। এরা নতুন সুযোগ পান। জীবনে সমস্ত স্বাস্থ্য সমস্যা দূর হয়। মানসিক শান্তি থাকে। সকল ক্ষেত্রেই ভাল সাফল্য অর্জন করে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)  
 

 

Read more!
Advertisement
Advertisement