Advertisement

Lucky Zodiacs Year End: বছর শেষে ৩ রাশির ভাগ্যবদল, ২০২৭ সালেও মালামাল

ত্রিমুখী গ্রহের পরিবর্তন অত্যন্ত শুভ হতে চলেছে ৩ রাশির জাতক ও জাতিকদের। তার শুভ প্রভাব থাকতে পারে পরের বছরেও।সম্মানপ্রাপ্তি, চাকরি, অর্থনৈতিক লাভ, ভ্রমণের যোগ। কেরিয়ারেও সৌভাগ্য।

ত্রিগ্রহী রাশিফলত্রিগ্রহী রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Aug 2026,
  • अपडेटेड 1:21 PM IST
  • ত্রিগ্রহের যোগ বছরের শেষে।
  • লাকি ৩ রাশির জাতক।

বছর শেষে হওয়ার আগেই রাশি পরিবর্তন করতে চলেছে বৃহস্পতি, রাহু ও কেতু। এই তিন গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব পড়বে সমস্ত রাশির জাতক ও জাতিকাদের উপর। অপ্রত্যাশিত ঘটনার জন্য পরিচিত রাহু। আধ্যাত্মিকতার প্রতীক কেতু এবং সৌভাগ্যের কারক বৃহস্পতি। জ্যোতিষীদের মতে, এই ত্রিমুখী গ্রহের পরিবর্তন চলতি বছরের শেষের দিকে ৩ রাশির জাতক ও জাতিকদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। সবচেয়ে বড় কথা, এই গ্রহগুলির শুভ প্রভাব বজায় থাকতে পারে আগামী ২০২৭ সালেও। সম্মানপ্রাপ্তি, চাকরি, অর্থনৈতিক লাভ, ভ্রমণের যোগ। পাশাপাশি কেরিয়ারেও সৌভাগ্যের দরজা খুলতে পারে। 

বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জীবনে সাফল্য এবং সম্মান বৃদ্ধির যোগ। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে কোনও কাজে সফল হতে পারবেন তাঁরা। সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে মিলতে পারে লাভের সুযোগ। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি শেষ হওয়ার জোরালো সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের স্বীকৃতি মিলবে। ভ্রমণেরও যোগ রয়েছে। আর্থিক দিক থেকেও আগের চেয়ে অনেক ভালো ফল পেতে পারেন। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে।

সিংহ রাশি: পরিবারে এই রাশির জাতকদের প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মনের সুপ্ত বাসনাও পূরণ হতে পারে। মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো আয়ের মুখ দেখতে পারেন। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্যও আসতে পারে ভাল সুযোগ। পৈতৃক সম্পত্তি লাভের যোগ রয়েছে। হঠাৎ করেই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। মন থাকবে ফুরফুরে। কেরিয়ারে নতুন দায়িত্ব পাওয়ার যোগ। উন্নতির নতুন সুযোগও আসতে পারে।

ধনু রাশি: আপনার উপর প্রসন্ন থাকবে ভাগ্য। স্বাস্থ্যের উন্নতি হবে। কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে। কাজে দারুণ সাফল্য। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। মিলতে পারে কোনও সুসংবাদও। কর্মক্ষেত্রেও আপনার নিরলস চেষ্টার ইতিবাচক ফল মিলবে। দীর্ঘদিন ধরে যে কাজটি শেষ করার চেষ্টা চালাচ্ছিলেন, তাতে সাফল্য। সেই সঙ্গে কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে আসতে পারে ইতিবাচক পরিবর্তন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement