Advertisement

আগামী 13 December থেকে 13 April পর্যন্ত বৃহস্পতি তুঙ্গে 4 রাশির, পড়ুন Jupiter Career Horoscope 2027

ডিসেম্বরে বক্রী হবেন দেবগুরু বৃহস্পতি। ২০২৭ সালের ১৩ এপ্রিল হবেন মার্গী। বৃহস্পতির গতিপথে পরিবর্তন শুভ ফল দেবে একাধিক রাশির জাতক ও জাতিকাকে। প্রভাব পড়বে অর্থ, শিক্ষা, কর্মজীবন, বিবাহ এবং পারিবারিক জীবনে।

বৃহস্পতির রাশিফলবৃহস্পতির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 8:34 PM IST
  • আগামী ১৩ ডিসেম্বর বক্রী হবেন দেবগুরু বৃহস্পতি।
  • ২০২৭ সালের ১৩ এপ্রিল ফের মার্গী হবেন।
  • বৃহস্পতির এই গতিবদলের শুভ প্রভাব পড়বে ৪ রাশির জীবনে।

দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান, অর্থ, ভাগ্য, সন্তান, বিবাহ এবং সমৃদ্ধির কারক গ্রহ। এমনটাই মত জ্যোতিষে। সেই দেবগুরু বক্রী হতে চলেছেন সিংহ রাশিতে। জ্যোতিষের বিচারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। পঞ্জিকা বলছে, ১৩ ডিসেম্বর, রবিবার সকাল ৬টা ২৫ মিনিটে সিংহ রাশিতে বক্রী হবেন দেবগুরু বৃহস্পতি। ২০২৭ সালের ১৩ এপ্রিল মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে মার্গী। অর্থাৎ প্রায় ১২২ দিন বক্রী অবস্থায় থাকবেন দেবগুরু। বৃহস্পতির এই অবস্থানের কারণে ৪ রাশির জাতক ও জাতিকাদের লাভবান হবেন। আর্থিক পরিকল্পনায় সাফল্য আসবে। কর্মজীবনে উন্নতির নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা। কোন ৪ রাশির জাতকরা শুভ ফল পাবেন, চলুন দেখে নেওয়া যাক।

সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জীবনে বৃহস্পতির বক্রী চাল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সময়ে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত করার সুযোগ আসবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভা প্রমাণের সুযোগ পাবেন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ ফের গতি পাবে। ব্যবসায়ীরা পুরনো যোগাযোগ থেকে লাভবান হবেন। আগে কোনও প্রকল্পে বিনিয়োগ করে থাকলে, সেই সংক্রান্ত বিষয়গুলি নতুন করে পর্যালোচনা করার সুযোগ আসবে। পারিবারিক জীবনেও সুখকর পরিবর্তন দেখা যেতে পারে। তবে তাড়াহুড়ো করে বড় কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির বক্রী চাল আর্থিক ক্ষেত্রে ইতিবাচক ফল দেবে। এই সময়ে সঞ্চয়ের পরিমাণ বাড়ার যোগ। চাকরিতে পদোন্নতি বা বেতনবৃদ্ধি। যাঁরা দীর্ঘ দিন ধরে নতুন চাকরির সন্ধান করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের পুরনো বিনিয়োগ থেকে লাভ করবেন। আটকে থাকা পাওনা ফেরতের সম্ভাবনা। পরিবারের সুখস্বাচ্ছন্দ্যের জন্য খরচ বাড়তে পারে। তবে আয়ের নতুন উৎস তৈরি হওয়ারও যোগ। আর্থিক পরিস্থিতির উন্নতি। যে পরিকল্পনাগুলি করছেন, সেগুলি ভবিষ্যতে লাভজনক হতে পারে।

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির বক্রী চাল ভাগ্যোন্নতির যোগ। আর্থিক উন্নতির নতুন পথ খুলে যাবে। এই সময়ে কর্মক্ষেত্রে নিজের পরিশ্রমের ভাল ফল পাবেন। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার যোগ। পাশাপাশি উন্নতির সুযোগ। ব্যবসায়ারী নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। কাজকর্মেও ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা। সময় অনুকূলে থাকবে। শুভ কাজে আগ্রহ বাড়বে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ শেষ হলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। 

Advertisement

মিথুন রাশি: বৃহস্পতির এই বক্রী গোচরের ফলে আপনার আর্থিক পরিস্থিতি ভাল হবে। আপনার ভাল ব্যবহারই উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। বৃহস্পতির শুভ ফল পেতে মহিলাদের সম্মান করুন। আয় বাড়ার পাশাপাশি মনের ইচ্ছাপূরণের যোগ। উচ্চপদ লাভের সম্ভাবনাও রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকেও লাভবান হতে পারেন। চাকরি ও ব্যবসায় ইতিবাচক পরিস্থিতি। পাবেন ভাগ্যের সাহায্য। 

Read more!
Advertisement
Advertisement