Advertisement

31 October থেকে কেরিয়ারে বৃহস্পতি তুঙ্গে Lucky 4 রাশির, পড়ুন Jupiter Career Horoscope

অক্টোবরে ঘটতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহের গোচর। এর প্রভাব শুভ হতে পারে একাধিক রাশির জাতকদের জন্য। আর্থিক লাভ, সুখসমৃদ্ধি, ভাগ্যের সহায়তা এবং সন্তানসুখ লাভের সম্ভাবনা।

বৃহস্পতির রাশিফলবৃহস্পতির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Oct 2026,
  • अपडेटेड 10:41 PM IST
  • অক্টোবরে বৃহস্পতির গোচর।
  • ভাগ্যোদয় ৪ রাশির।

চলতি বছর, ২০২৬ সালের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহের গোচর ঘটতে চলেছে অক্টোবর মাসের শেষ দিনে। জ্যোতিষ গণনা অনুযায়ী, ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। জ্যোতিষে বৃহস্পতি হল জ্ঞান ও ভাগ্যের কারক গ্রহ। অন্যদিকে, সিংহ রাশির অধিপতি সূর্য আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রতীক। সেই কারণে সিংহ রাশিতে বৃহস্পতির প্রবেশ ৪ রাশির জাতকদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষ মতে, এই গোচরের প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নতির নতুন সুযোগ আসতে পারে। পাশাপাশি ভাগ্যের সহায়তায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। দেখে নেওয়া যাক বৃহস্পতির এই গোচর কোন ৪ রাশির জন্য শুভ হতে পারে।

মেষ রাশি: আপনার পঞ্চম ভাবে গোচর করবে বৃহস্পতি। জ্যোতিষেএই ভাবের সঙ্গে শিক্ষা ও সৃজনশীলতার যোগ রয়েছে। এই সময়ে কাজে ভাল ফল পাবেন। সার্থক হবে পরিশ্রম। নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মাধুর্য। চাকরি ও ব্যবসায় শুভ ফল পাবেন।

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের দ্বিতীয় ভাবে গোচর করবে বৃহস্পতি। জ্যোতিষে এই ভাবের সঙ্গে অর্থ ও বাগ্মীতার সম্পর্ক। ফলে আর্থিক ক্ষেত্রে লাভের নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বাড়তে পারে। চাকরি বা ব্যবসায় কথাবার্তা ও যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা। আসতে পারে সুখবর।

সিংহ রাশি: আপনার প্রথমভাবে গোচর করবে বৃহস্পতি। এর প্রভাবে ব্যক্তিত্বে নতুন জেল্লা আসতে পারে। বাড়তে পারে আত্মবিশ্বাস। কর্মক্ষেত্রে আপনার কথা ও মতামত গুরুত্ব পাবে। চাকরির ভাল সুযোগ পেতে পারেন। কাজে মনোযোগ বাড়বে। যাঁরা নতুন করে কোনও কাজ শুরু করার পরিকল্পনা করছেন, তাঁদের সামনেও এগিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনা।

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির এই গোচর লাভজনক হতে পারে। এই সময়ে আয় বাড়ানোর নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ হয়ে থাকা কাজ শেষ করার সুযোগ মিলতে পারে। বিভিন্ন ক্ষেত্রে সম্মান বৃদ্ধির সম্ভাবনা। তবে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ধৈর্য ধরে এগোনোই হবে বুদ্ধিমানের কাজ। এই সময়ে আত্মবিশ্বাসও বাড়তে পারে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement