Advertisement

Lucky 4 রাশির বৃহস্পতি তুঙ্গে 31 October থেকে, পড়ুন Jupiter Career Horoscope

বৃহস্পতির অবস্থানের পরিবর্তনের প্রভাব পড়বে একাধিক রাশির ওপর। সিংহ রাশিতে প্রবেশ করবেন দেবগুরু। জ্যোতিষে বৃহস্পতিকে জ্ঞান, উন্নতি সুখ ও সমৃদ্ধির কারক গ্রহ বলে মনে করা হয়।

বৃহস্পতির রাশিফলবৃহস্পতির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Oct 2026,
  • अपडेटेड 9:17 PM IST
  • ৩১ অক্টোবর বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে।
  • সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে বৃহস্পতি।

বৈদিক জ্যোতিষে দেবগুরু বৃহস্পতি হলেন দেবতাদের গুরু। জ্ঞান, শিক্ষা, অর্থ, সৌভাগ্য, সন্তান, ধর্ম, বিবেক ও বিবাহের কারক গ্রহ। সাধারণত বৃহস্পতি একটি রাশিতে প্রায় এক বছর অবস্থান করেন। আগামী ৩১ অক্টোবর বৃহস্পতি সিংহ রাশিতে গোচর করবে। ২০২৭ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত সেখানেই অবস্থান। বর্তমানে বৃহস্পতি কর্কট রাশিতে। সিংহ রাশিতে বৃহস্পতির প্রবেশ ৪ রাশির জাতক ও জাতিকাদের কাছে আশীর্বাদ হয়ে উঠবে। এই গোচরের ফলে চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি ও প্রেমের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। গতি পাবে আটকে থাকা কাজও। জেনে নেওয়া যাক বৃহস্পতির রাশি পরিবর্তনে কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হতে পারে।

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের ভাগ্য আরও মজবুত হবে। ভাগ্যের পূর্ণ সহায়তা পাওয়ার সম্ভাবনা। অত্যন্ত শুভ ও লাভজনক হবে বৃহস্পতির অবস্থান বদল। চাকরি ও ব্যবসায় লক্ষ্যে পৌঁছনোর একাধিক সুযোগ আসতে পারে। বিভিন্ন কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা। আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে পারে। এমনকি হঠাৎ আর্থিক লাভেরও যোগ।

সিংহ রাশি: এই রাশিতেই গোচর করবে বৃহস্পতি। বাড়তে পারে আত্মবিশ্বাস। অর্থ উপার্জনের সুযোগ। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় ভাল কোনও চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। আটকে থাকা কাজ দ্রুত সম্পূর্ণ হতে পারে। পদোন্নতির যোগ। পুরনো কোনও বিনিয়োগ থেকেও আগামী দিনে লাভের মুখ দেখতে পারেন।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের আর্থিক লাভের সুযোগ। আর্থিক পরিস্থিতি আরও মজবুত হওয়ার পাশাপাশি ব্যবসায় নতুন কোনও চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। চাকরিজীবীদের পদোন্নতির যোগ। নতুন কোনও পরিকল্পনায় অর্থ বিনিয়োগের জন্য সময়টি অনুকূল। কাউকে আগে ধার দিয়ে থাকলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে ভাগ্যের সহায়তা পেতে পারেন।

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির এই গোচর অত্যন্ত শুভ ও লাভজনক। বাড়বে সামাজিক সম্মান ও প্রতিপত্তি। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে বড় সাফল্য আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। এই সময়ে বাড়ি ও গাড়ির সুখ লাভের সম্ভাবনা। ব্যবসায় বড় কোনও সুযোগ হাতে আসতে পারে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement