Advertisement

31 October থেকে 4 রাশিতে সদয় বৃহস্পতি, অর্থলাভের যোগ, পড়ুন Jupiter Financial Rashifal

আগামী ৩১ অক্টোবর সিংহ রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। এর পর ১৩ ডিসেম্বর বৃহস্পতি বক্রী হবেন। ফলে সিংহ রাশিতে বৃহস্পতির গতিতে লাভবান হবেন একাধিক রাশির জাতক ও জাতিকারা।

বৃহস্পতির রাশিফলবৃহস্পতির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Sep 2026,
  • अपडेटेड 9:55 PM IST
  • ৩১ অক্টোবর কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি।
  • কোন রাশির উপর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন।

কথাতেই আছে বৃহস্পতি তুঙ্গে। জ্যোতিষ শাস্ত্রে দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান, অর্থ, শিক্ষা, সন্তান, বিবাহ এবং ভাগ্যের কারক গ্রহ।  ফলে বুঝতেই পারছেন বৃহস্পতি সঙ্গে থাকলে সৌভাগ্য গ্যারেন্টেড। সিংহ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর দুপুর প্রায় ১২টা ২ মিনিটে বৃহস্পতির সিংহে প্রবেশ। ২৫ জানুয়ারি পর্যন্ত সিংহেই অবস্থান করবে। সিংহ হল সূর্যের রাশি। আত্মবিশ্বাস, নেতৃত্ব, মর্যাদা এবং সৃজনশীলতার সঙ্গে এই রাশি যুক্ত। বৃহস্পতির এই রাশি পরিবর্তনের প্রভাব পড়বে ৪ রাশির উপর। কোন কোন রাশি লাভবান হবে, চলুন দেখে নেওয়া যাক।

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির সিংহে গোচর আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার পাশাপাশি অর্থ সঞ্চয়ের সম্ভাবনা। চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা। নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা। পরিবার সংক্রান্ত আর্থিক পরিকল্পনাতেও অগ্রগতি।

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকারা পাবেন বৃহস্পতির কৃপা। জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী, এই সময় নতুন সুযোগ আসতে পারে। চাকরি এবং ব্যবসায় নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ মিলতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি। ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করার সুযোগও আসবে।

বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের বাড়ি, সম্পত্তি, গাড়ি এবং পারিবারিক সুখের সময় এটি। আপনার জন্য এটা দারুণ সময়। সম্পত্তি সংক্রান্ত পুরনো কোনও বিষয়ে অগ্রগতি হতে পারে। আর্থিক পরিকল্পনায় ভেবেচিন্তে এগোলে লাভের সম্ভাবনা। কেরিয়ারে এগিয়ে যাবেন।

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের চাকরি ও ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও সফল। চাকরিজীবীরা নতুন যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী করার জন্য নতুন পথ খুলে যেতে পারে।


Advertisement
Read more!
Advertisement
Advertisement