Advertisement

Lucky 5 রাশির চাকরি ও ব্যবসায় বৃহস্পতি তুঙ্গে, পড়ুন Jupiter Career Horoscope

সিংহ রাশিতে প্রবেশ দেবগুরু বৃহস্পতির। ভাগ্য খুলতে পারে একাধিক রাশির জাতক ও জাতিকার। ইতিবাচক থাকুন, পরিশ্রম চালিয়ে যান এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন।

বৃহস্পতির রাশিফলবৃহস্পতির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Oct 2026,
  • अपडेटेड 8:26 PM IST
  • দেবগুরু বৃহস্পতির অবস্থান বদল।
  • ৫ রাশির ভাগ্যবদল।

কর্কট ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করলেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি জ্ঞান, ভাগ্য, সন্তান, বিবাহ এবং সুখসমৃদ্ধির কারক গ্রহ। জ্যোতিষ অনুযায়ী, বৃহস্পতির এই গোচর ৫ রাশির জাতকরা হবেন লাভবান। তাঁদের শুভ সময় শুরু হচ্ছে। চাকরি ও ব্যবসায় বিপুল সাফল্যের পাশাপাশি আর্থিক লাভেরও যোগ। ৩১ অক্টোবর, শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করেছেন দেবগুরু। এই রাশিতে ১৩ ডিসেম্বর বক্রী হবেন। তার পর ২০২৭ সালের ২৫ জানুয়ারি বক্রী অবস্থাতেই কর্কট রাশিতে ফিরে যাবেন। ফলে ২৫ জানুয়ারি পর্যন্ত সিংহ রাশিতেই অবস্থান থাকবে বৃহস্পতির। এর ফলে ৫ রাশির জাতক ও জাতিকারা হবেন লাভবান।

মেষ রাশি: এই রাশির জাতকদের জন্য বৃহস্পতির সিংহ রাশিতে প্রবেশ অনুকূল। দীর্ঘদিন ধরে জীবনে যে সমস্যাগুলি চলছিল, সেগুলি থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি পদোন্নতি ও বেতনবৃদ্ধির যোগ। ব্যবসাতেও লাভের মুখ দেখতে পারেন। নতুন বরাত ও গ্রাহক পাওয়ার সম্ভাবনা। মানসিক উদ্বেগ ও চাপ কমবে। আয়ের নতুন উৎস খুলে যাওয়ায় আর্থিক পরিস্থিতিও মজবুত হওয়ার সম্ভাবনা।

কর্কট রাশি: এই রাশির জাতকদের উপর বৃহস্পতির বিশেষ কৃপা থাকবে। জাতকদের আর্থিক পরিস্থিতি ভাল হবে। দীর্ঘদিন আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি মিলবে। আয় বৃদ্ধির পাশাপাশি বেতন বাড়ারও যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভের সুযোগ পেতে পারেন। নিজের কথা বলার দক্ষতা ও যোগাযোগের ক্ষমতাকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন।

সিংহ রাশি: এই রাশির জাতকদের জন্য বৃহস্পতির সিংহ রাশিতে প্রবেশ শুভ ফল দেবে। দীর্ঘ দিন ধরে অপূর্ণ থাকা একাধিক ইচ্ছাপূরণ হতে পারে। দ্রুত বাড়তে পারে আয়ও। চাকরিজীবীদের পদোন্নতি। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের জন্যও সময়টি অনুকূল। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ। পুরনো বিনিয়োগ থেকেও ভাল অঙ্কের লাভের সম্ভাবনা।

Advertisement

তুলা রাশি: এই রাশির জাতকদের জন্য বৃহস্পতির অবস্থান বদল একাধিক ক্ষেত্রে লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন। পদোন্নতির যোগ। বেতনবৃদ্ধি। সুখবর মিলতে পারে। কাজের প্রশংসা পাবেন। চাকরি পরিবর্তনের পরিকল্পনা থাকলেও সময়টি অনুকূল। লাভবান হতে পারেন ব্যবসায়ীরা। গাড়ি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়েও সাফল্যের সম্ভাবনা।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতকদের জন্যও সময়টি অনুকূল। জ্যোতিষ মতে,  অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। যাঁরা দীর্ঘ দিন ধরে বিয়ের পরিকল্পনা করছেন, তাঁদের ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনেও সুখ। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি ভাল। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও অনুকূল পরিস্থিতি। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন।
 

Read more!
Advertisement
Advertisement