
Hansa Mahapurusha Rajyoga Benefits: বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি বা দেবগুরুকে সৌভাগ্য ও সমৃদ্ধির কারক বলে গণ্য করা হয়। আগামী ২ জুন গ্রহরাজ বৃহস্পতি তাঁর উচ্চস্থ রাশি কর্কটে প্রবেশ করতে চলেছেন। আর এই রাজকীয় গোচরের ফলেই তৈরি হতে চলেছে বিরল ‘হংস মহাপুরুষ রাজযোগ’। জ্যোতিষীদের মতে, এই যোগ অত্যন্ত শক্তিশালী এবং এর প্রভাবে নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ-সমৃদ্ধির জোয়ার আসবে। এক নজরে দেখে নিন কোন কোন রাশির কপাল খুলতে চলেছে:
কর্কট রাশি
বৃহস্পতির এই গোচর আপনার নিজের রাশিতেই ঘটছে। ফলে কর্কট রাশির জাতকদের জীবনে বড়সড় পরিবর্তনের ঘণ্টা বাজতে চলেছে। এই সময় আপনার সঞ্চিত অর্থের পরিমাণ এক লাফে অনেকটাই বেড়ে যাবে। শুধু তাই নয়, আয়ের নতুন নতুন উৎস খুলে যাওয়ায় আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। যারা নতুন কোনও ব্যবসা বা প্রজেক্ট শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এটিই সেরা সময়। দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে এবং ব্যবসায়ীরা আশাতীত মুনাফা অর্জন করবেন।
বৃশ্চিক রাশি
হংস মহাপুরুষ রাজযোগ যেন ভাগ্যের চাবিকাঠি হয়ে আসবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাওয়ায় যে কাজেই হাত দেবেন, তাতেই সোনা ফলবে। পৈতৃক সম্পত্তি লাভ বা গোপন সূত্রে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। পুরোনো কোনও বিনিয়োগ থেকে এই সময়ে মোটা অঙ্কের টাকা হাতে আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি নতুন বাড়ি বা গাড়ি কেনার স্বপ্নও সফল হতে পারে। দীর্ঘদিনের ঋণের বোঝা নামিয়ে মানসিকভাবে শান্তিতে থাকবেন আপনি।
তুলা রাশি
তুলা রাশির দশম ভাবে এই রাজযোগ গঠিত হওয়ায় কর্মজীবনে এক নতুন মাইলফলক স্থাপিত হবে। অফিসে আপনার কাজের প্রশংসা করবেন খোদ বস। যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরির সন্ধান করছেন, তাদের কাছে নামী সংস্থায় যোগ দেওয়ার প্রস্তাব আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন নিশ্চিতভাবে। এক কথায়, পেশাদার জীবনে বড় কোনও সাফল্য আপনার দোরগোড়ায়।
মীন রাশি
যেহেতু মীন রাশির অধিপতি খোদ বৃহস্পতি, তাই এই রাজযোগের ফল আপনার জন্য হবে অমৃততুল্য। বিদেশে গিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকলে তা এবার সফল হওয়ার সময় এসেছে। ব্যবসার পরিধি বাড়ানোর জন্য এটি আদর্শ সময়। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে এবং বাড়িতে কোনও শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। বিনিয়োগ থেকে লাভবান হওয়ার পাশাপাশি আপনার সম্পর্কের মাধুর্য আরও বাড়বে।