Advertisement

Hansa Rajyoga Benefits 2026: কর্কটে যাচ্ছে বৃহস্পতি, 'হংস রাজযোগে' ৫ রাশির ভাগ্যে আমূল বদল

Hangsa Rajyoga 2026: অতিচারী বৃহস্পতি ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতেই জাঁকিয়ে বসবে। এরপর অক্টোবর পার হলে সে পাড়ি দেবে সিংহ রাশিতে। আর এই পাঁচ মাস জুড়েই বৃহস্পতির কৃপায় কেরিয়ারে উল্কার গতিতে উন্নতি এবং কল্পনাতীত ধনলাভের যোগ রয়েছে পাঁচ রাশির জাতকদের।

কর্কটে যাচ্ছে বৃহস্পতি, 'হংস রাজযোগে' ৫ রাশির ভাগ্যে আমূল বদলকর্কটে যাচ্ছে বৃহস্পতি, 'হংস রাজযোগে' ৫ রাশির ভাগ্যে আমূল বদল
Aajtak Bangla
  • 04 Jun 2026,
  • अपडेटेड 10:12 PM IST

Hangsa Rajyoga 2026: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই মহাকাশের বুকে ঘটতে চলেছে এক মহা মহাজাগতিক ও জ্যোতিষীয় ঘটনা। আগামী ২ জুন কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী, বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলেই তৈরি হতে চলেছে অত্যন্ত শুভ ও শক্তিশালী 'হংস রাজযোগ'। সনাতন হিন্দু জ্যোতিষ শাস্ত্রে যে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মহিমা বর্ণনা করা হয়েছে, এটি তারই অন্যতম শ্রেষ্ঠ যোগ।

জ্যোতিষীরা জানাচ্ছেন, অতিচারী বৃহস্পতি আগামী ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতেই জাঁকিয়ে আসন পাতবে। এরপর অক্টোবর পার হলে দেবগুরু পাড়ি দেবেন সিংহ রাশিতে। মাঝের এই দীর্ঘ পাঁচ মাস জুড়েই বৃহস্পতির অমিয় কৃপায় কর্মক্ষেত্রে উল্কার গতিতে উন্নতি এবং কল্পনাতীত ধনলাভের যোগ রয়েছে বিশেষ ৫টি রাশির জাতক-জাতিকার। দেখে নিন সেই তালিকায় কারা আছেন।

কর্কট রাশি
দেবগুরু বৃহস্পতি স্বয়ং কর্কট রাশিতেই প্রবেশ করছেন। ফলে স্বাভাবিকভাবেই এই রাশির জাতকদের কুষ্টিতেই সরাসরি তৈরি হচ্ছে এই হংস রাজযোগ। এই পাঁচ মাসে সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে এবং নামী ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার ওঠাবসা বাড়বে। কোথাও ভ্রমণের চমৎকার সুযোগ আসতে পারে। মনে মাঝেমধ্যে সামান্য সংশয় বা দ্বিধা দেখা দিলেও, নিজের বুদ্ধিতে একটু চেষ্টা করলেই এই সময়ে বিপুল অর্থ উপার্জন করতে পারবেন আপনি।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে তৃতীয় ঘরে গোচর ঘটবে দেবগুরুর। ৩১ অক্টোবরের মধ্যে এই রাশির জাতকদের আর্থিক গ্রাফের উন্নতি হবে চোখে পড়ার মতো। তবে একটা কথা মাথায় রাখবেন, পকেটে আয় বাড়ার পাশাপাশি খরচের বহরও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে। একাধিক শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য হবে। শরীর-স্বাস্থ্য চমৎকার থাকবে এবং পরিবারের সঙ্গে দারুণ আনন্দময় সময় কাটবে।

মিথুন রাশি
মিথুন রাশির দ্বিতীয় ঘরে গুরু গ্রহের অবস্থান হতে চলেছে। এই সময় সমাজের রথী-মহারথীদের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা ও যোগাযোগ একধাক্কায় অনেকখানি বৃদ্ধি পাবে। নিজের পছন্দের কোনো জায়গায় ঘুরে আসার পরিকল্পনা সফল হতে পারে। সবচেয়ে বড় কথা, এই সময়ে উপার্জনের বা আকস্মিক অর্থলাভের একাধিক নতুন পথ আপনার সামনে খুলে যাবে। মন ক্রমশ ধর্মীয় বা আধ্যাত্মিক কাজকর্মের দিকে টানবে।

Advertisement

কন্যা রাশি
কন্যা রাশির একাদশ ঘরে বৃহস্পতির এই গোচর মারাত্মক লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। পকেটে যেমন দেদার টাকা আসবে, তেমনই দীর্ঘদিন ধরে আটকে থাকা নতুন গাড়ি বা যানবাহন কেনার স্বপ্ন পূরণ হতে পারে। নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার মোক্ষম সুযোগ পাবেন এই পাঁচ মাসে। যেকোনো কাজে হাত দিলেই অনায়াসে সাফল্য ধরা দেবে। পাশাপাশি, বহু বছর পর কোনো অত্যন্ত প্রিয় বা বিশেষ মানুষের সঙ্গে হঠাত সাক্ষাৎ হতে পারে।

মকর রাশি
মকর রাশির সপ্তম ঘরে তৈরি হচ্ছে হংস রাজযোগ। দেবগুরুর বিশেষ আশীর্বাদে আপনি যেকোনো কঠিন বা জটিল কাজও সাফল্যের সঙ্গে উতরে যাবেন। যত বড় প্রতিকূলতাই আসুক না কেন, তা অনায়াসে পার করার মানসিক ও শারীরিক শক্তি পাবেন। ৩১ অক্টোবর পর্যন্ত ভাগ্যলক্ষ্মী পুরোপুরি আপনার সহায় থাকবে। এই সময়ে দূর ভ্রমণের জোরালো সম্ভাবনা রয়েছে।

 

 

Read more!
Advertisement
Advertisement